post
বাংলাদেশ

আওয়ামী লীগের প্রার্থী তালিকা দেখে নিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা (Awami League Nomination) প্রকাশ করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসন প্রার্থীর নাম পঞ্চগড়-১ নাইমুজ জামান ভুইয়া পঞ্চগড়-২ নুরুল ইসলাম সুজন ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-২ মাজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ ইমদাদুল হক দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর-৩ ইকবালুর রহিম দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান ফিজার দিনাজপুর-৬ শিবলী সাদিক নীলফামারী-১ আফতাব উদ্দিন সরকার নীলফামারী-২ আসাদুজ্জামান নূর নীলফামারী-৩ গোলাম মোস্তফা নীলফামারী-৪ জাকির হোসেন বাবু লালমনিরহাট-১ মোতাহার হোসেন লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-৩ মতিয়ার রহমান রংপুর-১ রেজাউল করিম রংপুর-২ আহসানুল হক চৌধুরী রংপুর-৩ তুষার কান্তি মন্ডল রংপুর-৪ টিপু মুনশি রংপুর-৫ রাশেক রহমান রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী কুড়িগ্রাম-১ আছলাম হোসেন সওদাগর কুড়িগ্রাম-২ জাফর আলী কুড়িগ্রাম-৩ সৌমিত্র পান্ডে কুড়িগ্রাম-৪ বিপ্লব হাসান গাইবান্ধা-১ আফরোজা বারী গাইবান্ধা-২ মাহাবুব আরা বেগম গিনি গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি গাইবান্ধা-৪ আবুল কালাম আজাদ গাইবান্ধা-৫ মাহমুদ হাসান রিপন জয়পুরহাট-১ সামছুল আলম দুদু জয়পুরহাট-২ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বগুড়া-১ শাহাদারা মান্নান শিল্পী বগুড়া-২ তহিদুল রহমান মানিক বগুড়া-৩ সিরাজুল ইসলাম খান বগুড়া-৪ রেজাউল করিম তানসেন বগুড়া-৫ মজিবুর রহমান বগুড়া-৬ রাগেবুল আহসান রিপু বগুড়া-৭ মো. মোস্তফা চাঁপাইনবাবগঞ্জ-১ সামিল উদ্দিন আহমেদ শিমুল চাঁপাইনবাবগঞ্জ-২ জিয়াউর রহমান চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল ওদুদ নওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-২ শহিদুজ্জামান সরকার নওগাঁ-৩ সৌরেন্দনাথ চক্রবর্তী নওগাঁ-৪ নাহিদ মোরশেদ নওগাঁ-৫ নিজাম উদ্দিন জলিল নওগাঁ-৬ আনোয়ার হোসেন হেলাল রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরী রাজশাহী-২ মোহাম্মদ আলী রাজশাহী-৩ আসাদুজ্জামান আসাদ রাজশাহী-৪ আবুল কালাম আজাদ রাজশাহী-৫ আব্দুল ওয়াদুদ রাজশাহী-৬ শাহরিয়ার আলম নাটোর-১ শহিদুল ইসলাম বকুল নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল নাটোর-৩ জুনাইদ আহমেদ পলক নাটোর-৪ সিদ্দিকুর রহমান পাটোয়ারী সিরাজগঞ্জ-১ তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ-২ জানাত আরা হেনরী সিরাজগঞ্জ-৩ আব্দুল আজিজ সিরাজগঞ্জ-৪ শফিকুল ইসলাম সিরাজগঞ্জ-৫ আব্দুল মমিন মন্ডল সিরাজগঞ্জ-৬ চয়ন ইসলাম পাবনা-১ শামসুল হক টুকু পাবনা-২ আহমেদ ফিরোজ কবীর পাবনা-৩ মকবুল হোসেন পাবনা-৪ গালিবুর রহমান শরিফ পাবনা-৫ গোলাম ফারুক খন্দকার প্রিন্স মেহেরপুর-১ ফরহাদ হোসেন মেহেরপুর-২ আবু সালেহ কুষ্টিয়া-১ সরওয়ার জাহান বাদশা কুষ্টিয়া-২ ঘোষিত হয়নি কুষ্টিয়া-৩ মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়া-৪ সেলিম আলতাফ জর্জ চুয়াডাঙ্গা-১ সোলায়মান হক জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা-২ আলী আজগার টগর ঝিনাইদহ-১ আব্দুল হাই ঝিনাইদহ-২ তাহজীব আলম সিদ্দিকী ঝিনাইদহ-৩ সালাউদ্দিন সিরাজী ঝিনাইদহ-৪ আনোয়ারুল আজীম যশোর-১ শেখ আফিল উদ্দিন যশোর-২ তৌহিদুজ্জামান যশোর-৩ কাজী নাবিল আহমেদ যশোর-৪ এনামুল হক বাবু যশোর-৫ স্বপন ভট্টাচার্য্য যশোর-৬ শাহীন চাকলাদার মাগুরা-১ সাকিব আল হাসান মাগুরা-২ বীরেন শিকদার নড়াইল-১ কবিরুল হক নড়াইল-২ মাশরাফি বিন মর্তুজা বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দীন বাগেরহাট-২ শেখ তন্ময় বাগেরহাট-৩ হাবিবুন নাহার বাগেরহাট-৪ এইচ এম বদিউজ্জামান সোহাগ খুলনা-১ ননি গোপাল মন্ডল খুলনা-২ শেখ সালাহউদ্দিন জুয়েল খুলনা-৩ এসএম কামাল হোসেন খুলনা-৪ আব্দুস সালাম মুর্শেদী খুলনা-৫ নারায়ন চন্দ্র চন্দ খুলনা-৬ মো. রশিদুজ্জামান সাতক্ষীরা-১ ফিরোজ আহম্মেদ স্বপন সাতক্ষীরা-২ মো. আসাদুজ্জামান বাবু সাতক্ষীরা-৩ আ. ফ. ম. রুহুল হক সাতক্ষীরা-৪ এস এম আতাউল হক বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা-২ সুলতানা নাদিরা পটুয়াখালী-১ আফজাল হোসেন পটুয়াখালী-২ আ. স. ম. ফিরোজ পটুয়াখালী-৩ এসএম শাহাজাদা পটুয়াখালী-৪ মহিববুর রহমান ভোলা-১ তোফায়েল আহমেদ ভোলা-২ আলী আজম ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন ভোলা-৪ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বরিশাল-১ আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল-২ তালুকার মোহাম্মদ ইউনুস বরিশাল-৩ খালেদ হোসাইন বরিশাল-৪ ড. শাম্মী আহমদ বরিশাল-৫ জাহিদ ফারুক শামীম বরিশাল-৬ হাফিজ মল্লিক ঝালকাঠি-১ বজলুল হক হারুন ঝালকাঠি-২ আমির হোসেন আমু পিরোজপুর-১ শ ম রেজাউল করিম পিরোজপুর-২ কানাই লাল বিশ্বাস পিরোজপুর-৩ আশরাফ হক টাঙ্গাইল-১ আব্দুর রাজ্জাক ভোলা টাঙ্গাইল-২ তানভীর হাসান ছোট মনির টাঙ্গাইল-৩ আমিরুল হাসান খান টাঙ্গাইল-৪ মাজহারুল ইসলাম তালুকদার টাঙ্গাইল-৫ মামুনুর রশিদ টাঙ্গাইল-৬ আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৭ খান আহমেদ শুভ টাঙ্গাইল-৮ অনুপম শাজাহান জয় জামালপুর-১ নুর মোহাম্মদ জামালপুর-২ ফরিদুল হক খান জামালপুর-৩ মির্জা আজম জামালপুর-৪ মাহবুবুর রহমান জামালপুর-৫ আবুল কালাম আজাদ শেরপুর-১ আতিউর রহমান আতিক শেরপুর-২ মতিয়া চৌধুরী শেরপুর-৩ শহিদুল ইসলাম ময়মনসিংহ-১ জুয়েল আরেং ময়মনসিংহ-২ শরীফ আহমেদ ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম ময়মনসিংহ-৪ মোহাম্মদ মোহিত উর রহমান ময়মনসিংহ-৫ আব্দুল হাই আকন্দ ময়মনসিংহ-৬ মোসলেম উদ্দিন ময়মনসিংহ-৭ হাফেজ রুহুল আমিন মাদানী ময়মনসিংহ-৮ আব্দুস সাত্তার ময়মনসিংহ-৯ আব্দুস সালাম ময়মনসিংহ-১০ ফাহমী গোলন্দাজ বাবেল ময়মনসিংহ-১১ কাজিম উদ্দিন আহম্মেদ নেত্রকোনা-১ মোস্তাক আহমেদ রুহী নেত্রকোনা-২ আশরাফ আলী খান খসরু নেত্রকোনা-৩ অসীম কুমার উকিল নেত্রকোনা-৪ সাজ্জাদুল হাসান আহমদ হোসেন নেত্রকোনা-৫ আহমদ হোসেন কিশোরগঞ্জ-১ জাকিয়া নূর লিপি কিশোরগঞ্জ-২ আব্দুর কাহার আকন্দ কিশোরগঞ্জ-৩ মো. নাসিরুল ইসলাম খান