post
খেলা

মুস্তাফিজের সামনে রেকর্ডের হাতছানি

২০১৬ সালে কথা। মুস্তাফিজুর রহমানের মুখ থেকে তখনও কৌশরের ছাপ মুছে যায়নি। বাংলাদেশের ক্রিকেট তখন মুস্তাফিজের প্রতি মুগ্ধ। সে বছর মুস্তাফিজকে দলে টেনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। মুস্তাফিজও সেবারই দেখিয়েছিলেন নিজের কারিশমা। সেই বছর সেরা উদীয়মান ক্রিকেটারের খেতাব পেয়েছিলেন তিনি। লম্বা সময় পর ২০২৪ সালে এসে আবার সেই একই ধাঁচের পারফর্ম করে যাচ্ছেন দ্য ফিজ। ২০২৪ আইপিএলে এসে নিজেকে যেন আবার ফিরে পেয়েছেন বাংলাদেশের এই পেস বোলার। চেন্নাইয়ের হলুদ জার্সিতে নিজের স্লোয়ার আর কাটারকে আরও শাণিত করেছেন। ফলাফলও পেয়েছেন হাতেনাতে। অন্তত হোম গ্রাউন্ড এম চিদাম্বারামে দ্য ফিজকে সামাল দেওয়াই যেন অসম্ভব। এরইমাঝে পেয়েছেন ৯ উইকেট। যার ৮টিই এসেছে হোমভেন্যুতে। ফিজ এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে পেয়েছেন ৯ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় আছেন তিন নাম্বারে। পার্পল ক্যাপের দৌড়ে ফিজ অবশ্য শেষ পর্যন্ত থাকছেন না সেটা একপ্রকার নিশ্চিত। কারণ দেশের হয়ে খেলতে ফিরে আসতে হবে এই পেসারকে। তবে আরও দুটো রেকর্ড ঠিকই হাতছানি দিচ্ছে ফিজকে। আইপিএলে এখন পর্যন্ত নিয়মিত খেলেছেন দুজন বাংলাদেশি। মুস্তাফিজ নিজে এবং সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি এই লিগের এক মৌসুমে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড ফিজের নিজের। ২০১৬ সালেই পেয়েছিলেন ১৭ উইকেট। সেটাই সর্বোচ্চ। এরপরেই সাকিবের ২০১৮ সালের ও মুস্তাফিজের ২০২১ সালের ১৪ উইকেট। এবারের আসরে ফিজ আর ৯ উইকেট পেলেই এক মৌসুমে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়বেন।

post
বিশেষ প্রতিবেদন

আবুধাবিতে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

আবুধাবিতে ইউর্স হোম রিয়েল এস্টেট কোম্পানির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশরের বাড়িতে এ আয়োজন করা হয়। আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাইদুল ইসলাম জাবেদ। এতে প্রধান মেহমান ছিলেন আমিরাতে সফররত আল্লামা হাসান রেজা আল ক্বাদেরী। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমিতি ইউএইর সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, সহসভাপতি আব্দুল কুদ্দুস খালেদ, যুগ্ন সম্পাদক রুহুল আমীন চৌধুরী, মাওলানা মাহমুদ উল্লাহ, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী মাওলানা আবুল কালাম আজাদ, ব্যবসায়ী শওকত হাসান, মোহাম্মদ নাছির, সাইদুল ইসলাম জাবেদ, নজির হোসন, নুর আহমদ বাদশাহ, আব্দুল মজিদ, আবু তাহের, আবু বকর সিদ্দিক, সাইফুদ্দিন, জালাল উদ্দীন, সেলিম সিকদার, মোহাম্মদ আসিফ, ইলিয়াস, ফয়সাল এবং নাইমসহ অনেকে।

post
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় তিন বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার পেরাক রাজ্যের কাম্পার এলাকায় লরির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। কাম্পার পুলিশ প্রধান নাজরি দাউদ জানান, চালকসহ আটজন বহনকারী গাড়িটি ক্যামেরুন হাইল্যান্ড থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং অপর একজন বাংলাদেশি গুরুতর আহত হন। তবে বাকি চার যাত্রী ও লরি চালক পালিয়ে যায়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা জানিয়েছে, দুর্ঘটনার শিকার হওয়া সাতজন বাংলাদেশি ক্যামেরন হাইল্যান্ডের বাগানের শ্রমিক ছিলেন।

post
বাংলাদেশ

বাড়লো বাংলাদেশের রিজার্ভ

ফের বাড়তে শুরু করেছে বাংলাদেশের রিজার্ভ। সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বর্তমান রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের উপরে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসের শেষ দিকে রিজার্ভ ছিল ২ হাজার ৪৮১ কোটি ডলারে। আর বিপিএম-৬ ছিল ১ হাজার ৯৪৫ কোটি ডলার। তবে চলতি মাসের ৮ এপ্রিল গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে, ২ হাজার ৫৩৮ কোটি ডলারে। আর বিপিএম-৬ হয়েছে ২ হাজার ১০ কোটি ডলারে। ২০২৩-২৪ অর্থবছরের শুরুতে গ্রস রিজার্ভ ছিল ২৯ দশমকি ৭৩ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৩ দশমকি ৩৭ বিলিয়ন ডলার। কিন্ত্ এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফকে দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, সেই হিসেবে দেশের ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখনও ১৫ বিলিয়ন ডলারের ঘরে।

