post
বাংলাদেশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবাররে ৪ জন নিহত

সোমবার (১৯ আগষ্ট) ভোররাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫) তার স্ত্রী ময়না খাতুন (৬০) ও তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)উল্লাপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু জানান, ভোররাত তিনটার দিকে আমরা দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৪ জনের মরদেহ উদ্ধার করি। প্রাইভেটকারটি ঢাকা থেকে আসার পথে ঘটনাস্থলে পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এরপর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করেছি। আহত কার চালককে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে হাটিকুমরুল গোলচত্বর হাইওয়ে থানা পুড়িয়ে দেওয়ার পর থেকেই মহাসড়কে দায়িত্বে নেই পুলিশ। ফলে দূর্ঘটনার পরপরই দ্রুত ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজ উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানা এনেছি। 

post
বাংলাদেশ

৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ

সারা দেশে আওয়ামী সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।রোববার (১৮ আগস্ট) উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রগণকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।সোমবার (১৯ আগস্ট) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার।

post
বাংলাদেশ

৬১ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ, দায়িত্বে ডিসি

সারা দেশে ৬১টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ দিয়েছে।সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।আদেশে বলা হয়, অপসারণকৃত জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন।এর আগে দেশের ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। অপসারণকৃত চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন।

post
বাংলাদেশ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগে বন্ধ শিক্ষা কার্যক্রম

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ পদত্যাগ করেছেন বর্তমান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মাঝে রোববার (১৮ আগস্ট) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশনা ছিল শিক্ষা মন্ত্রণালয়ের। তবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পদত্যাগ করায় নির্দেশনা এলেও ক্লাস-পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে অচলাবস্থা।গত জুলাইয়ের শুরু থেকেই ছাত্র-শিক্ষক এবং কর্মকর্তা- কর্মচারীদের একের পর এক কর্মসূচির ফলে অচল হয়ে পড়ে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। এর মাঝে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়েের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরিয়াল বডিসহ শিক্ষকের পদত্যাগে এই অচলাবস্থা বেড়েছে আরও বহুগুণে। গত ৬ আগস্ট থেকে অনানুষ্ঠানিকভাবে শিক্ষার্থীরা হলে অবস্থান করলেও বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম।রোববার (১৮ আগস্ট) থেকেই শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের হাতেগোনা কয়েকটি বিভাগে কয়েকজন শিক্ষক অনানুষ্ঠানিকভাবে ২-১টা করে ক্লাস নিচ্ছেন বলে জানা গেছে।এদিকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু না হলেও প্রতিনিয়ত হলে ফিরছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক হওয়ায় দ্রুত ক্লাসে ফিরতে চান শিক্ষার্থীরা। এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী বলেন আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আমাদের ক্যাম্পাস কে ঢেলে সাজাচ্ছেন তিনি সকল সময় সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করেন। আশা করি অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সমস্যা পরেছে আমাদের এমন হবে না। তবে কিছু শিক্ষার্থী অন্যের বায়াস্ট হয়ে তার পদত্যাগের দাবি করছেন, আমি বলবো এটা হবে সব থেকে বোকামি। এমনিতেই আমরা করোনা মহামারি এবং কোটা ও প্রত্যয় স্কিমসহ নানা আন্দোলনের ফলে পিছিয়ে পড়েছি।নতুন কোন জটে পরতে চাই না।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানন কর্মকর্তারা পদত্যাগ করলেও শিক্ষকরা স্বপদে বহাল রয়েছেন। তারা চাইলেই ক্লাস শুরু করে দিতে পারেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থা নিরসনে উপাচার্য নিয়োগ হওয়াটাও জরুরি।

post
বিনোদন

শাকিব খানের দুই সিনেমার শুটিং পেছাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই ঢাকাই সিনেমায় নেমে এসেছিল স্থবিরতা। নতুন সিনেমার মুক্তি থেকে শুরু করে শুটিংও বন্ধ রয়েছে দীর্ঘদিন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর একটু একটু করে চলছে নতুন সিনেমার পরিকল্পনা। তবে নির্ধারিত সময়ে হচ্ছে না অনেক সিনেমার শুটিং। এরমধ্যে শাকিব খান অভিনীত বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং পিছিয়ে গেছে। 'বরবাদ' সিনেমার শুটিং হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের মাসের শেষের দিকে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমাটির শুটিং পিছিয়েছে। সিনেমাটি পরিচালনায় আছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকার কথা ভারতের নায়িকা ইধিকা পালের। শাকিব খানের আরেকটি সিনেমার নাম 'শের'। যার শুটিং হওয়ার কথা ছিল আগামী ডিসেম্বর মাসে। সেটিরও শুটিং পিছিয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী বছর তারা পরিকল্পনা করবেন সিনেমাটির। এটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত সিনেমা। শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। চলতি মাসের শেষের দিকে তার দেশে ফেরার কথা রয়েছে। আগামীতে শাকিব খানকে ক্রিকেট মাঠে নিয়মিত দেখা যাবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি দল কিনেছেন প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। এই কোম্পানির পরিচালক হিসেবে আছেন তিনি। 

post
বাংলাদেশ

শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ পরিদর্শক বরখাস্ত!

