বিশেষ প্রতিবেদন

ব্যস্ত সময় পার করছেন মাশরাফি

post-img

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে,ততই ব্যস্ত সময় পার করছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সংসদ সদস্য মাশরাফি বিন মোতুর্জা।


সকালে নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথ সভা  করেন তিনি। এ সময় তাকে দেখতে হাজার হাজার নারী-পুরুষ হাজির হয়, তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন । এসব পথসভায় মাশরাফি বিন মোর্তজা আগামী ৭ জানুয়ারী ভোটারদেরকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দানের জন্য আহবান জানিয়েছেন।


তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। নড়াইলেরও উন্নয়ন হচ্ছে। উন্নয়নের বাকী কাজ আগামীতে করা হবে। আপনারা আমাকে ভোট দিলে কেন্দ্রে যাবেন না দিলো ও কেন্দ্র যাবেন। আগামী ৭ জানুয়ারি আমার দায়িত্ব¡ আপনারা নিবেন। নির্বাচনের পরে  আমি আপনাদের দায়িত্ব নেব।


এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতিসহ জেলা -উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরাসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশর মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.