কিশোরগঞ্জ-৪ রেজওয়ান আহাম্মদ তৌফিক কিশোরগঞ্জ-৫ আফজাল হোসেন কিশোরগঞ্জ-৬ নাজমুল হাসান পাপন মানিকগঞ্জ-১ মো. আব্দুস সালাম মানিকগঞ্জ-২ মমতাজ বেগম মানিকগঞ্জ-৩ জাহিদ মালেক মুন্সিগঞ্জ-১ মহিউদ্দিন আহমেদ মুন্সিগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন এমিলি মুন্সিগঞ্জ-৩ মৃণাল কান্তি দাস ঢাকা-১ সালমান এফ রহমান ঢাকা-২ কামরুল ইসলাম ঢাকা-৩ নসরুল হামিদ ঢাকা-৪ সানজিদা খানম ঢাকা-৫ হারুনুর রশিদ মুন্না ঢাকা-৬ সাঈদ খোকন ঢাকা-৭ সোলাইমান সেলিম ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দীন নাছিম ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী ঢাকা-১০ ফেরদৌস আহমেদ ঢাকা-১১ ওয়াকিল উদ্দিন ঢাকা-১২ আসাদুজ্জামান খান কামাল ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক ঢাকা-১৪ মাইনুল হোসেন খান নিখিল ঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদার ঢাকা-১৬ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ ঢাকা-১৭ মোহাম্মদ আলী আরাফাত ঢাকা-১৮ মোহাম্মদ হাবিব হাসান ঢাকা-১৯ এনামুর রহমান ঢাকা-২০ বেনজীর আহমেদ গাজীপুর-১ আ. ক. ম. মোজাম্মেল হক গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল গাজীপুর-৩ রুমানা আলী গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি নরসিংদী-১ মোহাম্মদ নজরুল ইসলাম নরসিংদী-২ আনোয়ারুল আশরাফ খান নরসিংদী-৩ ফজলে রাব্বী খান নরসিংদী-৪ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৫ রাজিউদ্দিন আহমেদ রাজু নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ-৩ আব্দুল্লাহ আল কায়সার নারায়ণগঞ্জ-৪ শামীম ওসমান নারায়ণগঞ্জ-৫ ঘোষিত হয়নি রাজবাড়ী-১ কাজী কেরামত আলী রাজবাড়ী-২ জিল্লুল হাকিম ফরিদপুর-১ আব্দুর রহমান ফরিদপুর-২ শাহদাব আকবর চৌধুরী লাবু ফরিদপুর-৩ শামীম হক ফরিদপুর-৪ কাজী জাফর উল্লাহ গোপালগঞ্জ-১ ফারুক খান গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা মাদারীপুর-১ নূর-ই-আলম চৌধুরী মাদারীপুর-২ শাজাহান খান মাদারীপুর-৩ আবদুস সোবহান গোলাপ শরীয়তপুর-১ ইকবাল হোসেন অপু শরীয়তপুর-২ এ কে এম এনামুল হক শামীম শরীয়তপুর-৩ নাহিম রাজ্জাক সুনামগঞ্জ-১ রনজিত চন্দ্র সরকার সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ সুনামগঞ্জ-৩ এম এ মান্নান সুনামগঞ্জ-৪ মো. সাদিক সুনামগঞ্জ-৫ মুহিবুর রহমান মানিক সিলেট-১ আবুল কালাম আব্দুল মোমেন সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী সিলেট-৩ হাবিবুর রহমান সিলেট-৪ ইমরান আহমদ সিলেট-৫ মাসুক উদ্দিন আহমেদ সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ মৌলভীবাজার-১ শাহাব উদ্দিন মৌলভীবাজার-২ শফিউল আলম চৌধুরী মৌলভীবাজার-৩ মোহাম্মদ জিল্লুর রহমান মৌলভীবাজার-৪ আব্দুস শহীদ হবিগঞ্জ-১ ডা. মো. মুশফিক হোসেন চৌধুরী হবিগঞ্জ-২ ময়েজ উদ্দিন শরিফ হবিগঞ্জ-৩ আবু জাহির হবিগঞ্জ-৪ মাহবুব আলী ব্রাহ্মণবাড়িয়া-১ বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন ব্রাহ্মণবাড়িয়া-২ শাহজাহান আলম সাজু ব্রাহ্মণবাড়িয়া-৩ উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৪ আনিসুল হক ব্রাক্ষ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমান ব্রাহ্মণবাড়িয়া-৬ এ. বি. তাজুল ইসলাম কুমিল্লা-১ ইঞ্জি. আব্দুস সবুর কুমিল্লা-২ সেলিমা আহমাদ কুমিল্লা-৩ ইউসুফ আবদুল্লাহ হারুন কুমিল্লা-৪ রাজী মোহাম্মদ ফখরুল কুমিল্লা-৫ আবুল হাশেম খান কুমিল্লা-৬ আ ক ম বাহাউদ্দিন কুমিল্লা-৭ প্রাণ গোপাল দত্ত কুমিল্লা-৮ আবু জাফর মো. শফিউদ্দিন কুমিল্লা-৯ তাজুল ইসলাম কুমিল্লা-১০ আ হ ম মোস্তফা কামাল কুমিল্লা-১১ মুজিবুল হক মুজিব চাঁদপুর-১ ড. সেলিম মাহমুদ চাঁদপুর-২ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া চাঁদপুর-৩ দীপু মনি চাঁদপুর-৪ মুহম্মদ শফিকুর রহমান চাঁদপুর-৫ রফিকুল ইসলাম ফেনী-১ আলাউদ্দিন আহমেদ চৌধুরী ফেনী-২ নিজাম উদ্দিন হাজারী ফেনী-৩ আবুল বাশার নোয়াখালী-১ এইচ. এম. ইব্রাহিম নোয়াখালী-২ মোরশেদ আলম নোয়াখালী-৩ মামুনুর রশীদ কিরন নোয়াখালী-৪ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী নোয়াখালী-৫ ওবায়দুল কাদের নোয়াখালী-৬ মোহাম্মদ আলী লক্ষ্মীপুর-১ আনোয়ার হোসেন খান লক্ষ্মীপুর-২ নুর উদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর-৩ গোলাম ফারুক পিংকু লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী চট্টগ্রাম-১ মাহবুব উর রহমান চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার চট্টগ্রাম-৩ মাহফুজুর রহমান চট্টগ্রাম-৪ এসএম আল মামুন চট্টগ্রাম-৫ মো. আব্দুস সালাম চট্টগ্রাম-৬ এ. বি. এম. ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম-৭ মোহাম্মদ হাছান মাহমুদ চট্টগ্রাম-৮ নোমান আল মাহমুদ চট্টগ্রাম-৯ মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম-১০ মো. মহিউদ্দিন বাচ্চু চট্টগ্রাম-১১ এম. আবদুল লতিফ চট্টগ্রাম-১২ মোতাহেরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১৩ সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রাম-১৪ নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১৫ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন চট্টগ্রাম-১৬ মোস্তাফিজুর রহমান চৌধুরী কক্সবাজার-১ সালাউদ্দিন আহমেদ কক্সবাজার-২ আশেক উল্লাহ রফিক কক্সবাজার-৩ সাইমুম সরওয়ার কমল কক্সবাজার-৪ শাহিনা আক্তার চৌধুরী খাগড়াছড়ি কুজেন্দ্র লাল ত্রিপুরা রাঙ্গামাটি দীপংকর তালুকদার বান্দরবান বীর বাহাদুর উশৈ সিং এর আগে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বেশির ভাগ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হলেও কৌশলগত কারণে সে তালিকা প্রকাশ করা হচ্ছিল না। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে রোববার সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সভায় শেখ হাসিনা মনোনয়প্রত্যাশীদের বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। চলতি বছর আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। সর্বশেষ গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার আগের সংসদের ৫৬ জন এমপি দলীয় মনোনয়ন পাননি। আবার ২০১৪ সালের নির্বাচনে তার আগের সংসদের ৪৯ জনকে মনোনয়ন দেওয়া হয়নি।  

