দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বর্তমান সংসদ সদস্যদের পদত্যাগ করতে হবে না।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, দলীয় হোক, নির্দলীয় হোক বা সংরক্ষিত নারী আসনের হোক, সংসদ সদস্য পদে থেকেই প্রার্থী হওয়া যাবে। সংসদ সদস্যরা আইন অনুযায়ী পদে থেকে নির্বাচন করতে পারেন।
