বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্যা ইউকের সভা

post-img

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্যা ইউকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী ও পরিবারের সদস্যসহ বিপুল সংখ্যক অতিথি অংশগ্রহণ করেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রশান্ত পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক মেজবাহ্ উদ্দিন ইকো ও যুগ্ম সম্পাদক এম কিউ হাসানের সঞ্চালনায় মুক্তিযুদ্ধের উপর আলোচনা ও স্মৃতিচারণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্যা ইউকের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গৌস সুলতান, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, উপদেষ্টা শাহগীর বখত ফারুক এবং সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.