post
বিনোদন

রাজ-পরীর সংসারে ভাঙ্গনের সুর!

ঢাকাই সিনেমার রোমান্টিক দম্পতি রাজ-পরী। একমাত্র ছেলেকে নিয়ে বেশ সুখেই দিন কাটছিল তাদের। তবে বছর শেষে হঠাৎ সংসার ভাঙার খবর জানালেন চিত্রনায়িকা পরীমণি।শুক্রবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে নায়িকার ব্যক্তিগত আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।পরীমণি আরও লেখেন, জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।এ বিষয়ে সত্যতা যাচাইয়ে রাজ-পরীকে ফোন দেওয়া হলেও তাদেরকে পাওয়া যায়নি। বারবার রিং হলেও ফোনের ওপাশ থেকে কেউ রিসিভ করেননি।এদিকে পরীর এমন স্ট্যাটাসে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। ঘণ্টা না পেরুতেই প্রায় পাঁচ হাজার প্রতিক্রিয়া জমা পড়েছে। এছাড়াও পাঁচ শতাধিক নেটিজেন পরীর স্ট্যাটাসটি শেয়ার করেছেন।প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। গত ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে এসেছে একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

post
বাংলাদেশ

বিদেশে বসেই প্রবাসীরা এনআইডি কার্ড পাবেন : এ.কে আব্দুল মোমেন

প্রবাসীদের বিভিন্ন সেবাগ্রহণ আরও সহজ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘জাতীয় পরিচয়পত্রের (এনআইডি কার্ড) জন্য প্রবাসীদেরকে আর দেশে আসতে হবে না। বিদেশে বসেই প্রবাসীরা এনআইডি কার্ড পাবেন। এছাড়া প্রবাসীদের সেবা বাড়াতে বিশেষ ট্রাইবুন্যাল করার প্রস্তাব দিলেও তা এখনো পাস হয়নি। ট্রাইব্যুনাল হলে অনেক সমস্যার সহজেই সমাধান হবে।’আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেটের একটি হোটেলে সিলেট কর অঞ্চল আয়োজিত সেরা করদাতাদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রবাসীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রতিবছর ৩০ ডিসেম্বর প্রবাসী দিবস হিসেবে পালন করা হবে। ইতোমধ্যে মন্ত্রিসভা তা অনুমোদন দিয়েছে। এর মূল লক্ষ্য হবে প্রবাসীদের কথা শোনা ও তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা।’করদাতাদের উদ্দেশে এ কে আব্দুল মোমেন বলেন, ‘দেশে ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র ৮-১০ শতাংশ কর দেন। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। দেশে করদাতার সংখ্যা কম। জনসংখ্যার তুলনায় মাত্র ৬ শতাংশ মানুষ কর দিচ্ছেন। অথচ নতুন আয়কর বাড়ানোর চেষ্টা কম। আবার আয়কর যারা দেন, তাদেরকেও বিরক্ত করা হয়।’এ কে আব্দুল মোমেন আরও বলেন, ‘তিন লাখের উপরে যারা লেনদেন করবেন, বাসা-বাড়িতে ভাড়া আদায় করেন, তাদের ওপর ভ্যাট-ট্যাক্স আরোপ করা দরকার। কর না দিলে আমরা কোনো কিছুই প্রত্যাশা করতে পারি না। কর দেব না, অথচ সুবিধা নেব, এটা হতে পারে না।’পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই, সেখানে আহরিত রাজস্বের অধিকাংশই আসে আয়করের প্রত্যক্ষ কর থেকে। আমেরিকায় আয় ৩ হাজার ডলারের বেশি হলে প্রত্যেককে ট্যাক্স দিতে হয়। আর আইডি পেলেই ট্যাক্স রিটার্ন দিতে হবে।’অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলা ও সিসিকের ৩৫ ব্যক্তিকে সেরা করদাতা সম্মাননা দেওয়া হয়।সিলেট কর অঞ্চলের কমিশনার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, বাংলাদেশ ট্যাক্স ল-ইয়ার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ প্রমুখ।

