post
সংবাদ

গাজীপুরে কাজে ফিরতে শুরু করেছে গার্মেন্টস কর্মীরা

বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা গাজীপুরের প্রায় সব পোশাক কারখানাগুলো খুলে দেওয়ার পর সোমবার কাজে ফিরেছেন শ্রমিকরা।গত কয়েকদিন ধরে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের মৌচাক,কোনাবাড়ী, কাশিমপুর,নাওজোর এলাকার শ্রমিকরা বিক্ষোভ করে আসছিলেন। তবে আজ সকাল থেকেই কারখানা শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন বলে জানান কারখানা কর্তৃপক্ষ।পুলিশ জানায়,শ্রমিক আন্দোলনের মুখে বিভিন্ন পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। তবে কয়েকদিন বন্ধ থাকার পর আজ সকালে দুই একটি ছাড়া গাজীপুরের প্রায় সকল কারখানা খুলে দেয়া হয়েছে। তবে পোশাক কারখানায় নিরাপত্তার জন্য মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

post
বাংলাদেশ

দুষণে দুরাবস্থা বরিশাল নগরীর বিভিন্ন খাল,আবর্জনা পরিস্কারের দাবী বাসিন্দাদের; দ্রুত ব্যবস্থা নেয়ার ঘোষনা নয়া মেয়রের

বরিশাল নগরীর দক্ষিণ সাগরদি খালের তীর ঘেঁষে চলে গেছে টিয়াখালী সড়ক। বর্ষায় এই খালে সড়ক ছুঁই ছুঁই থাকে পানি থাকলেও শীতে তা শুকিয়ে যায়।তবে খালের পানি বড় কোনো খালে পড়তে পারেনা বলে বদ্ধ জলাশয়ের মতো আটকে থাকে পানি।এতে মশার জন্মস্থান সৃষ্টিসহ স্থানীয়দের ফেলা ময়লা-আবর্জনায় নদর্মায় রূপ নিয়েছে খালটি।নগরীর অধীকাংশ খালেগুলোরও একই অবস্থা।খালগুলো পুরানো অবস্থায় ফিরিয়ে আনার দাবী স্থানীয়দের।খালগুলো পরিস্কার করার কথা জানিয়েছে,সিটি কর্পোরেশন। বরিশাল সিটি কর্পোরেশনের ভিতরে অধিকাংশ খালই অযত্ম আর অবহেলায় মৃত্ প্রায়। নগরীর মাঝ দিয়ে প্রবাহিত মৃতপ্রায় জেল খাল,ভাটার খাল,সাগরদী খাল,আমানতগঞ্জ খাল,লাকুটিয়া খালসহ বেশীর ভাগ খালের একই চিত্র। ফলে দুর্গন্ধ,মশার আক্রমণ আর পানিবাহিত রোগে ভোগান্তিতে রয়েছে,স্থানীয় বাসিন্দারা। ২০২০ সালে ২২টি খাল পুনরুদ্ধারে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা করা হয়েছিল। কিন্তু সেই প্রকল্প পাস না হওয়ায়,খালগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি নগর কর্তৃপক্ষ।এরপর পানি উন্নয়ন বোর্ড থেকে খাল খননের প্রক্রিয়া শুরু করা হলে সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের মধ্যে দূরত্ব তৈরি হয়।এতে নগরবাসীর ভোগান্তি চরম আকার ধারণ করে। তাই খালগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুরানো অবস্থায় ফিরিয়ে আনার দাবী স্থানীয় বাসিন্দাদের। তবে পর্যায়ক্রমে খালগুলো পরিস্কার করার কথা বললেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এদিকে, যোগদানের পরই খালগুলো পরিস্কার করাসহ সৌন্দর্য বর্ধন করার কথা জানিয়েছেন, নবাগত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। নগরীর ৭টি খালের ১৮কিলোমিটার পুনঃখননে ৭কোটি টাকা প্রকল্প ব্যয় ধরে টেন্ডার আহ্বান করা হয়।কিন্তু সেই প্রকল্পে বরিশাল সিটি কর্পোরেশন আপত্তি জানানোয় পুনরুদ্ধার প্রক্রিয়া থমকে যায়। 