post
বাংলাদেশ

গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময় কাল; জনগণের কাছে গ্রহণযোগ্যরাই হবে নৌকার প্রার্থী- বললেন কাদের

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আগামীকাল গণভবনে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর, কাল দলীয় কার্যালয় থেকে মনোনয়নপ্রাপ্তদের আনুষ্ঠানিক তালিকা ঘোষণা করা হবে। জনগণের কাছে গ্রহণযোগ্যরাই নৌকার প্রার্থী হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গেল টানা ৩দিন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে সভা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সারাদেশের ৩০০ আসনের জন্য নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এখন সবাই মুখিয়ে আছে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিক তালিকা তালিকা ঘোষণার দিকে।কোন আসনে কে হচ্ছেন নৌকার মাঝি, তা জানা যাবে রোববার।নির্বাচন ঘিরে মনোনয়ন প্রত্যাশীদের সাথে কাল সকালে গণভবনে প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন। জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সেখানে উপস্থিত থাকবেন। এই সভায় আসন্ন নির্বাচন ঘিরে নৌকার জন্য সবাইকে একযোগে কাজ করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। এদিকে, শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্যদেরই দল থেকে মনোনয়ন দেয়া হচ্ছে।এদিকে, জোটের শরিক বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

post
বাংলাদেশ

বিএনপির সাথে সংলাপ নয়- মন্তব্য তথ্যমন্ত্রীর

আগুনসন্ত্রাসকারী দল বিএনপির সাথে রাজনৈতিক সংলাপ নয়, দেশবিরোধী খুনি চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে- বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।সোমবার সকালে চট্টগ্রাম নগরীর জামাল খান মোড়ে “বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ” শিরোনামে দেয়ালচিত্র উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন, যারা মানুষের জানমাল নষ্ট করে,বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে।

post
বাংলাদেশ

যারা জনপ্রিয় তাদেরকে দলের মনোনয়ন,শরিক বিষয়ে সিদ্ধান্ত হয়নি; বললেন ওবায়দুল কাদের

