post
বাংলাদেশ

বিএনপি এখন জনবিচ্ছিন্ন দল: হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি এখন জনবিচ্ছিন্ন। তাদের কর্মীরা এখন হতাশ হয়ে ঘরে উঠে যাচ্ছে। আর সাংগঠনিক কোন অবস্থান নেই তাদের। কোন কর্মসূচির উপর জনগণের কোন সমর্থন নেই। এখন শুধু মিথ্যাচার করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে বিএনপি। তাও এই মিথ্যাচার মিডিয়ার মাধ্যমে করে অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে বিএনপি। যেহেতু বিএনপি নির্বাচনে নেই তাই নির্বাচন নিয়ে বিএনপির কোন কথা বলার অধিকার নেই। যদি নির্বাচনে অংশ নিতো তাহলে নির্বাচনের ভবিষ্যত নিয়ে কথা বলতে পারতো। এ সময় তিনি বলেন নির্বাচন অংশগ্রহণমূলক এবং উৎসব মুখর পরিবেশে হবে। সেই অবস্থা এখন বিরাজমান। ভোটারদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, তাতে যে কোনো নির্বাচনের তুলনায় এবার ভোটার উপস্থিতি ব্যাপক হবে বলে মনে করেন তিনি । ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল প্রসঙ্গে তিনি বলেন তারা সকলের সাথেই বসতে পারে। এট নিয়ে কোন সমস্যা নেই। তারা দেখতেই পারেন বাংলাদেশ সরকার অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া যথাযথ করছে কিনা। এতে দোষের কিছুনাই। আজ  সকাল ১১টায় কুষ্টিয়া শহরস্থ পিটিআই রোডে নিজ বাসভবনে নিজের সংসদীয় আসনে নৌকার নির্বাচনী প্রচারনা দলের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসগর আলীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

post
বিশেষ প্রতিবেদন

ব্যস্ত সময় পার করছেন মাশরাফি

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে,ততই ব্যস্ত সময় পার করছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সংসদ সদস্য মাশরাফি বিন মোতুর্জা।সকালে নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথ সভা  করেন তিনি। এ সময় তাকে দেখতে হাজার হাজার নারী-পুরুষ হাজির হয়, তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন । এসব পথসভায় মাশরাফি বিন মোর্তজা আগামী ৭ জানুয়ারী ভোটারদেরকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দানের জন্য আহবান জানিয়েছেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। নড়াইলেরও উন্নয়ন হচ্ছে। উন্নয়নের বাকী কাজ আগামীতে করা হবে। আপনারা আমাকে ভোট দিলে কেন্দ্রে যাবেন না দিলো ও কেন্দ্র যাবেন। আগামী ৭ জানুয়ারি আমার দায়িত্ব¡ আপনারা নিবেন। নির্বাচনের পরে  আমি আপনাদের দায়িত্ব নেব। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতিসহ জেলা -উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরাসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশর মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

নির্বাচনে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতায় বাধা দেখছি না: মোমেন

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে বিদেশিদের সঙ্গে তলে তলে কোনো আপস হয়নি। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে বড় দেশের সঙ্গে আওয়ামী লীগের কোনো টানাপোড়েন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নির্বাচনের স্বতন্ত্রী প্রার্থী বেশি হলেও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না বলেও মনে করেন তিনি।বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। নির্বাচন নিয়ে বড় দেশগুলোর টানাপোড়েন কিংবা তলে তলে আপস হয়ে গেল কি না, এমন প্রশ্ন রাখা হয় ড. মোমেনের কাছে। জবাবে মোমেন বলেন, কোনো টানাপোড়েন নাই। কারণ, আমরা অবাধ ও সুষ্ঠু এবং সংঘাতহীন নির্বাচন করার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। তলে তলে কিছুই হয় নাই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন তারা আমাদের বন্ধু। তারা আমাদের উন্নয়ন সহযোগী। তাদের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। আমেরিকা সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। একাত্তরে আমেরিকা আমাদের বিপক্ষে থাকলেও যেদিন আমরা স্বাধীনতা পেলাম তারপর থেকে আমেরিকা আমাদের প্রতিনিয়ত সহযোগিতা করছে। সব সময় সমর্থন দিয়েছে। জাতিসংঘের সদস্য পদের জন্য ১৬টা প্রস্তাব এসেছে, ১৫টায় আমেরিকা আমাদের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে।

