post
বিনোদন

শাকিব খানের সঙ্গে আমার বিবাহবিচ্ছেদ হয়নি

ঢালিউডের বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি তিনি একটি বেসরকারি টিভির অনুষ্ঠানে উপস্থিত হয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমার বিবাহবিচ্ছেদ হয়নি।’ অনুষ্ঠানটি নিয়ে সঞ্চালক কামরুজ্জামান বাবু বলেন, ‘দর্শকদের চাহিদার কথা শতভাগ মাথায় রেখে ঈদকে সামনে রেখে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এখানে প্রাণখুলে নানা বিষয়ে কথা বলেছেন বুবলী। আমার বিশ্বাস অনুষ্ঠানটি দর্শক বেশ উপভোগ করবেন। কারণ সাম্প্রতিক সময়ে বুবলীকে নিয়ে ঘটে যাওয়া নানা ইস্যুও উঠে এসেছে এই আলাপে।’ যেখানে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে বুবলী বলেছেন, ‘আমাদের এখনও বিবাহবিচ্ছেদ ঘটেনি!’ এমন আরও অসংখ্য প্রশ্নের উত্তর বেশ অকপটেই দিয়েছেন বাংলা সিনেমার এই অভিনেত্রী। এখন পর্যন্ত শাকিব-বুবলীর বিয়ে ও সন্তান প্রসঙ্গে যা তথ্য সংবাদমাধ্যমে এসেছে তার সবকিছুই জানিয়েছেন বুবলী। চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বুবলীকে বিয়ে করেন শাকিব খান। বুবলীর দাবি, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবকে বিয়ে করেন তিনি। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম। যদিও বর্তমানে শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো নয় এই নায়িকার। বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খান দাবি করেছেন, বুবলীর সঙ্গে ডিভোর্স হয়েছে তার। ভবিষ্যতেও নায়িকার সঙ্গে কোনো কাজ করতে চান না তিনি। ২০১৬ সালে অভিষেকের পর থেকে প্রতি বছরই নিয়মিত মুক্তি পাচ্ছে শবনম বুবলীর সিনেমা। নায়িকা হিসেবে এবারের ঈদেও ছবির সংখ্যায় এগিয়ে থাকছেন তিনি।

post
বিনোদন

‘রূপান্তর’ নাটকের সমালোচনা নিয়ে অভিনেতা-নির্মাতা যা বললেন

সামাজিক মাধ্যমে সমালোচনার জেরে ইউটিউব থেকে সরিয়ে নেয়া হয়েছে রহান আহমেদ জোভান অভিনীত ‘রূপান্তর’ নাটক। ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। ‘রূপান্তর’ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার মধ্যে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন নাটকের নির্মাতা এবং অভিনেতা। মঙ্গলবার (১৬ এপ্রিল) ইউটিউব চ্যানেল একান্ন মিডিয়া থেকে নাটকটি সরিয়ে ফেলার পর এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন নির্মাতা রাফাত মজুমদার রিংকু। তার মতে, দর্শকরা নাটকটির কনসেপ্ট হয়তো বোঝেনি। তিনি বলেন, ‘সকাল থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছুই দেখছি, আসলে বিষয়টি নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাচ্ছি না।’ নাটকটি ইউটিউব থেকে কেন সরিয়ে নেয়া হল সে বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবে বলে মন্তব্য করেন রিংকু। তবে তার ধারণা, ইউটিউবে নেতিবাচক মন্তব্য থেকে হয়তো অনেকে চ্যানেলটিকে রিপোর্ট করছিলেন। এ কারণে নাটকটি সরিয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে রহান আহমেদ জোভানকে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভ হয়নি, প্রতিবারই তিনি কল কেটে দিয়েছেন। তবে নাটকটি নিয়ে সমালোচনা করতে গিয়ে অনেকে ব্যক্তিগত আক্রমণ করায় অবাক হচ্ছেন বলে একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন জোভান। তিনি বলেন, ‘বিষয়টি কাম্য নয়। নাটকটি নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। তবে দর্শকেরাই বলেন, একই ধরনের চরিত্রে বারবার আমাদের দেখে নাকি তারা বিরক্ত!’ রূপান্তর নাটকে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। এতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম ও সমাপ্তি মাসুক। এদিকে ‘রূপান্তর’ এ ওয়ালটন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, ‘উক্ত বিষয়ে ওয়ালটন কর্তৃপক্ষ অবহিত ছিল না। ওয়ালটন দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত করে এমন কোনো কর্মকাণ্ডে কখনও সম্পৃক্ত থাকে না। অনাকাঙ্ক্ষিত এই বিষয়টির জন্য ওয়ালটন গ্রুপ মর্মাহত এবং সম্মানিত ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ এই নাটকে বিজ্ঞাপন ব্যবহার করায় বিজ্ঞাপনী সংস্থা ‘লোকাল বাস এন্টারটেইনমেন্ট’কে আইনি নোটিশও পাঠিয়েছে ওয়ালটন।

