যুক্তরাজ্যে প্রবাসীদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ পালন করা হয়। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌছে দিতে তারা এ আয়োজন করেন। যেখানে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীদের উপস্থিতিতে তৈরী হয় এক মিলনমেলায়। জানা যায়, যুক্তরাজ্যে অভিবাসী সম্প্রদায়ের ভেতর অন্যতম বৃহত্তম সংখ্যায় আছে ব্রিটিশ বাংলাদেশীদের অবস্থান। বিভিন্ন পেশায় সুনামের সাথে বসবাস করছেন তারা। দেশের সাথে মিল রেখে বিভিন্ন দিবস পালন করেন যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন। একুশে ফেব্রুয়ারী, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ বৈশাখ পালন করে আসছেন তারা। নতুন প্রজন্মের কাছে বাঙালিদের ঐতিহ্য তুলে ধরা এবং কাজের একঘেয়েমি দূর করতে এ আয়োজন করা হয় বলে জানালেন প্রবাসীরা। দেশটির বহুসংস্কৃতির সভ্যতায় আবহমান বাঙলার ঐতিহ্য নিয়ে নতুন প্রজন্ম কাজ করে যাবে- এমন প্রত্যাশা করেন যুক্তরাজ্য শাখা উদিচীর প্রেসিডেন্ট গোলাম মোস্তফাসহ অনেকে।
