এনআরবি বিশ্ব

জাপানের মাটিতেও পালিত হয়েছে বাংলা বর্ষবরণ

post-img

পুরোনো দিনের ব্যর্থতা আর গ্লানি মুছে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে আসে বৈশাখ। তাইতো দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের অন্যতম কর্মব্যস্ত দেশ জাপানের মাটিতেও পালিত হয়েছে বাংলা নতুন বর্ষ বরণ।

টোকিও ইকেবুকোরো নিশিগুচি পার্কে বৈশাখী মেলার আয়োজন করা হয় প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে। মেলাকে কেন্দ্র করে ছিলো বাহারি খাবারের আয়োজন। ছিলো পান্থা-ইলিশ, চটপটি-ফুচকা, পেয়ারি, সিঙ্গারা, মিষ্টি, বিরিয়ানি, পিঠা-পায়েস হালিমসহ নানা মুখরোচক খাবার। কোন কিছুরই কমতি ছিলোনা এ মেলায়। এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। জনপ্রিয় কন্ঠশিল্পি বেবি নাজনিন ছিলেন মেলার অন্যতম আকর্ষন। এছাড়াও মেলায় নৃত্য, কবিতা পাঠ, ফ্যাশন শো, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাসহ নানা আয়োজন করা হয়। মেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক শেখ আলীমুজ্জামান এর সভাপতিত্বে মেলার প্রধান অতিথি ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহামেদ। বিশেষ অতিথি ছিলেন জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের দক্ষিন-পশ্চিম এশিয়া বিভাগের সচিব ইয়াসিহিরো সিন্তো, তোশিমা সিটি মেয়র মিয়ুকি তাকাগিওয়া, জাপান বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের পরিচালক হিরোইকি সাকুরাই এবং আয়োজক সংগঠন দেহি এস এর চেয়ারম্যান ওসামা ওৎসুবোসহ অনেকে। মেলার পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশ দূতাবাস, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তোশিমা সিটি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.