post
বাংলাদেশ

মেট্রোরেলে প্রথম দিনে ভ্রমণ করেছেন ৩ হাজার ৮৫৭ জন যাত্রী

সাধারণ যাত্রী নিয়ে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হওয়ার প্রথম দিনে ৩ হাজার ৮৫৭ জন যাত্রী এতে ভ্রমণ করেছেন। আজ মেট্রোরেল চলেছে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।সকাল ৮টা থেকে ট্রেন চলার কথা থাকলেও ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন যাত্রীরা। এই যাত্রীদের কেউ ছিলেন অফিসগামী, কেউবা এসেছিলেন পরিবারসহ। আবার অনেকেরই লক্ষ্য ছিল শুধু মেট্রোরেলে ঘোরা। তবে সকাল থেকেই যাত্রীদের অভিযোগ ছিল স্টেশনে যাত্রীদের ঢোকাতে ধীরগতিতে কাজ করছে কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ বলছিল শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীদের পুরো ব্যবস্থার সঙ্গে অভ্যস্থ করাতে কিছুটা ধীরে কাজ করা হয়েছে। তবে এসবের মাঝেও পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১২টার পর আর চলেনি মেট্রোরেল। ফলে মেট্রো রেলে চলার ইচ্ছা অপূর্ণ রেখেই শেষ পর্যন্ত স্টেশন ছাড়তে হয় হাজারো মানুষকে।   

post
এনআরবি বিশ্ব

কুয়েতে এক প্রবাসীর পরিবারের সন্ধান চায় বাংলাদেশ দূতাবাস

কুয়েতে আবুল কালাম নামে এক প্রবাসীর পরিবারের সন্ধান চায় বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার স্বজনদের সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী আবুল কালামের বাড়ি কুমিল্লা জেলার বিজয়পুর ইউনিয়নের দূর্গাপুর এলাকায় এবং তার বাবার নাম আনু মিয়া। তিনি দীর্ঘদিন গুরুত্বর অসুস্থ হয়ে কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠাতে পাসপোর্টে দেওয়া নম্বরে যোগাযোগ করেও স্বজনদের খোঁজ পাওয়া যায়নি। আবুল কালামকে দেশে পাঠানোর সুবিধার্থে কুয়েতে অথবা বাংলাদেশে তার স্বজনদের দূতাবাসে কল্যাণ সহকারী ফরিদ হোসেনের +৯৬৫৯৪৪২৯৭৪৪ এ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

post
বাংলাদেশ

মেট্রোরেল ব্যবহারে যত্নশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সবাইকে মেট্রোরেলের সঠিক সংরক্ষণের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক টাকা খরচ করে মেট্রোরেল করা হয়েছে। এ মেট্রোরেল সংরক্ষণ করা সবার দায়িত্ব। যাতে মেট্রোরেলের কোনো কিছু নষ্ট না হয়, সে জন্য তিনি সবাইকে তা ব্যবহারে যত্নশীল হতে আহ্বান জানিয়েছেন। এই মেট্রোরেল পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে।মেট্রোরেলকে বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রার মুকুটে আরেকটি পালক হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আজকে আমরা বাংলাদেশের অহংকারে আরেকটি পালক সংযোজন করতে পারলাম।মেট্রোরেল উদ্বোধন উপলক্ষ্যে বুধবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে আয়োজিত সুধীসমাবেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী। মেট্রোরেল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রায় আরেকটি পালক দিতে পারলাম, এটিই বড় কথা।’প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণ সেবা করার সুযোগ দিয়েছিল। সে জন্য সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন।

