সরকার প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় এলেও, জনগণের প্রতিরোধে টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
দুপুরে মতিঝিলে “ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের” পক্ষে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। নজরুল ইসলাম আরো বলেন, নামসর্বস্ব দল বা সরকারের সমর্থকদের নিয়ে নির্বাচনের আয়োজন করা হয়েছে। ফলে যেখানে জনপ্রতিনিধি বাছাইয়ের সুযোগ নেই, এমন নির্বাচন বর্জনে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।
