খেলা

আগেভাগেই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল

post-img

পাকিস্তান প্রস্তাব দিয়ে রেখেছিল আগেই। চলমান অস্থিরতার সময়ে আগেভাগে রাওয়ালপিন্ডিতে গিয়েই নিজেদের প্রস্তুতি নিতে পারবে টাইগার ক্রিকেটাররা– সেটা জানিয়ে দিয়েছিল পিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাতে সাড়া দিয়েছে। সব ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নির্ধারিত সময়ের আগেই পাকিস্তানে উড়াল দেবে নাজমুল হোসেন শান্ত।

পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের এই সরকারের অধীনে স্বাভাবিক অবস্থায় ফিরতে চলেছে দেশ। যার ছাপ পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে গেল বুধবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার নিশ্চিত হলো চূড়ান্ত সফরের তারিখ,

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণ আমলে নিয়ে নির্ধারিত সূচির ৫ দিন আগেই পাকিস্তানে যাবে টাইগাররা। ১৭ আগস্টের পরিবর্তে ১২ই আগস্ট দুই টেস্ট খেলতে দেশ ছাড়বে টাইগাররা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.