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার নিরস্ত্র পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার ডিএমপির কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে আরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়।গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেছিলেন আরশাদ। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আরশাদের এই আচরণ নিয়ে তীব্র সমালোচনা হয়। পাশাপাশি এই ছবি হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। শিক্ষার্থী নাহিদুল শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। সেদিনের ঘটনা সম্পর্কে নাহিদুল বলেন, শতাধিক মানুষের র‍্যালি নিয়ে এগোচ্ছিলেন তাঁরা। হাইকোর্টের ঈদগাহ গেটের সামনে এলে পুলিশ তাঁদের পথ রোধ করে। কয়েকজনকে আটক করা হয়। শিক্ষার্থীদের ধীরে ধীরে মৎস্য ভবনের কাছে নিয়ে আসে পুলিশ। তখনো স্লোগান দিচ্ছিলেন তিনি। এ সময় দুজন পুলিশ সদস্য তাঁকে টেনে নিয়ে যেতে থাকেন, গালাগাল করতে থাকেন। একজন পুলিশ তাঁর মুখ চেপে ধরেন।

post
বাংলাদেশ

চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছেন খালেদা জিয়া

গত ১ মাসের বেশি সময় ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরমধ্যে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে, পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে। বিএনপির পক্ষে থেকে বলা হচ্ছে, আগে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়া ক্ষেত্রে প্রধান বাধা ছিল আওয়ামী লীগ সরকার। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, নির্বাহী আদেশ মুক্ত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে আইনি প্রতিবন্ধকতা রয়েছে। কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট তাকে মুক্তি দিয়েছেন রাষ্ট্রপতি। তবে, এখন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে তার মেডিকেল বোর্ডের অনুমতির প্রয়োজন। এখন মেডিকেল বোর্ড তার দীর্ঘ ২০-২২ ঘণ্টার সফরের বিষয়টি বিবেচনা নিয়ে অনুমতি দিলে তাকে বিদেশে নেওয়া হবে। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে গত ১৬ আগস্ট তার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, ম্যাডাম কবে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন সেটা নির্ভর করছে তার মেডিকেল বোর্ডের অনুমতির ওপর। তাই এখন দিনক্ষণ চূড়ান্ত হয়নি তিনি কবে যাবেন। বিদেশে চিকিৎসার জন্য নিতে তার পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় সবকিছু প্রস্তুত রাখা হয়েছে।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, আমাদেরকে দেখতে হচ্ছে ১৫-২০ ঘণ্টা জার্নি করার মতো ম্যাডামের সেই শারীরিক অবস্থা আছে কি না। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে গেলাম, কিন্তু লম্বা জার্নি করার পর যদি শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায় তাহলে তো লাভ নেই। তিনি বলেন, যখন চিকিৎসকরা অনুমতি দেবেন, তখনই আমরা চিকিৎসার জন্য বিদেশ নেব। আমাদের সব প্রস্তুতি আছে। এখন শুধু চিকিৎসকদের অনুমতির অপেক্ষায় আছি। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে এবি এম আব্দুস সাত্তার বলেন, আগের মতোই আছেন। উনার শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালো। নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, দল যখন সিদ্ধান্ত নেবে ম্যাডামকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। তখন ভিসা কোনো বাধা হবে না। উনার ভিসা পেতে সর্বোচ্চ আধা ঘণ্টা লাগবে। বিভিন্ন দূতাবাসের সঙ্গে তো আমাদের নিয়মিত যোগাযোগ ও ভালো সম্পর্ক আছে।

post
বাংলাদেশ

সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ!

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সোমবার (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ১০ আগস্ট সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেয়া হয়। সেই দায়িত্ব দেওয়া হয় কোম্পানির পরিচালক শম্পা রহমানকে। ২০০৯ সালে লাইসেন্সের জন্য আবেদন করা সময় টেলিভিশন পরীক্ষামূলক সম্প্রচার শেষে ২০১১ সালের ১৭ এপ্রিল বাণিজ্যিক সম্প্রচারে আসে। লাইসেন্স নেওয়ার সময় তৎকালীন মন্ত্রী কামরুল ইসলামের ভাগ্নে আহমেদ জোবায়েরের নামে ৯৩ শতাংশ শেয়ার ছিল। ব্যবসায়িক ও পারিবারিক সূত্রের তথ্য, এর মধ্যে ৯০ শতাংশ শেয়ার কামরুল ইসলামের হলেও কাগজে কলমে তা ছিল আহমেদ জোবায়েরের নামে। অন্য অংশীদারদের মধ্যে কামরুল ইসলামের ভাই মোরশেদুল ইসলামের ৩ শতাংশ এবং নিয়াজ মোরশেদ ও তুষার আবদুল্লাহর ২ শতাংশ করে শেয়ার ছিল।

post
বাংলাদেশ

৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।রোববার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া মৃত্যুজনিত কারণে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। এদিকে পৃথক প্রজ্ঞাপনে আওয়ামী সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়র ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।১৬ আগস্ট সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার। এমন বিধান রেখে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’–এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।পরদিন ১৭ আগস্ট এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।

post
বাংলাদেশ

দেশ সংস্কারের পর নির্বাচন হবে : ড. ইউনূস

দেশে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের আয়োজন করা হবে বলে কূটনীতিকদের জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এজন্য বন্ধু রাষ্ট্র ও সংস্থাগুলোর পূর্ণ সমর্থন চেয়েছেন।রোববার (১৮ আগস্ট) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করেন ড. ইউনূস। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।তিনি বলেন, বাংলাদেশে যে দূতাবাসগুলো আছে তার রাষ্ট্রদূত ও জাতিসংঘের যেসব সংস্থার প্রধান এখানে আছেন তাদের সঙ্গে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। বৈঠকে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সবার পূর্ণ সমর্থন চেয়েছেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.