post
লাইফ স্টাইল

এই ঈদে সাজবেন যেভাবে

ঈদের সাজ নিয়ে নানা ভাবনা থাকে আমাদের। কোন পোশাকটি সবচেয়ে সুন্দর লাগবে, কেমন সাজাবে বেশি মানাবে এমনটাই চিন্তা করি আমরা। ঈদের সাজ নিয়ে তাই দ্বিধান্বিত থাকা অস্বাভাবিক কিছু নয়। আপনার ঈদের সাজ কেবল আকর্ষণীয় হলেই চলবে না, সঙ্গে খেয়াল রাখতে হবে আরও কিছু বিষয়ের দিকে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত- ঈদ মানেই আপনজনের সান্নিধ্যে সময় কাটানো। আরেকটু হৃদ্যতা বাড়াতেই ঈদের আগমন। তাই এই সুযোগ কাজে লাগেয়ে ঈদে প্রিয়জনদের সঙ্গে ম্যাচিং পোশাক পরতে পারেন। মানানসই এবং সুন্দর পোশাক বেছে নিন। গরমের সময়ে ঈদ। তাই ঈদের পোশাকের ক্ষেত্রে আরামের বিষয়ের প্রতি নজর রাখতে হবে সবাইকে। কারণ যত সুন্দর পোশাকই কিনুন না কেন, তা আরামদায়ক না হলে আপনি বেশিক্ষণ পরে থাকতে পারবেন না। তাই আরামের কথা মাথায় রাখতে হবে। ঈদের সাজ ও পোশাকে নিজস্বতা আনুন। এমন কিছু থাকুক যা আপনার রুচি ও নিজস্বতার জানান দেয়। একটি সুন্দর পোশাক ও সাজ আপনার আত্মবিশ্বাস অনেক গুণ বাড়িয়ে তুলতে পারে। পোশাকের সঙ্গে সুন্দর কোনো গয়না পরুন, হাতভর্তি চুড়ি পরতে পারেন। ঈদের পোশাকটি একটু সুন্দর ও আকর্ষণীয় হলেই ভালো। কারণ উৎসব মানেই রঙিন। তাই এমন পোশাক বেছে নিন যা আপনাকে অনেকের ভিড়েও অনন্য করে তোলে। সেজন্য উজ্জ্বল কোনো রং বেছে নিন।

post
বিনোদন

সিলমোহর দিলেন জাহ্নবী কাপুর

প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবী কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর। বাবা বনি কাপুর প্রতিষ্ঠিত প্রযোজক। সম্প্রতি তিনি প্রযোজনা করেছেন ‘ময়দান’ সিনেমা। আর বাবার ছবির বিশেষ স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন নায়িকাকন্যা।মঙ্গলবার ‘ময়দান’-এর বিশেষ স্কিনিং ছিল মুম্বাইয়ে। বাবার ছবির বিশেষ স্ক্রিনিংয়ে হাজির হয়েছেন মেয়ে জাহ্নবী কাপুরও। সেখানে ‘শিখু’ লেখা একটি নেকপিস পরেছেন অভিনেত্রী। যা দেখেই শুরু হয়েছে তুমুল আলোচনা। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার সিন্ধের নাতি শিখর পাহাড়িয়া। শিখরকে আদর করে শিখু বলেই ডাকেন জাহ্নবী। কফি উইথ করণে মুখ ফসকে সে কথা নিজেই বলে ফেলেছিলেন। নেকপিস নিয়ে প্রকাশ্যে এসে রীতিমতো নিজের প্রেমকেই স্বীকৃতি দিলেন এই তারকাকন্যা। এদিন জাহ্নবী পরেছেন সাদা ব্লেজারের সঙ্গে ম্যাচিং প্যান্ট। পাপারাজ্জিদের ক্যামেরায় হাসি মুখ পোজও দিয়েছেন।