post
বাংলাদেশ

এবারও ক্ষমতায় এলে যা যা করবে আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দেওয়া ইশতেহারে ভাড়াভিত্তিক ও অদক্ষ বিদ্যুৎকেন্দ্র বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অঙ্গীকার করেছে আওয়ামী লীগ।বুধবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ইশতেহারে বলা হয়, উন্নত কিংবা উন্নয়নশীল প্রতিটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে পর্যাপ্ত, নির্ভরযোগ্য ও ক্রয়ক্ষমতার সঙ্গে সংগতিপূর্ণ মূল্যে বিদ্যুৎ ও জ্বালানির সংস্থান একটি পূর্বশর্ত। বঙ্গবন্ধু ১৯৭২ সালে বিদেশি শোষণ চিরতরে বন্ধ এবং জাতীয় স্বার্থকে সুরক্ষা দিতে দেশের জ্বালানি ও খনিজ সম্পদসহ সকল প্রাকৃতিক সম্পদের ওপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করেন। ইশতেহারে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে যেসব অঙ্গীকার প্রদান করা হয়েছে সেগুলো হলো-• নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।• বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে ভাড়াভিত্তিক ও অদক্ষ বিদ্যুৎকেন্দ্রসমূহ বন্ধ (রিটায়ারমেন্ট) করা হবে।• পরিচ্ছন্ন জ্বালানি থেকে দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। নবায়নযোগ্য ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালনের জন্য গ্রিড যুগোপযোগী করা হবে।• নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি এবং এই অঞ্চলে আন্তঃরাষ্ট্রীয় বিদ্যুৎ ও জ্বালানি বাণিজ্য ত্বরান্বিত করা হবে।• সঞ্চালন লাইনের পরিমাণ ২৪ হাজার সার্কিট কিলোমিটারে উন্নীত করা হবে।• পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় সঞ্চালন লাইন নির্মাণ ও পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হবে।

post
বাংলাদেশ

নৌকার কোন বিকল্প নেই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, নৌকার কোন বিকল্প নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। দুপুরে, রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় নৌকার বিজয় নিশ্চিতে, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, রংপুরে জনসভার আগে, দুপুরে রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভার সূচনা বক্তৃতায়, মঙ্গাপীড়িত উত্তরবঙ্গে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যা কিছু উন্নয়ন অর্জন, তা আওয়ামী লীগ সরকারের হাত ধরেই হয়েছে। এর ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট চাইলেন তিনি। আবার ক্ষমতায় গেলে, জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
বাংলাদেশ

গনতন্ত্র বাঁচাতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোন বিকল্প নেই: ওবায়দুল কাদের

বাংলাদেশের গনতন্ত্র বাঁচাতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোন বিকল্প নেই বলে জানিয়েছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে, পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।কাদের বলেন,বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে।তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে।বলেন,তার বাবা জিয়াউর রহমানও গণতন্ত্র ধ্বংস করেছে। হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি যারা চালু করেছে,তারা এদেশের গণতন্ত্র বিকাশে বাঁধা দেবে,এটাই স্বাভাবিক।

