বিনোদন

ইলিয়াস কোবরার সাথে মক্কা প্রবাসীর মতবিনিময়

post-img

সৌদি আরব সফররত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরার সাথে মতবিনিময় করেছে মক্কা প্রবাসী কমিউনিটি।

প্রবাসী সাংবাদিক এস এইচ হেমায়েতের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মক্কা প্রবাসী ব্যবসায়ী শেখ রনি। এতে প্রধান বক্তা ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ রেজাউল মিয়া। বিশেষ অতিথি ছিলেন, জয়নাল আবেদীন, মোঃ শফিক ইসলাম, মোবারক মহিউদ্দিন, মিজান ও রফিক। সভায় প্রবাস স্কিম ও বৈধপথে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব তুলে ধরে ইলিয়াস কোবরা বলেন, যারা অবৈধ পথে অর্থ পাঠায়, তাদের মাধ্যমে জঙ্গি তৎপরতা, মাদক বাণিজ্য ও অবৈধ অস্ত্র যোগানের মাধ্যমে চরম হুমকির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। এছাড়া পরিবারের সচ্ছলতার পাশাপাশি নিজের সুন্দর জীবন গড়তে প্রবাস স্কিমে অংশ গ্রহণের আহ্বান জানান তিনি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.