post
বিনোদন

গোপন' সম্পর্কের কথা ফাঁস করলেন মাহি

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা মাহিয়া মাহি। কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ছিলেন বেশ সরব। এর মধ্যেই রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর পুরোদমে কাজে ফেরার ঘোষণা দেন নায়িকা। বর্তমানে সন্তান এবং কাজে ফেরা নিয়ে বেশ আছেন তিনি। শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’-এ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন মাহি। তার চরিত্রটি নিয়ে দর্শকমহলে চলছে বেশ আলোচনা-সমালোচনা। ঈদ উপলক্ষ্যে টেলিভিশন অনুষ্ঠান করছেন মাহি। তার সঙ্গে অনুষ্ঠানে ছিলেন ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়ক জয় চৌধুরী। এই হিরোর সঙ্গে প্রায়ই দেখা যায় অভিনেত্রীকে। এবার সেই বিষয়টিই খোলাসা করেছেন দুজন। জয়ের সঙ্গে সিনেমা না করেও কীভাবে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক হলো, সেই বিষয়টিই ফাঁস করলেন মাহি।নায়িকা বলেন, ‘অল্প সময়েই জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। ও আমার সঙ্গে কোনো সিনেমায় কাজ করেনি। আর আমার সঙ্গে যেই নায়করা কাজ করেন, তাদের সাথে কখনোই আমার ভালো সম্পর্ক হয় না। পরিচালকের সাথে ভালো সম্পর্ক হয় না। কারণ, আমি ভাবি হিরোর চাইতেও আমাকে ভালো করতে হবে। যার কারণে তাদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো হয় না, একটা শত্রু শত্রু ভাব থাকে। জয়ের সঙ্গে ২০১৯ সাল থেকেই আমার বেশ ভালো সম্পর্ক। কিন্তু গোপন রেখেছিলাম। কারণ যেকোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে।’ মাহির কথার সঙ্গে একমত জয়। বলেছেন, ‘খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালোভাবে নেন না। সম্পর্ক গোপন থাকলে বিষয়টার মাঝে একটা পবিত্রতা থাকে। মাহির সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের মাঝে গভীরতা অনেক।’

post
বিনোদন

‘সোলস’র কনসার্টে মেতেছে যুক্তরাষ্ট্রের মায়ামি

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল ‘সোলস’ ৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের মায়ামি বৈশাখী মেলায় পারফর্ম করেছে। বাংলাদেশ কালচার অর্গানাইজেশন অব মায়ামির বর্ষবরণ অনুষ্ঠানে সোলস প্রায় তিন ঘন্টা গান গেয়ে দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন। এ সময় দর্শকের অনুরোধের পাশাপাশি এ এমন পরিচয়, ব্যস্ততা দেয় না আমাকে অবসর, নিঃসঙ্গতাসহ বেশকিছু গান পরিবেশন করে সোলস। মায়ামি বৈশাখী মেলায় পারফর্ম করা প্রসঙ্গে ‘সোলস’ ব্যান্ডের প্রধান গায়ক পার্থ বড়ুয়া বলেন, ‘‘মায়ামিতে বৈশাখী মেলায় এসে মনে হয়নি দেশের বাইরে আছি। এখানকার দর্শকরা দারুণ সঙ্গীতপ্রেমী। তাদের প্রতি কৃতজ্ঞতা। বিদেশের মাটিতে বসে দেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করছেন। বর্ষবরণের আয়োজন দেখে আমার খুব ভালো লেগেছে। আয়োজকদেরও ধন্যবাদ জানাই, তারা ‘সোলস’র ৫০ বছর উদযাপন উপলক্ষে বিশেষ সম্মাননা প্রদান করায়।” অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিল দেশি মিউজিক। বর্ষবরণের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রে কনসার্ট শুরু করেছে। জানা গেছে, আগামী ২০ এপ্রিল ভার্জিনিয়ায় ঈদ আনন্দ মেলায় পারফর্ম করবে সোলস। গত ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রে পৌছান সোলস। এবারের সফরে রয়েছেন পার্থ বড়ুয়া, মীর মাসুম, আহসানুর রহমান আশিক, মারুফ তালুকদার রিয়েল ও সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ। এদিকে শিগগিরই ভক্তদের জন্য নতুন গান প্রকাশ করতে যাচ্ছে ‘সোলস’।