post
বাংলাদেশ

বুধবারের মধ্যে ঘোষণা হতে পারে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী বুধবারের মধ্যে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। সোমবার আগারগাও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সচিব জানান, নির্বাচন কমিশন বলেছেন- নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে। তাই অপেক্ষা করুন।ইসি সচিবের বক্তব্য অনুসারে নভেম্বরের প্রথমার্ধের বাকি আছে মাত্র দুইদিন, মঙ্গলবার ১৪ নভেম্বর ও বুধবার ১৫ নভেম্বর। উল্লেখ্য,একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। নির্বাচনের পর সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। তাই সংবিধান অনুযায়ী, বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। পরবর্তী সংসদের জন্য ভোটগ্রহণ করতে হবে তার আগের নব্বই দিনের মধ্যে। অর্থাৎ গত ১ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আর ২৯ জানুয়ারির মধ্যে রয়েছে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি।

post
বাংলাদেশ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঢাকায় শুরু হচ্ছে ট্রাকসেল;আলু ৩০ টাকা,পেঁয়াজ বিক্রি হবে ৫০ টাকা কেজিতে দরে

মঙ্গলবার থেকে টিসিবির ট্রাকসেল শুরু বাংলাদেশের শহর কিংবা গ্রামে এখন তরিতরকারির মধ্যে পেঁপে ছাড়া কোনোটার কেজিই ৮০ টাকার নিচে নেই। আলু প্রত্যেক সংসারের জন্য প্রয়োজনীয় তরকারি। এ কারণে প্রতিটি পরিবারের জন্য কমবেশি আলু চাই। পেঁয়াজ সহযোগে আলুর ভর্তা অনেকের কাছেই প্রিয়। কিন্তু সেটাও এখন বিলাসিতার পর্যায়ে পৌঁছে যাচ্ছে। বাজারে আলু দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। মনে হচ্ছে লাগামছাড়া। একই অবস্থা পেঁয়াজের।শুধু আলু ভর্তা নয়, পেঁয়াজ ছাড়া রান্না করা যায়, সে কথা ভাবাই যায় না। ডাল, মাংস, মাছ থেকে শুরু করে প্রতিটি তরিতরকারি রান্নার অন্যতম অনুষঙ্গ পেঁয়াজ। কিন্তু এখন সেই পেঁয়াজের দামও লাগামহীন। ভোগান্তি বাড়ছে সবশ্রেনী পেশার মানুষের। পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি যখন সরকারের কানে আসে তখনই সরকার পেঁয়াজ আমদানির ব্যবস্থা নেয়। এমনকি দামও বেঁধে দেয় এক মাস আগে। কিন্তু এখন পেঁয়াজের দামও লাগামছাড়া। সপ্তাহখানেক আগে পেঁয়াজের রফতানি মূল্য বাড়িয়েছে ভারত সরকার। এ খবরে পেঁয়াজের বাজার আবারো অস্থির। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকার বিভিন্নস্থানে শুরু হচ্ছে ট্রাকসেল কার্যক্রম। প্রতিকেজি আলু ৩০ টাকা ও পেঁয়াজ ৫০ টাকা দরে কিনতে পারবেন সাধারণ ক্রেতারা। আজ সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, আগামীকাল থেকে রাজধানীতে ৩০টি পয়েন্টে ট্রাকসেলে মশুর ডাল,সয়াবিন তেল,আলু ও পেঁয়াজ বিক্রি করা হবে। এসব পয়েন্ট থেকে ফ্যামিলি কার্ডধারী ছাড়া সাধারণ মানুষ ন্যায্যমূলে সর্বোচ্চ ২ কেজি করে ডাল, আলু, পেঁয়াজ ও সয়াবিন তেল কিনতে পারবেন। প্রতিটি ট্রাক থেকে প্রায় ৩০০ জনকে এ পণ্য দেয়া হবে। প্রায় সবধরনের নিত্যপণ্যের দাম ক্রমাগত বাড়ায় মানুষ বিপাকে। জনসাধারণের দুর্ভোগ কমাতে খোলাবাজারে নিত্যপন্য বিক্রির এ উদ্যোগ কতখানি কার্যকরী ফল আনবে সেই দিকে তাকিয়ে আছে ক্রেতা সাধারণ ।

