বিভিন্ন সময় আটক করা ১৭ বাংলাদেশি বন্দিকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের অভিবাসন বিভাগ।
রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে ২১ এপ্রিল সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বন্দি ১৭ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল ভারত, ফিলিপিন ও পাকিস্তানের আরও ২৫ জনকে একইভাবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশে করতে না পারে সেজন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়।