post
বিনোদন

কোক স্টুডিও জয়া আহসান

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন শুরু হচ্ছে আজ ১৩ এপ্রিল থেকে। গত দুই সিজনের সাফল্যের পথ ধরে সারা বাংলাদেশ ও পৃথিবী থেকে ১৮০ জনের বেশি সুরকার ও শিল্পীকে নিয়ে নতুন এই সিজনের যাত্রা শুরু হচ্ছে। তৃতীয় সিজনে থাকবে বিভিন্ন ধারার শিল্পীদের পরিবেশিত নানা ধরনের মোট ১১টি গান। প্রথম দুই সিজনের মতোই এই সিজনেও মিউজিক কিউরেটর হিসেবে আছেন শায়ান চৌধুরী অর্ণব। সংগীত প্রযোজক হিসেবে তার সঙ্গে আরো থাকবেন প্রীতম হাসান, ইমন চৌধুরী, শুভেন্দু দাশ শুভ এবং অন্যরা। তবে এবারের সিজনে বিশেষ চমক হিসেবে থাকছেন অভিনেত্রী জয়া আহসান! ঈদের দিন (১১ এপ্রিল) প্রকাশিত এক প্রমোতে একঝলক দেখা গেছে দুই বাংলার অভিনয়ের দেবীকে। যেখানে তিনি ‘গান গাই আমার মন রে বোঝাই’ গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন, তা-ও আবার কোক স্টুডিওর সুসজ্জিত সেটে। তবে কোক স্টুডিওতে জয়ার ভূমিকা কী, সে বিষয়টি এখনই অজানাই রয়ে গেছে।

post
বিনোদন

চুরির অভিযোগে কী বললো ময়দান

বৃহস্পতিবার ভারত জুড়ে মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ছবি ‘ময়দান’। এ দিকে তার আগেই নির্মাতাদের পাঠানো হয়েছে আইনি নোটিস। গল্প ‘চুরি’ করা হয়েছে, দাবি জানিয়ে কর্ণাটকের চিত্রনাট্যকার অনিল কুমার নির্মাতাদের বিরুদ্ধে মহীশূরের একটি জেলা আদালতের দারস্থ হয়েছিলেন। আদালত ছবিমুক্তির উপর স্থগিতাদেশও জারি করে। এ বার এ প্রসঙ্গে ‘ময়দান’ ছবির নির্মাতারা বিবৃতি প্রকাশ করলেন।ময়দান’ ছবির অন্যতম প্রযোজক বনি কপূর। তার প্রযোজনা সংস্থা ‘বেভিউ প্রজেক্ট এলএলপি’র তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে তারা দাবি করেছেন যে, তাদের না জানিয়েই আদালত এই স্থগিতাদেশ জারি করেছে। লেখা হয়েছে, জেলা আদালত এক পক্ষের বক্তব্য শুনেই রায় দান করেছে। আমাদের কথা শোনা হয়নি। এরই সঙ্গে নির্মাতারা দাবি করেছেন, যে তাদের না জানিয়েই এই রায় দেওয়া হয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, ছবিমুক্তির পর এ রকম কোনও রায় দেওয়া হলে মনে রাখতে হবে সেটাই বেআইনি। একই সঙ্গে তারা জানিয়েছেন, জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা এ বার কর্নাটক হাই কোর্টে মামলা করতে চলেছেন। একই সঙ্গে ‘ময়দান’-এর মুক্তি যে কোনওভাবেই আটকাচ্ছে না, সে কথাও ওই বিবৃতিতে স্পষ্ট করেছেন নির্মাতারা।

post
বিনোদন

সিলমোহর দিলেন জাহ্নবী কাপুর

প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবী কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর। বাবা বনি কাপুর প্রতিষ্ঠিত প্রযোজক। সম্প্রতি তিনি প্রযোজনা করেছেন ‘ময়দান’ সিনেমা। আর বাবার ছবির বিশেষ স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন নায়িকাকন্যা।মঙ্গলবার ‘ময়দান’-এর বিশেষ স্কিনিং ছিল মুম্বাইয়ে। বাবার ছবির বিশেষ স্ক্রিনিংয়ে হাজির হয়েছেন মেয়ে জাহ্নবী কাপুরও। সেখানে ‘শিখু’ লেখা একটি নেকপিস পরেছেন অভিনেত্রী। যা দেখেই শুরু হয়েছে তুমুল আলোচনা। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার সিন্ধের নাতি শিখর পাহাড়িয়া। শিখরকে আদর করে শিখু বলেই ডাকেন জাহ্নবী। কফি উইথ করণে মুখ ফসকে সে কথা নিজেই বলে ফেলেছিলেন। নেকপিস নিয়ে প্রকাশ্যে এসে রীতিমতো নিজের প্রেমকেই স্বীকৃতি দিলেন এই তারকাকন্যা। এদিন জাহ্নবী পরেছেন সাদা ব্লেজারের সঙ্গে ম্যাচিং প্যান্ট। পাপারাজ্জিদের ক্যামেরায় হাসি মুখ পোজও দিয়েছেন।