post
সংবাদ

ঈদের দিনটাও ক্রিকেট মাঠে তারা

মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। রমজান মাসে একমাসের সিয়াম সাধনা শেষে আজ পালিত হচ্ছে পবিত্র এই দিনটি। মধ্যপ্রাচ্য, পাশ্চাত্য এবং আফ্রিকান বেশিরভাগ দেশেই ঈদ পালন হয়েছে গতকালই। বাংলাদেশের পাশের দেশ ভারতেও তিন রাজ্যে ঈদ হয়েছে গতকাল। বৃহস্পতিবার বাকি ভারতে চলছে ঈদের আমেজ। বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গেই উদযাপন করার ইচ্ছা পোষণ করেন মুসলমানরা। তবে এমন দিনেও পেশাগত কাজে অনেককেই থাকতে হয় পরিবারের বাইরে। ক্রিকেটারদের মাঝেও দেখা যায় এমন পরিস্থিতি। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ঈদের দিন আছেন ভারতে। তার দল চেন্নাই সুপার কিংসের সঙ্গেই ঈদের দিন পার করছেন এই পেসার। তবে মুস্তাফিজ খেলার বাইরে থাকলেও ঈদের রাতে মাঠে নামতে হচ্ছে দুই মুসলিম ক্রিকেটার মোহাম্মদ নবী আর মোহাম্মদ সিরাজকে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে দেখা যাবে তাদের। মুম্বাইয়ের হয়ে মাঠে নামতে পারেন মোহাম্মদ নবী। অভিজ্ঞ এই ক্রিকেটারের দলে থাকা নিশ্চিত না। অন্যদিকে মোহাম্মদ সিরাজ বেঙ্গালুরুর বোলিং আক্রমণের মূল ভরসা। আসরে সব ম্যাচেই খেলেছেন তিনি। আজকের ম্যাচেও তাকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।

post
বাংলাদেশ

সারা দেশে পালিত হলো ঈদুল ফিতর

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয়। নামাজ শুরুর অনেক আগেই মুল প্যান্ডেল ছাপিয়ে, আশপাশের সড়কে অবস্থান নেন মুসল্লিরা। প্রধান ঈদ জামাতের ইমামতি করেনন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মন্ত্রী পরিষদ সদস্য ও কূটনীতিক সহ সাধারণ মুসল্লিরাও নামাজ আদায় করেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ঈদের জামাত আদায় করতে আসেন। কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশি অতিক্রম করে, লম্বা লাইন ধরে প্রবেশ করেন মুসুল্লিরা। ঈদগাহের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সবাই। অন্যদিকে,জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও অনুষ্ঠিত হয়েছে ঈদের পাঁচটি জামাত। প্রতিটি জামাতেই ছিল মুসল্লিদের ঢল। সকল ভেদাভেদ ভুলে এক কাতারে নামাজ আদায় করতে পেরে আনন্দিত তারা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

post
যুক্তরাষ্ট্র

গর্ভপাত নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ১৯ শতকের গর্ভপাত নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে৷ ১৮৬৪ সালের এক আইনে গর্ভপাতে সহায়তা করা চিকিৎসকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুয়োগ রয়েছে৷ অ্যারিজোনা রাজ্যের সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছে, রাজ্যটি গর্ভপাত নিষিদ্ধ করার জন্য ১৮৬৪ সালের এই আইন পুনরায় কার্যকর করতে পারে৷ আইনটি কার্যকর হলে গর্ভপাতে সহায়তাকারী চিকিৎসকদের বিচারের মুখোমুখি করার আশঙ্কা বেড়ে যাবে৷ অ্যারিজোনা রাজ্যের বিদ্যমান আইন অনুসারে ধর্ষণ অথবা অনিচ্ছাকৃত ঘটনায়ও গর্ভপাত নিষেধ৷ শুধু মায়ের জীবনের আশঙ্কা থাকলে গর্ভপাতের অনুমতি দেওয়া হবে৷ আইনটিতে গর্ভপাতের ক্ষেত্রে সহায়তা করার জন্য, দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে৷

post
বাংলাদেশ

ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতি

ফিলিস্তিনসহ দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে, সমাজের সচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনে আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেয়া এক শুভেচ্ছা বক্তব্যে, দেশবাসীকে ধনী-দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ সকলের সঙ্গে মিলেমিশে উপভোগের অনুরোধ জানান। বলেন, এই ঈদের মধ্যেও ফিলিস্তিনসহ যুদ্ধবিগ্রহ ও আধিপত্যের কারণে, বিশ্বব্যাপী অনেক মানুষ অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। তাই যুদ্ধ বন্ধে দ্রুত বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান রাষ্ট্রপতি। এসময় সময় সব শ্রেণি-পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি।

