সংবাদ

বাহার-শম্ভুকে দেড় লাখ টাকা জরিমানা ইসির

post-img

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের তলবে সশরীরে হাজির হয়েছেন কুমিল্লা-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। শুনানিতে আ ক ম বাহাউদ্দিন বাহারকে এক লাখ টাকা ও ধীরেন্দ্রনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)।


বুধবার নির্বাচন ভবনে শুনানি শেষে এই রায় দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। সিইসির সঙ্গে শুনানিতে অংশ নেন নির্বাচন কমিশনার মো. আলমগীর ও মো. আনিছুর রহমান। শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, ট্রেজারি চালানের মাধ্যমে জরিমানার অর্থ রিটার্নিং কর্মকর্তার কাছে তিনদিনের মধ্যে পাঠাতে হবে। রিটার্নিং কর্মকর্তা তা ইসিকে অবহিত করবেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বাহারের প্রার্থিতা কেন বাতিল করা হবে না এবং শম্ভুকে জরিমানা অথবা কেন প্রার্থিতা বাতিল করা হবে না এই মর্মে তাদের ব্যাখ্যা চেয়ে তলব করে কমিশন।

এর আগে বিকেল তিনটার পর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে হাজির হন বাহাউদ্দিন বাহার ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। সেখানে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাখ্যা দেন। শুনানি শেষে এমপি বাহার সাংবাদিকদের সঙ্গে কথা বললেও শম্ভু কিছু না বলে বের হয়ে যান। এ সময় নৌকার প্রার্থী বাহার বলেন, আচরণবিধি ভঙ্গের যে দুটো অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে, তার মধ্যে একটি অনভিপ্রেত। আর অন্য অভিযোগের জন্য আমি দুঃখ প্রকাশ করেছি। আশা করছি আমার প্রার্থিতা বাতিল করা হবে না।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.