post
খেলা

সরে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। গতকাল মঙ্গলবার ই-মেইলে বিসিবিকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। ডমিঙ্গোর বিদায়ের বিষয়টি আজ বুধবার নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। সদ্য ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে হারের পর থেকেই গুঞ্জন ছিল ডমিঙ্গোর চাকরি নিয়ে। জালাল ইউনুস সেদিনই জানিয়েছিলেন, পরিবর্তন আসতে যাচ্ছে কোচিং প্যানেলে। তবে খোলাসা করে সেদিন কিছু জানা যায়নি। বুধবার সকাল নাগাদই জানা গেল- ডমিঙ্গো সরে দাঁড়িয়েছেন।টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শ্রীরামের সঙ্গে চুক্তি থাকলেও আবারো টাইগারদের কোচ হয়ে ফিরছেন সাবেক ভারতীয় এই ক্রিকেটার। এমন কী গুঞ্জন রয়েছে টি-টোয়েন্টির পূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন শ্রীধরন শ্রীরাম। যদিও এখনো পর্যন্ত কোনো কিছু আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। সর্বশেষ এশিয়া কাপ থেকেই বিসিবির সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিল না ডমিঙ্গোর। টি-টোয়েন্টিতে তার বদলি হিসেবে ভারতের শ্রীধরন শ্রীরামকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। এর অংশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডমিঙ্গোকে দেখা যায়নি বাংলাদেশ দলে। ২০১৯ সালে স্টিভ রোডসের স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশ দলের দায়িত্ব নেন রাসেল ডমিঙ্গো। এরপর তার কোচিংয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সবশেষ ভারতের বিপক্ষে সিরিজে জয় পায় বাংলাদেশ দল। এছাড়া কিউইদের বিপক্ষে তাদের মাটিতে টেস্টে প্রথম জয় পায় বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তাদের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল তামিম ইকবালের দল।ডমিঙ্গোর সময়কালে দারুণ সব সাফল্য পেয়েছে বাংলাদেশ। এই সময়টাতে বাংলাদেশ দল টেস্ট খেলেছে ২২ টি যেখানে ৩ জয়ের সঙ্গে ২টি ড্র। ওয়ানডেতে ৩০ ম্যাচে ২১ জয়ের পাশাপাশি ৯ হার। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে ৪৬ ম্যাচের মধ্যে ১৯ জয়ের পাশাপাশি ২৬ হার। অমিমাংসিত থেকে গিয়েছিল ১ ম্যাচ। কিন্তু শেষ বেলায় এসে সমালোচনার তোপে থেকেই বিদায় নিতে হলো ডমিঙ্গোকে। 

post
বাংলাদেশ

মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজধানী ঢাকাবাসীর জন্য আজ বুধবার বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের ফলকের রেপ্লিকা উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এক অনুষ্ঠানে মেট্রোরেলের ফলকের রেপ্লিকা উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপরই মোনাজাত করা হয়। এ সময় তাঁর সঙ্গে আছেন ছোট বোন শেখ রেহানা। এদিকে দিয়াবাড়িতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেট্রোরেল কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দিয়াবাড়িতে সুধী সমাবেশে অংশ নেবেন। সমাবেশ মঞ্চে শেখ রেহানাও আছেন। উদ্বোধনের পর রুটের মধ্যবর্তী স্টেশনে কোনো বিরতি ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। পরদিন আগামীকাল বৃহস্পতিবার থেকে যাত্রীরা মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।

