প্রবাস রাজনীতি

প্রবাস স্কিমে মালয়েশিয়া প্রবাসীদের অংশগ্রহণের আহবান দূতাবাসের

post-img

মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের প্রবাস পেনশন স্কিমে অংশগ্রহণ, বৈধপথে রেমিট্যান্স প্রেরণ সংক্রান্ত উদ্বুদ্ধকরণ প্রচারণা শুরু করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের রাওয়াংয়ের গামুডা গার্ডেনে হাইকমিশনের উদ্যোগে ‘প্রবাস স্কিমে অংশগ্রহণ, দেশে ফিরে সুন্দর জীবন’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল অগ্রণী রেমিট্যান্স হাউস। বক্তারা বলেন, প্রবাসীদের অনেকেই বিদেশ থেকে দেশে থাকা মা-বাবা, ভাই-বোন ও আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠিয়েও প্রতারণার শিকার হচ্ছে। দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে গিয়ে নিজেদের নিঃস্ব অবস্থায় দেখতে হচ্ছে প্রতারণার শিকার অনেক প্রবাসীকে। তাই সর্বজনীন পেনশনে অংশগ্রহণ করলে এমন পরিস্থিতিতে আর পড়তে হবে না।

এসময় ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে প্রবাসীদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান কমিউনিটির নেতারা। সভায় কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব এ এস এম জাহিদুর রহমান ও অগ্রণী রেমিট্যান্স হাউস এসডিএন বিএইচডি মালয়েশিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার সুলতান আহমেদ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.