ওমানে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড ও সিআইপি সংবর্ধনা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করে দেশের অর্থনীতিতে অবদান রাখা ব্যক্তিদের মূল্যায়নে এ আয়োজন করে ব্যাংকটির ওমান শাখা।
ওমান থেকে বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ৩০জন প্রবাসীকে এই সংবর্ধনা দেয়া হয়। ইসলামী ব্যাংকের কান্ট্রি কোওর্ডিনেটর এ.এইচ.এম তোফায়েলের সভাপতিত্বে মাস্কাটের একটি পাঁচ তারকা হোটেলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটির বাংলাদেশ দূতাবাসের লেবার উইং কাউন্সিলর মোহাম্মদ রাফিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক সহ ওমানের বিভিন্ন এক্সেচেঞ্জ হাউজের প্রধান,সামাজিক সংগঠনের সদস্য ও ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা।
