চাপ ও অস্বস্তি থাকলেও,সংবিধান মেনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন,আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বুধবার সকালে,কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নে হানিফ এসব কথা বলেন।তিনি বলেন,কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিয়ে গাড়ি ভাংচুর ও অগ্নিসন্ত্রাস করছে,তাতে নির্বাচন থেমে থাকবে না।
হানিফ আরও বলেন,৩০ নভেম্বর মনোনয়ন জমা হওয়ার পর বোঝা যাবে ,নির্বাচনে শুধু আওয়ামী লীগই নয়,অন্য দলও আছে।