post
আন্তর্জাতিক

হামাস নেতার তিন ছেলে নিহত

হামাস নেতা ইসমাইল হানিয়ের তিন ছেলে ও বেশ কয়েকজন নাতি-নাতনি নিহত হয়েছেন। ঈদের দিন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বিমান হামলায় তারা প্রাণ হারান। গাজার শাসক গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়ে বৃহস্পতিবার আল-জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন। গাজায় হামাস–সংশ্লিষ্ট একটি বার্তাসংস্থা জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে একটি শরণার্থী শিবিরে ওই হামলা করা হয়। এতে হানিয়ের তিন ছেলে হাজেম, আমির ও মুহাম্মদ ইসমাইল হানিয়ে এবং তাঁর অন্তত তিন নাতি-নাতনি নিহত হন। পরে কাতারে অবস্থানরত হানিয়ে আল-জাজিরাকে টেলিফোন সাক্ষাৎকারে জানান, যুদ্ধের মধ্যে তাঁর ছেলে গাজায় অবস্থান করছিলেন। গাজাভিত্তিক ওই বার্তাসংস্থা প্রকাশিত ছবিতে দেখা গেছে, ধ্বংস স্তূপের মধ্যে পড়ে থাকা কয়েকটি মৃতদেহ ঢেকে রাখা হয়েছে।

post
এনআরবি বিশ্ব

ব্রাফোর্ডে শিউলী হত্যাকান্ডে মাসুম দোষি

ব্রাফোর্ডের আলোচিত বাঙালী তরুণী কুলসুমা আক্তার শিউলী হত্যাকান্ডের গ্রেফতারকৃত হাবিবুর মাসুমকে খুনের দায়ে দোষি সাব্যস্ত করা হয়েছে। এছাড়া এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে আরো চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের সবার বয়স বিশ বছরের কোটায়।পুলিশ জানিয়েছে, গত সোমবার ২৩ বছর বয়সী আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে তাকে জামিনে ছেড়ে দেয়া হয়। এর আগে গত শনিবার কুলসুমা আক্তারকে ব্রাডফোর্ডের সিটি সেন্টারের পশ্চিম গেইটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তার স্বামী হাবিবুর মাসুম। এসময় তার কোলে ছিলো শিশু সন্তান। সন্তানের কোন ক্ষতি না হলেও হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা কুলসুমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাঙালী কমিউনিটির মধ্যে আতঙ্ক ও শোক বিরাজ করছে।

post
আন্তর্জাতিক

বাহরাইনে বাংলাদেশিদের ঈদ জামাত অনুষ্ঠিত

বাহরাইনে উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশটির মোহাররক শহরের বুসাইটিন ঈদগাহ মাঠে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এছাড়া বাহরাইন ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে সালমাবাদ এলাকায় খোলা আকাশের নিচে প্রবাসীদের জন্য ঈদ জামাতের ব্যবস্থা করা হয়। এতে ঈদের খুতবা ও নামাজ পড়ান বাংলাদেশী ইমাম হাফেজ মোস্তফা কামাল। ঈদ জামাতে অংশ নিতে পেরে প্রবাসীদের মধ্যে ছিলো বাড়তি উৎসাহ-উদ্দীপনা। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

post
আন্তর্জাতিক

কুয়েতে বাংলাদেশীদের ঈদ উদযাপন

কুয়েতে ঈদুল ফিতর উদযাপন করেছেন দেশটিতে থাকা প্রায় সাড়ে ৩ লক্ষ প্রবাসী বাংলাদেশী। দেশটির বিভিন্ন যায়গায় অনুষ্ঠিত হয় প্রবাসীদের একাধিক ঈদ জামাত। ঈদের নামাজ শেষে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান প্রবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রতি বছরের মতো এবারও সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ বিনিময় সভা। এসময় রাষ্ট্রদূতের আমন্ত্রণে দূতাবাস প্রাঙ্গণে ছুটে আসেন সকল শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশিরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.