এনআরবি বিশ্ব

লেবাননে ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিতকরণ

post-img

লেবাননে ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিতকরণে নিবন্ধন কার্যক্রম। পুরাতন নিয়োগকর্তা ছাড়াই নিয়মিত হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা।

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিত করার বিষয়ে এক অবহিতকরণ সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভির খান এ তথ্য জানান। সভায় জানানো হয়, অনিয়মিত বাংলাদেশিদের প্রত্যেককে নতুন নিয়োগকর্তা ও প্রয়োজনীয় ডকুমেন্টসহ দূতাবাসে আবেদন করতে হবে।

প্রতি মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার এই দুই দিন আবেদনপত্র জমা নেওয়া হবে। এদিন বিপুল সংখ্যক বাংলাদেশি নিয়মিতকরণ বিষয়ে বিস্তারিত জানতে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন। দূতাবাসের তথ্যমতে নারী-পুরুষ মিলিয়ে দেশটিতে প্রায় ৩০ হাজার অনিয়মিত বাংলাদেশি কর্মী অবস্থান করছেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.