১০ আক্টোবর মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, ডেকান হেরাল্ডসহ অনেকে খবর প্রকাশ করে যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন মারা গেছেন। এই তথ্যের উৎস হিসেবে তাদের উল্লেখ করা হয়েছে মাত্র দু'দিন আগে নোবেলজয়ী ক্লাউডিয়া গোল্ডিনের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার)। যে টুইটে ক্লাউডিয়া লেখেন ‘মর্মান্তিক সংবাদ। আমার অত্যন্ত কাছের অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে মারা গেছেন। কিছু বলার ভাষা নেই।’
প্রায় সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি প্রায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। হাজার হাজার পাঠক ও দর্শক দুঃখ প্রকাশ করতে শুরু করেন, কেউ কেউ অমর্ত্য সেনের সঙ্গে নানা সময়ে তাঁদের কাজ, যোগাযোগ ও সান্নিধ্য পাওয়ার খবরও বলেন ফেসবুকের পাতায়। কিন্তু পরে জানা যায় যে খবরটি ভুয়া। ভারতের শীর্ষ ফ্যাক্ট চেকার একটি কম্পানী উনি জানায়, ভুয়া খবরটি একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ছড়িয়েছে।’
অমর্ত্য সেনের মেয়ে নন্দনা সে খবরটি অসত্য বলে প্রতিস্থাপন করেছেন। তিনি কলকাতার জনপ্রিয় আনন্দবাজার সংবাদমাধ্যমকে জানান, তার বাবা সুস্থ ও ভালো আছেন। গত সোমবার রাত পর্যন্তও তিনি তার সঙ্গে সময় কাটিয়েছেন।
নন্দনা তার এক্স অ্যাকাউন্ট থেকে টুইট করে এ তথ্য নিশ্চিত করেছেন। একটি ছবি দিয়ে তিনি টুইটে লিখেছেন, "বন্ধুরা, আপনাদের চিন্তার জন্য ধন্যবাদ। বাবা পুরোপুরি ভালো ও সুস্থ আছেন।"