post
বাংলাদেশ

বিএনপি আসলে ভাতা বন্ধ হয়ে যাবে : বিদ্যুত প্রতিমন্ত্রী

বিএনপি-জামাত ক্ষমতায় আসলে সকল প্রকার সরকারি ভাতা বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।রবিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা মাঠে ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ক্ষমতায় এসে বয়স্ক ভাতা,মুক্তিযোদ্ধা ভাতাসহ বহু প্রকারের ভাতা চালু করেছেন,কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় এসে সেসব ভাতা বন্ধ করে দেয়। বিএনপি আবারও ক্ষমতায় গেলে চলমান ভাতাও বন্ধ হয়ে যাবে বলে শংকা প্রকাশ করেন বিদ্যুত প্রতিমন্ত্রী।

post
বাংলাদেশ

সন্ত্রাস করে,আগুন দিয়ে সরকার পরিবর্তন সম্ভব নয়: রাশেদ খান মেনন

সন্ত্রাস করে,আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে,আর যাই হোক সরকার পরিবর্তন করা যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।রবিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম অডিটোরিয়ামে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের প্রথম কনভেনশন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানান তিনি। অনুষ্ঠানে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন,দেশের রাজনীতিতেও এখন সিন্ডিকেট রয়েছে।দেশ এখন ক্রান্তিলগ্নের দিকে ধাবিত হচ্ছে।

post
সংবাদ

ঢাকায় দীপাবলি অনুষ্ঠিত

শুভ দীপাবলি আজ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি।রবিবার সন্ধ্যায় দীপাবলি ও মঙ্গল শিখা প্রজ্বলন করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, অন্যায়-অত্যাচার দূর করতেই মা কালীর মর্ত্যে আগমন। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে শ্যামা দেবীর। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তাই শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামের প্রতীক। বেশিরভাগ দেব দেবীর পূজা দিনে হলেও কার্তিক মাসের অমাবস্যা তিথিতে রাতে এই শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়।

post
বাংলাদেশ

নির্মাণাধীন তিস্তা সেতু দেখাচ্ছে নতুন স্বপ্ন, খুলবে নানা উন্নয়নের দুয়ার

সরকারে উন্নয়ন কর্মকান্ডে উত্তরের জনপদ গাইবান্ধার মানুষের জীবনযাত্রায় এসেছে অগ্রগতি। গাইবান্ধার হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত নির্মাণধীন তিস্তা সেতু দেখাচ্ছে নতুন স্বপ্ন। সেতুটি একটু একটু করে দৃশমান হচ্ছে, এলাকার নানামুখী উন্নয়নের আশায় বুক বাঁধছে তিস্তার দু-পাড়ের মানুষ।গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত হচ্ছে তিস্তা সেতু। এরইমধ্যে অনেটাই এগিয়েছে নির্মাণকাজ। সেতু দৃশ্যমান হওয়ায় আশায় বুক বাধছে তিস্তার দুই-পাড়ের মানুষ। দ্রুত সময়ের মধ্যে প্রকল্পগুলোর শেষ করার কথা জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ সাবিউল ইসলাম। সরকারের ব্যাপক উন্নয়ের কথা জানিয়ে, অব্যাহত উন্নয়নে আগামীতে ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট থেকে জামালপুর জেলার বাহাদুরাবাদ পর্যন্ত নদীর তলদেশ দিয়ে ট্যানেল নির্মাণের প্রত্যাশার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। এদিকে, গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার সাথে গোবিন্ধগঞ্জ উপজেলার যোগাযোগে এলজিইডি নির্মান করেছে ত্রিমোহনী সেতু। এর ফলে তিন উপজেলার মানুষের ভাগ্যের চাকা ঘুড়েছে। এছাড়া বিভিন্ন নদীর উপর দিয়ে ৬টি বড় সেতু ও ২৩ হাজার ৫শ ২৭টি ছোট সেতুর নির্মানের ফলে পাল্টে গেছে জেলার চিত্র।

