বাংলাদেশের গনতন্ত্র বাঁচাতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোন বিকল্প নেই বলে জানিয়েছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে, পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।কাদের বলেন,বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে।তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে।বলেন,তার বাবা জিয়াউর রহমানও গণতন্ত্র ধ্বংস করেছে। হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি যারা চালু করেছে,তারা এদেশের গণতন্ত্র বিকাশে বাঁধা দেবে,এটাই স্বাভাবিক।