post
বিনোদন

ইলিয়াস কোবরার সাথে মক্কা প্রবাসীর মতবিনিময়

সৌদি আরব সফররত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরার সাথে মতবিনিময় করেছে মক্কা প্রবাসী কমিউনিটি।প্রবাসী সাংবাদিক এস এইচ হেমায়েতের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মক্কা প্রবাসী ব্যবসায়ী শেখ রনি। এতে প্রধান বক্তা ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ রেজাউল মিয়া। বিশেষ অতিথি ছিলেন, জয়নাল আবেদীন, মোঃ শফিক ইসলাম, মোবারক মহিউদ্দিন, মিজান ও রফিক। সভায় প্রবাস স্কিম ও বৈধপথে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব তুলে ধরে ইলিয়াস কোবরা বলেন, যারা অবৈধ পথে অর্থ পাঠায়, তাদের মাধ্যমে জঙ্গি তৎপরতা, মাদক বাণিজ্য ও অবৈধ অস্ত্র যোগানের মাধ্যমে চরম হুমকির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। এছাড়া পরিবারের সচ্ছলতার পাশাপাশি নিজের সুন্দর জীবন গড়তে প্রবাস স্কিমে অংশ গ্রহণের আহ্বান জানান তিনি।

post
বিনোদন

৫০০ রুপিতে ভাড়া ছিলেন অক্ষয়

বলিউডের প্রভাবশালী অভিনেতা অক্ষয় কুমার। এই নায়কের ব্যক্তিজীবনও সিনেমার গল্পের চেয়ে কম নয়। ক্যারিয়ার শুরুর আগে হোটেলে চাকরি থেকে শুরু করে ফুটপাতেও থেকেছেন তিনি। অক্ষয়ের বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে সেই কথা।বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার আগে পরিবারের সঙ্গে মুম্বাইয়ের পাঁচশ রুপির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন অক্ষয়। বাড়িটি ঘিরে রয়েছে তার অসংখ্য স্মৃতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছেন, শৈশবের সেই বাড়িটি কেনার পরিকল্পনা করছেন তিনি। অক্ষায় বলেন, ‘পুরোনো বাড়িতে যেতে আমার খুব ভালো লাগে। সেখানে মাত্র পাঁচশ রুপিতে ভাড়া থাকতাম। কয়েকদিন আগেই শুনলাম সেই বাড়িটা নাকি ভেঙে ফেলা হচ্ছে। সেখানে দুইটা বেডরুম করে ফ্ল্যাট তৈরি হচ্ছে। ওদের জানিয়েছি আমি তৃতীয় তলাটা কিনতে চাই। পরিবারের সঙ্গে আমি যেখানে থাকতাম।’

post
বিনোদন

শাকিব খানের সঙ্গে আমার বিবাহবিচ্ছেদ হয়নি

ঢালিউডের বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি তিনি একটি বেসরকারি টিভির অনুষ্ঠানে উপস্থিত হয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমার বিবাহবিচ্ছেদ হয়নি।’ অনুষ্ঠানটি নিয়ে সঞ্চালক কামরুজ্জামান বাবু বলেন, ‘দর্শকদের চাহিদার কথা শতভাগ মাথায় রেখে ঈদকে সামনে রেখে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এখানে প্রাণখুলে নানা বিষয়ে কথা বলেছেন বুবলী। আমার বিশ্বাস অনুষ্ঠানটি দর্শক বেশ উপভোগ করবেন। কারণ সাম্প্রতিক সময়ে বুবলীকে নিয়ে ঘটে যাওয়া নানা ইস্যুও উঠে এসেছে এই আলাপে।’ যেখানে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে বুবলী বলেছেন, ‘আমাদের এখনও বিবাহবিচ্ছেদ ঘটেনি!’ এমন আরও অসংখ্য প্রশ্নের উত্তর বেশ অকপটেই দিয়েছেন বাংলা সিনেমার এই অভিনেত্রী। এখন পর্যন্ত শাকিব-বুবলীর বিয়ে ও সন্তান প্রসঙ্গে যা তথ্য সংবাদমাধ্যমে এসেছে তার সবকিছুই জানিয়েছেন বুবলী। চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বুবলীকে বিয়ে করেন শাকিব খান। বুবলীর দাবি, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবকে বিয়ে করেন তিনি। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম। যদিও বর্তমানে শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো নয় এই নায়িকার। বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খান দাবি করেছেন, বুবলীর সঙ্গে ডিভোর্স হয়েছে তার। ভবিষ্যতেও নায়িকার সঙ্গে কোনো কাজ করতে চান না তিনি। ২০১৬ সালে অভিষেকের পর থেকে প্রতি বছরই নিয়মিত মুক্তি পাচ্ছে শবনম বুবলীর সিনেমা। নায়িকা হিসেবে এবারের ঈদেও ছবির সংখ্যায় এগিয়ে থাকছেন তিনি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.