দক্ষিণ আফ্রিকার টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়মিত ২৫ অভিবাসীকে আটক করে, নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির বর্ডার ম্যানেজমেন্ট অথরিটি-বিএমএ। আটককৃতদের মধ্যে ১৩ জন বাংলাদেশি, তিনজন পাকিস্তানি, একজন নাইজেরিয়ান ও চারজন ঘানার নাগরিক রয়েছে। এছাড়াও,কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এসময় আরও কয়েকজন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। দক্ষিণ আফ্রিকার অভিবাসন আইন লঙ্ঘন করা ভ্রমণকারীদের জন্য কঠোর সতর্কতা জারি করে বিবৃতি দিয়েছেন, বিএমএ কমিশনার ডা. মাইকেল মাসিয়াপাতো। এজন্য অতিরিক্ত ৪০০ জুনিয়র বর্ডার গার্ড মোতায়েনের পাশাপাশি বিএমএ কার্যক্রম জোরদার করার কথাও জানান মাসিয়াপাতো। এর আগে মঙ্গলবার টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ অবৈধ যাত্রীকে আটক করে ইমিগ্রেশন বিভাগ।
