অভিবাসন

কুয়েতে অবৈধ প্রবাসীদের চাকরি দিলে জেল

post-img

কুয়েতে অবৈধ প্রবাসীদের চাকরি বা থাকার জায়গা দিলে ৬ মাসের জেল অথবা ৬০০ কুয়েতি দিনার জরিমানা করা হবে। একই সঙ্গে অবৈধ প্রবাসীকে ফিঙ্গার ব্লক করে, নিজ দেশে ফেরত পাঠানো হবে। যার ফলে ওই ব্যক্তি আর কখনোই কুয়েতে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার ইউসেফ আল-আয়ুব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,কুয়েতে ৩ মাস ব্যাপী চলমান সাধারণ ক্ষমার মেয়াদ আগামী ১৭ জুন শেষ হবে। ওই সময়ের মধ্যে যারা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে আকামা নবায়ন করবে না অথবা কুয়েত ত্যাগ করবে না,তাদের বিরুদ্ধে কুয়েতে বসবাসের আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারের জন্য নিবিড় অভিযান চালানো হবে। যেসব কোম্পানি শ্রমিক নিয়োগ দেয়ার পর চাকরি দেয় না, ওইসব কোম্পানিকে ব্লাকলিস্ট করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.