দূতাবাস খবর

ফ্রান্সে প্রবাসীদের পাসপোর্ট জটিলতা সরকারের সংশ্লিষ্ট মহলে তুলে ধরবে দূতাবাস

post-img

ফ্রান্সে প্রবাসীদের পাসপোর্ট প্রাপ্তিসংক্রান্ত জটিলতা সরকারের সংশ্লিষ্ট মহলে তুলে ধরবে দূতাবাস, এমনটাই বলেছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। শুক্রবার (২৬ আগস্ট) বিকালে ফ্রান্সে পাসপোর্ট জটিলতায় ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রদূত এই মন্তব্য করেন। এ সময় দূতাবাসের সব কর্মকর্তার পাশাপাশি ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

ইউরোপের বিভিন্ন দেশে বয়স সংশোধনকে কেন্দ্র করে ঘনীভূত হতে থাকা সমস্যার প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস এই মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই ভুক্তভোগী প্রবাসীরা রাষ্ট্রদূতকে ফুল দিয়ে দূতাবাসের ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানান। এ সময় তথ্য সংশোধন জটিলতায় পাসপোর্ট না পাওয়ার বিষয়টি তারা রাষ্ট্রদূতের নিকট ব্যক্ত করেন এবং পাসপোর্ট না পাওয়ায় সৃষ্ট অভিবাসন জটিলতা তুলে ধরেন। পাসপোর্ট প্রদানকে কেন্দ্র করে দেশে একটি দালালচক্রের প্রতারণার কথাও ভুক্তভোগী প্রবাসীরা রাষ্ট্রদূতকে জানান এবং তা প্রতিকারের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

রাষ্ট্রদূত তালহা উপস্থিত প্রত্যেক ভুক্তভোগীর কথা মনোযোগসহকারে শোনেন এবং পাসপোর্ট প্রদান প্রক্রিয়ায় দূতাবাসের আইনী সীমাবদ্ধতা পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, প্রবাসীদের পাসপোর্ট সমস্যার কথা দূতাবাস নিয়মিতভাবে সরকারের বিভিন্ন পর্যায়ে অবহিত করে। রাষ্ট্রদূত তাদের ভোগান্তির কথা সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে পুনরায় তুলে ধরবেন মর্মে আশ্বাস দেন।

এ সময় ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, কমিউনিটি নেতা সাত্তার আলী সুমনসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা তাদের বক্তব্য উপস্থাপন করেন এবং এ সমস্যা নিরসনে দূতাবাসের স্বপ্রণোদিত প্রবাসীবান্ধব উদ্যোগে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, আগামী ২৯ আগস্ট ২০২২ তারিখে পাসপোর্ট জটিলতায় বৈধতার জন্য অপেক্ষমাণ একদল বাংলাদেশি নাগরিক বাংলাদেশ দূতাবাসের সামনে আন্দোলনের ডাক দেন, যা পরে বাতিল ঘোষণা করা হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.