post
সংবাদ

সিপিডির রিপোর্ট নির্জলা মিথ্যাচার : তথ্যমন্ত্রী

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সাম্প্রতিক একটি রিপোর্ট সম্পর্কে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রতিষ্ঠানটি কোনো গবেষণা করেনি। সিপিডি কিছু পত্রিকার কাটিং জোগাড় করে একটা রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্টের আলোকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। তাদের এ বক্তব্য নির্জলা মিথ্যাচার ছাড়া অন্যকিছু নয়।সোমবার ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, সিপিডির সংবাদ সম্মেলনে যদিও বা গবেষণার কথা বলা হয়েছে। বাস্তবে গবেষণা করতে অনেক সময় লাগে, অনেক তথ্য-উপাত্ত থাকে। কিন্তু সিপিডি এই রিপোর্ট তৈরি করে প্রকাশ করার ক্ষেত্রে অনেক লুকোচুরি করেছে। অনেক ভুল ও অসত্য তথ্য তারা পরিবেশন করেছে। যেমন সিপিডি বলেছে, আমাদের উন্নয়ন বাজেটের ৭৫ শতাংশ হচ্ছে বিদেশনির্ভর। আসলে আমাদের চলতি বাজেটের ৩৫ শতাংশ হচ্ছে সাহায্যনির্ভর। এক সময় এটি ২০ শতাংশের নিচে নেমে গিয়েছিল। সাম্প্রতিক সময়ে কিছু বিভিন্ন প্রকল্পের জন্য বৈদেশিক লোন নেওয়ার কারণে এটি ৩৫ শতাংশে উন্নীত হয়েছে। অথচ সিপিডি বলেছে এটি ৭৫ শতাংশ। তথ্যমন্ত্রী বলেন, সিপিডি বলেছে- বেসিক ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা লোন দেওয়া হয়েছে। কিন্তু চার হাজার কোটি টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা ইতোমধ্যে আদায় করা হয়েছে এবং বাকি দুই হাজার কোটি টাকার জন্য মামলা করা হয়েছে। মামলাটি চলমান রয়েছে। সেগুলো আদায় প্রক্রিয়ার মধ্যে আছে।

post
সংবাদ

বসুরহাটে পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণায় ওবায়দুল কাদের

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় যোগ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই পথসভার মাধ্যমেই নিজ নির্বাচনী প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগের শীর্ষ এই নেতা।শুক্রবার বিকালে উপজেলার বসুরহাটের জিরো পয়েন্ট মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়। এদিন কয়েক হাজার মানুষ নিয়ে পথসভায় যোগ দেন বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা। এছাড়াও উপজেলা চেয়ারম্যান শাহাবুদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

১ জানুয়ারি ঢাকায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভা

আগামী ১ জানুয়ারি রাজধানীতে নির্বাচনী জনসভা করবে আওয়ামী লীগ। ওই দিন বিকেল ৩টায় মোহাম্মদপুরে শারীরিক চর্চা কেন্দ্র মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এ তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানান, আগামী ৩০ ডিসেম্বর গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

post
সংবাদ

নির্বাচন পর্যবেক্ষণ নিশ্চিত করেছে চীন-রাশিয়াসহ ৯ দেশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়টি এখন পর্যন্ত নয়টি দেশ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, পর্যবেক্ষণ নিশ্চিত করা দেশগুলোর মধ্যে ভারত, চীন এবং রাশিয়ার পর্যবেক্ষক রয়েছে। এছাড়া বর্তমান বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সপার্ট টিম এবং ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করবে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত নয়টি দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। দেশগুলো হলো- ভারত, চীন, রাশিয়া, শ্রীলঙ্কা, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া এবং ফিলিস্তিন। সেহেলী সাবরীন বলেন, ইউরোপীয় ইউনিয়নের একটা এক্সপার্ট মিশন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তারা ২৪ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। নির্বাচন কমিশন বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছ থেকে অ্যাক্রিডিটেশনের (অনুমতি) জন্য প্রাপ্ত আবেদন পর্যালোচনা করছে। তাদের মধ্যে কতজন বাংলাদেশে আসবেন তা কমিশন কর্তৃক চূড়ান্ত হলে জানা যাবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.