ভারতে হিজাব নিষিদ্ধ করার বিষয়ে স্থগিতাদেশ
ভারতে হিজাব,বোরকা,টুপি ও নিকাব নিষিদ্ধ করার বিষয়ে স্থগিতাদেশ দিলেন সুপ্রিম কোর্ট। শুক্রবার সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়ে বলেন, মেয়ে পড়ুয়ারা কি পরবেন না পরবেন,সেটা তাঁদের স্বাধীনতা। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়ে বলেন,কলেজ কর্তৃপক্ষ বাধ্য করতে পারে না মেয়েরা কি পরবেন বা কি পরবেন না। মুম্বাইয়ের চেম্বুর ট্রম্বে এডুকেশন সোসাইটি সেখানকার মেয়ে পড়ুয়াদের বোরকা নিকাব না পরার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে মামলা করা হলে বোম্বে হাইকোর্ট ওই নির্দেশ বহাল রাখেন। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ জানানো হয় সুপ্রিম কোর্টে। আবেদনকারীরা বলেন, এই নিষেধাজ্ঞার কারণে মুসলমান পড়ুয়ারা ক্লাস করতে পারছেন না। সর্বোচ্চ আদালত সেই নির্দেশ স্থগিত রেখে জানান, কলেজ কর্তৃপক্ষকে ১৮ নভেম্বরের মধ্যে তাঁদের মতামত জানাতে হবে।
