যুক্তরাজ্যের নর্থ ওয়েষ্ট লন্ডনে ‘দি ক্ষাছ লাউঞ্জ’ নামে বাংলাদেশী মালিকানাধীন একটি রেস্তোরা উদ্ভোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারি গার্ডিনার, ডন বাটলার ও কারেন বাক। এছাড়াও উপস্থিত ছিলেন লন্ডনের অ্যাসেম্বলি সদস্য ক্রুপেশ হিরানি, বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার হযরত আলী ও পলিটিক্যাল কাউন্সিলার দেওয়ান মাহমুদুল হক, ব্রেন্ট কাউন্সিলের নেতা মোহাম্মদ বাট ও ওয়েস্ট-মিনিস্টার কাউন্সিলের লিডার অ্যাডাম হ্যাগ। এছাড়াও উপস্থিত ছিলেন, নিউহ্যাম কাউন্সিলের স্পিকার রোহিমা রহমান, এনফিল্ডের ডেপুটি মেয়র মোহাম্মদ আমিরুল ইসলাম, কুইন্স পার্ক ওয়ার্ডের নিল নারভা, সিএলএল আর রায়ান হ্যাক ও ব্রেন্ট কাউন্সিলার রিতা বেগম।