post
বাংলাদেশ

মেট্রোরেলে বাড়ছে ভিড় ; নিচের সড়কে কমেছে বাস যাত্রী

মেট্রোরেল পূর্ণ রুটে চালু হওয়ার পর এখন যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। প্রতিদিন সকালে উত্তরা-মিরপুরের আবাসিক এলাকা থেকে সচিবালয়-মতিঝিল বাণিজ্যিক এলাকার দিকে কর্মস্থলগামী মানুষের ভিড়। এদিকে মেট্রেরেলের ফলে, সড়কে গণপরিবহনগুলোতে যাত্রী কমেছে। ঢাকা মেট্রোরেলের পূর্ণ রুটে শেষ গন্তব্য মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরুর এক সপ্তাহ হয়েছে। এরইমধ্যে মেট্রোরেলে যাত্রীর চাপ পড়েছে বহুগুণ। সড়ক পথের যানজটের ঝক্কি এড়িয়ে নগরবাসীর যাতায়াত বেড়েছে মেট্রোরেলে। গত কয়েকদিনে তুলনায় রোববার কর্মদিবসের সকাল থেকে ছিলো যাত্রীদের ভিড়।রাজধানীর উত্তরা ও মিরপুরে স্টেশনগুলোতে মেট্রোরেলে যাত্রীদের অধিকাংশেরই গন্তব্য সচিবালয় ও মতিঝিল স্টেশন। এছাড়া ফার্মগেটেরও যাত্রী ছিলো অনেক। সকাল থেকে প্রতি ১০ মিনিট পরপর ছেড়ে যায় মেট্রোরেল। তারপরও যাত্রীদের ভিড়ে কানায় কানায় ভরপুর ছিল প্রতিটি মেট্রোরেল কোচ। তবে উল্টো দিকে মতিঝিল ও সচিবালয় থেকে মিরপুর-উত্তরার দিকে যাত্রী ছিল কম। মেট্রোরেল টিকিট কাউন্টার গুলো দেখা গেছে লম্বা লাইন। যাত্রীরা বলছেন, অনলাইনে টিকিট সংগ্রহ করা গেলে ভোগান্তি অনেকটা কমে আসবে। এদিকে, মেট্রোরেলের প্রভাবে সড়কে গণপরিবহনগুলো যাত্রী কমেছে।

post
বাংলাদেশ

কুষ্ঠ রোগীদের অবহেলা নয়,ভালোবাসা দিন:প্রধানমন্ত্রী

কুষ্ঠ রোগীদের অবহেলা কিংবা ঘৃণা দিয়ে নয়,ভালোবাসা দিয়ে সেবার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশ থেকে ২০৩০ সালের মধ্যে কুষ্ঠ রোগ নির্মূলের অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। রবিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘সেকেন্ড ন্যাশনাল লেপ্রোসি কনফারেন্স-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, ব্রিটিশ একটি আইনের কারণে কুষ্ঠ রোগীদের ঘৃণার চোখে দেখা হতো। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার সেই আইন বাতিল করেছে। সরকারপ্রধান বলেন, কুষ্ঠ রোগের চিকিৎসায় হাসপাতালগুলো আধুনিকায়ন করে হচ্ছে। এছাড়া এ রোগের জন্য ওষুধ উৎপাদন করতে দেশীয় উৎপাদকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.