post
আন্তর্জাতিক

স্পেনে বাংলাদেশিদের ঈদ জামাত

স্পেনে বাংলাদেশিদের ঈদ জামাত

post
বাংলাদেশ

ফাকা ঢাকায় স্বস্তির নিঃশ্বাস

ঈদের ‍ছুটির দ্বিতীয় দিনে একেবারেই ফাঁকা রাজধানী ঢাকা। সড়কে নেই কোনরকম যানজট বা কোলাহল। সকাল থেকে সারাদিনই রাজধানীর পথঘাট ফাঁকা। এ অবস্থায় স্বস্তির নিঃশ্বাস নিয়ে সাচ্ছন্দে গন্তব্য চলাচল করেন নগরবাসী। ফাঁকা সড়কে বেশিরভাগই ব্যক্তিগত যানবহন। মোড়ে মোড়ে চিরচেনা যানজটের ছিঁটেফোঁটাও নেই, তাই যাতায়াত ছিলো স্বস্তিময়। এছাড়া যাত্রী পরিবহনের জন্য সিএনজি অটোরিক্সা ও বাস চলাচল করেছে। তবে যাত্রী একেবারেই কম। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক বিভাগসহ পুলিশের সতর্ক নজরদারি রয়েছে। সবমিলিয়ে ঢাকার শান্ত এক চেহারা পেয়েছে নগরবাসী।

post
সংবাদ

কুলসুমা হত্যা: জিজ্ঞাসাবাদ চলছে স্বামীর

ব্রাডফোর্ডে চাঞ্চল্যকর বাংলাদেশী তরুণী কুলসুমা আক্তার হত্যাকান্ডের অভিযোগে গ্রেফতারকৃত স্বামী হাবিবুর মাসুমকে আদালতে হাজির করা হয় বৃহস্পতিবার। তবে ব্রাডফোর্ড ম্যাজিস্ট্রেট কোর্টে ছয় মিনিটের জিজ্ঞাসাবাদে হাবিবুর নিজের পরিচয় নিশ্চিত করেছে কেবল। তার বিরুদ্ধে হত্যাকান্ডের অভিযোগ এনেছেন আদালত। গত শনিবার ব্রাডফোর্ট সিটি সেন্টারের পশ্চিম গেইটে স্ত্রী কুলসুমা আক্তারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাবিবুর। ওই সময় কুলসুমার কোলে তাদের শিশু সন্তানও ছিলো। কুলসুমার চাচাতো ভাই আফতাব মিয়া জানিয়েছেন, স্বামীর সাথে দুই বছর আগে ব্রিটেনে আসেন কুলসুমা।

post
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ঈদুল ফিতর পালিত

পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন যুক্তরাজ্যের স্কান-থর্পের মুসলিম কমিউনিটি। বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়শন নর্থ লিংকন-শ্যায়ারের উদ্যোগে প্রতিবারের মতো এবারও খোলা মাঠে ঈদের জামাতের আয়োজন করা হয়। কনকনে ঠান্ডায়ও মুসল্লিদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রত্যেক জামাতের মোনাজাতে বিশ্ব মুসলিমের কল্যাণে দোয়া করা হয়। জামাত শেষে সবাই একে অপরের সাথে কুশল বিনিময় করে। পরিবার-পরিজন নিয়ে দিনটি উদযাপন করেন দেশটির প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও, বৃষ্টল শহরের বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ব্রিস্টল শাহজালাল মসজিদ, সেন্ট্রাল মসজিদ, জালালাবাদ মসজিদ ও শাহপরান ইসলামিক সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় ব্রিস্টল শাহ জালাল মসজিদে। জামাত শেষে প্রবাসীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

post
যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর পালিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ বিভিন্ন রাজ্যে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমেরিকার বিভিন্ন শহর ও মসজিদ্গুলোতে সকাল থেকে বিভিন্ন ইসলামিক সেন্টারগুলোতে স্থানীয়দের সাথে প্রবাসী মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। কুইন্সের সানিসাইড মুসলিম সেন্টারে ঈদের নামাজ পড়ান শায়েখ ইউসুফ রেজা চৌধুরী। এসময় মসজিদ কমিটির সভাপতি পারভেজুর রহমান ও আলতাফ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

post
বিশেষ প্রতিবেদন

ছুটিতেও স্বাস্থ্যসেবায় ব্যাঘাত ঘটেনি

এবারের ঈদের ছুটিতেও দেশে স্বাস্থ্যসেবায় কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে আকস্মিকভাবে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেন। ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই মূলত তিনি হাসপাতালগুলো পরিদর্শন করছেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে ডা. স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি গতকালও কয়েকটা হাসপাতালে গিয়েছিলাম। আজকে আরও কয়েকটি হাসপাতালে যাবো। গতকাল দুটি হাসপাতালে গিয়েছি, দুই জায়গাতেই আমি পর্যাপ্ত ডাক্তার, নার্স পেয়েছি। আমি সন্তুষ্ট। তিনি আরও বলেন, রোগীদের সঙ্গেও আমি কথা বলেছি। কেউ কোনো অভিযোগ করেননি। সকালে দেশের সব হাসপাতালের পরিচালকদের মেসেজ পাঠিয়েছি৷ আমি এখন পর্যন্ত যতটুকু জানি, সব জায়গায় চিকিৎসাসেবা নিরবচ্ছিন্নভাবে চলছে। কোথাও ব্যত্যয় ঘটেনি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.