যাদের জনপ্রিয়তা আছে তাদেরকেই সংসদ নির্বাচনী দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হচ্ছে, বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, জোটের শরীকদের নিয়ে এখনই কিছু ভাবা হচ্ছে না।

post
বিশেষ প্রতিবেদন

আবারও একতরফা নির্বাচনের শংকা নির্বাচন বিশ্লেষকদের; দায় এড়াতে পারবে না বড় রাজনৈতিক দলগুলো

বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবীতে দীর্ঘ আন্দোলনে আছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। বিদেশী বিভিন্ন মহলের চেষ্টায় বরফ গলছে না রাজনীতির নির্বাচন কেন্দ্রিক মতদ্বৈততা জটের। সাধারণ মানুষ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন চায়। তবে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দিন দিন আরেকটি একতরফা নির্বাচন হওয়ার পথে যাচ্ছে। নির্বাচন হয়তো হয়ে যাবে, কিন্তু এরপর কী হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে।আজ শনিবার সকালে ‘সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের পরিবেশ: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় সভাপতির বক্তব্যে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের ভোটারদের অধিকাংশেরই প্রতিনিধিত্ব করে বড় দলগুলো। অথচ এখন সামনে একটা ইউনিক নির্বাচন দেখতে পাচ্ছি। যেমন খুশি তেমন নির্বাচন আরকি। যা ঘোরতর সংকটে ফেলতে পারে বলে শংকা প্রকাশ করেছেন তিনি। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ব্যানারে ‘ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের পরিবেশ: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকের বক্তৃতায় সুশাসনের জন নাগরিক-সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের বলেন, একতরফা নির্বাচনের হাত থেকে দেশ রক্ষায় রাজনৈতিক দলগুলোর সমঝোতার বিকল্প নেই। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, দলগুলোর মাঝে আলোচনার অভাবেই রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়েছে।আর নির্বাচন পর্যবেক্ষণ গ্রুপ ‘ব্রতী’র প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তা জনগুরুত্ব হারাবে। তাই নির্বাচনে গ্রহণযোগ্যতা নিশ্চিতে সব পক্ষের অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেন শারমিন মুরশিদ।##

post
টেক মেন্টর

চার বিভাগে দক্ষ জনবল নিয়োগ দিবে পিপলএনটেক

পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির চারটি বিভাগে দক্ষ ও যোগ্য চাকুরী প্রত্যাশীদের জন্য থাকছে চাকুরির সুযোগ।ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ, সফটওয়্যার বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ ও জুনিয়র সফটওয়্যার ডেভলপার নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি।শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর আশুলিয়ায় ড্যাফোডিল ক্যাম্পাসে জব উৎসব ২০২৩ অনুষ্ঠানে স্পট ইন্টারভিউের মাধ্যমে থাকছে চাকুরির সুযোগ।পিপলএনটেকের নির্ধারিত পদে চাকুরী প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন প্রতিষ্ঠানটির মানবসম্পদ ব্যবস্থাপক ফাতেমা তুজ জোহরা। জব উৎসবে অংশগ্রহনকারী প্রতিষ্ঠান পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির কর্মকর্তারা বলেন, তাঁরা পিপলএনটেকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ কর্মী নিয়োগে বদ্ধপরিকর।উল্লেখ্য, পিপলএনটেক প্রথম ২০০৫ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি স্টেট কাউন্সিল অব হায়ার এডুকেশান ভার্জিনিয়া (SCHEV) থেকে অনুমোদন প্রাপ্ত এবং NYCDCA অথরাইজড রিক্রুটিং এজেন্সি।পিপলএনটেক’র শিক্ষণ-শিখন এবং জব প্লেসমেন্ট পদ্ধতি ইতোমধ্যেই একটি সফল মডেল হিসেবে বিবেচিত হয়েছে।বর্তমানে পিপলএনটেক ইনস্টিটিউটে ৬০টির অধিক বিষয়ে প্রশিক্ষণসহ সফটওয়ার টেস্টিং, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রাশন, মোবাইল অ্যাপ্লিকেশান টেস্টিং, বিজনেস অ্যানালিস্ট, প্রোজেক্ট ম্যানেজমেন্ট ও প্রোফেশনাল ফ্রিল্যান্সিং তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হয়।

