সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আল আফিফ শহরে বাংলাদেশি তিন যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত চাঁদপুরের তিন প্রবাসীর বাড়িতে চলছে শোক।
বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফেরার পথে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা। তিনজনের মধ্যে একজন ঠিকাদার ও দুইজন নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এদিকে সন্তানদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে নিহতদের পরিবার। নিহতরা হলেন, চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে মোহাম্মদ মোস্তফা গাজী রিফাত। একই উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের ইসমাইল ছৈয়ালের ছোট ছেলে সাব্বির এবং ফরিদগঞ্জ উপজেলার চর দুখিয়া ইউনিয়নের পশ্চিম বিষকাটালী এলাকার জামাল চৌকিদার এর ছেলে সবুজ চৌকিদার।
