নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটি বাহরাইনের সহ সভাপতি নজরুল ইসলাম মানিক ও সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মামুনের মাতা এবং সংগঠনের সদস্য আলমগীর হোসেনের পিতার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ কার্গো অফিসে সংগঠনের সিনিয়র সহ সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সাংগঠনিক সম্পাদক মাসুদ আলমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি হারুন অর রসিদ। গেস্ট অব অনার ছিলেন সহ সভাপতি নজরুল ইসলাম মানিক। বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক আহছান উল্যাহ মাসুদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন হাসান রিয়াদ,আমিনুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম,মামুন, মনিরুল ইসলাম, মীর হোসেন সুজন, আব্দুল মান্নান, জাকির হোসেন, হেলাল উদ্দিন,শাহ আকরাম, মিরাজ,শওকত বা্বর সুমন, আলমগীর হোসেন,আব্দুল মতিন, আলমগীর ও খোরশেদ আলমসহ অনেকে।