post
বাংলাদেশ

তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ১১ বছর পূর্তিতে শ্রদ্ধা

আশুলিয়ার তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ১১ বছর পূর্তিতে কারখানার সামনে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও নিহতদের স্বজনেরা। এসময় শ্রদ্ধা জানান সেদিনের ঘটনায় আহত শ্রমিকরাও। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেছেন শিল্পপুলিশ সদস্যরা।শুক্রবার সকালে নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশনের বন্ধ কারখানার সামনে শ্রদ্ধা নিবেদন শেষে,তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেনের শাস্তির দাবি জানান শ্রমিক নেতাসহ সাধারণ শ্রমিকরা। এদিকে,তাজরীন ট্রাজিডির ১১ বছর পূর্তিতে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাজরীন ফ্যাশনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়। উল্লেখ্য, ২০১২ সালে ২৪ নভেম্বর তাজরীন পোশাক কারখানার অগ্নিকান্ডে অন্তত ১১৭ জন শ্রমিক প্রাণ হারান ও আহত হন কয়েক শত শ্রমিক।

post
সংবাদ

তফসিল বাতিলে ১৪১ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বিবৃতির প্রতিবাদ

জাতীয় নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে ১৪১ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বিবৃতিকে উদ্দেশ্য প্রণোদিত,অসত্য ও বিভ্রান্তিকর আখ্যায়িত করে পাল্টা বিবৃতি দিয়েছেন ৩৮৫ জন বিশিষ্ট অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বাংলাদেশকে সাংবিধানিক শূন্যতার দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে অভিযোগ তুলে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয় এ বিবৃতিতে। শুক্রবার সকালে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃরিতে এসব জানান তারা। বিবৃতিতে বলা হয়,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। কমিশন এই তফসিল ঘোষণার পূর্বে কমিশনের সব স্টেকহোল্ডারের সঙ্গে বহুবার আলোচনা করেছে এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে কমিশনের সঙ্গে মতবিনিময়ের জন্য একাধিকবার আমন্ত্রণ জানিয়েছে। যারা আলোচনায় সাড়া দেয়নি,যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। বিবৃতিতে সাবেক মুখ্যসচিব, সচিব, আইজিপি,রাষ্ট্রদূত,উপাচার্য,গভর্ণর,সেনা কর্মকর্তা,অধ্যাপক,চিকিৎসকসহ ৩৮৫ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা স্বাক্ষর করেছেন।

post
বাংলাদেশ

নির্বাচন বর্জনের ঘোষনাকারীদের জনপ্রিয়তা যাচাই’য়ের আহবান : তথ্যমন্ত্রী

যারা নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছেন,তাদেরকে নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাই’য়ের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে স্থানীয় একটি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন,যারা আগুন সন্ত্রাস করে তারা মানবতার ও দেশের শত্রু। সমস্ত আগুন সন্ত্রাসীদের নির্মূলের সরকার বদ্ধ পরিকর বলেও জানান ড. হাছান মাহমুদ।

post
সংবাদ

অগ্নিসন্ত্রাসের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে আসার আহবান বিএনপিকে : পররাষ্ট্রমন্ত্রী

আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার মতো অপকর্মের জন্যে জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় সংসদ নির্বাচনে আসতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।শুক্রবার সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন,২০০১ সালে-ই শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছিলেন তার সরকারের আমলে নির্বাচিত কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালনের মাধ্যমে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.