post
বাংলাদেশ

মেট্রোরেলের উদ্বোধনের দিন আসছে ৫০ টাকা মূল্যমানের স্মারক নোট

বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেল উদ্বোধনী অনুষ্ঠানে এই স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করবেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।কেন্দ্রীয় ব্যাংক জানায়, অবমুক্তকরণের পর আগামী ২৯ ডিসেম্বর থেকে এই স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে। বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে মুদ্রিত ৫০ টাকা মূল্যমান স্মারক নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য হলো- বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত ১৩০ মিমি x ৬০ মিমি পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগের বামপাশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে মেট্রোরেলের ছবি সংযোজন করা হয়েছে। নোটের পেছনভাগে মেট্রোরেলের অপর একটি ছবি সংযোজন করা হয়েছে। নোটের সম্মুখভাগে শিরোনাম ‘বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ, যানজট কমাবে মেট্রোরেল’ এবং পেছনভাগে ‘Moving People, Saving Time and Environment’ মুদ্রিত রয়েছে। নোটের সম্মুখভাগে উপরে ডান এবং বামকোণে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ‘50’, নিচে ডানকোণে মূল্যমান বাংলায় ‘৫০’ এবং উপরিভাগে মাঝখানে ‘পঞ্চাশ টাকা’ লেখা রয়েছে। নোটের পেছনভাগে উপরে বামকোণে ইংরেজিতে ‘50’ এবং নিচে বামকোণে বাংলায় ‘৫০’ লেখা রয়েছে। এছাড়া, নোটের উপরে ডানকোণে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং নিচে ডানপাশে ‘FIFTY TAKA’ ও ডানপাশে ‘BANGLADESH BANK’ লেখা রয়েছে।১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত ৫০ টাকা মূল্যমান স্মারক নোটটির সম্মুখভাগে প্রধানমন্ত্রীর প্রতিকৃতির ডানে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে এবং নোটের ডানদিকে জলছাপ হিসেবে ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’, ‘50’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত রয়েছে। এছাড়া নোটের উভয় পৃষ্ঠে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে। ৫০ টাকা অভিহিত মূল্যের স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লিটারেচার সম্বলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধুমাত্র খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকামাত্র এবং ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

post
এনআরবি বিশ্ব

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাসে ভিসা জটিলতা

দীর্ঘদিন ধরে ভিসা জটিলতার কারণে দেশে আসতে পারছেন না দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি প্রবাসীরা। দির্ঘসুত্রিতা ও দুর্নীতির কারণে হয়রানির শিকার হচ্ছেন তারা।এমন অবস্থায় বহু প্রবাসী হতাশা প্রকাশ করেছেন। সেই সঙ্গে দ্রুত ভিসা জটিলতা নিরসন করে তাদের দেশে যাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন তারা। দীর্ঘ একবছরের বেশি সময় ধরে যথাসময়ে ভিসা না পাওয়ায় বাংলাদেশে যেতে পারছেন না আফ্রিকার কয়েকটি দেশে বসবাসরত বাংলাদেশি বংশদ্ভূত প্রবাসী ও আফ্রিকান নাগরিকরা।বৈধ কাগজ এবং যথাযথ পক্রিয়া অনুসরণ করেও ভিসা না পাওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘসূত্রিতার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন ভিসা প্রত্যাশীরা। বছরের শেষ দিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সন্তানদের নিয়ে যথাসময়ে নিজ জন্মভূমিতে যেতে না পেরে হতাশ অসংখ প্রবাসী বাংলাদেশি পরিবার।ভিসা প্রক্রিয়ায় অনিয়ম আর দুর্নীতি অভিযোগ তুলেছেন তারা। জটিলতা তুলে দিয়ে দেশে যাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন ভিসা প্রত্যাশীরা।

post
বাংলাদেশ

বাংলাদেশে আবারো রোহিঙ্গা নেতা খুন

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ হোসেন প্রকাশ শফিক (৪০) নামের রোহিঙ্গা নেতা (হেড মাঝি) নিহত হয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার বালুখালী ক্যাম্প ৮/ইস্টে এ ঘটনা ঘটে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ। নিহত হোসেন ক্যাম্প ৮/ই এর বি-ব্লকের মোহাম্মদ সিদ্দিকের ছেলে এবং ওই ক্যাম্পের হেড মাঝি। নিহতের ছোট ভাই নুর হাশেম জানান, সকালে তার ভাই বাড়ির পাশে বসে ছিলেন। হঠাৎ একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এএসপি ফারুক আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘাতকদের ধরতে কাজ করছে এপিবিএন পুলিশ। গুলিবিদ্ধ মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। স্থানীয় রোহিঙ্গারা জানিয়েছে, ক্যাম্পে ‘আরসা’র (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে সব সময় সোচ্চার ছিলেন শফিক মাঝি। এ কারণেই তাকে মারা হয়েছে বলে সাধারণ রোহিঙ্গাদের ধারনা। কিছুদিন বিরতির পরে ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে তারা ধারনা করছেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.