এনআরবি বিশ্ব

রিয়াদে বিজ্ঞান ও সাংস্কৃতিক প্রদর্শনী

post-img

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে 'বিজ্ঞান ও সাংস্কৃতিক প্রদর্শনী-২০২৪’  অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠান উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এসময় রাষ্ট্রদূত ছাত্র-ছাত্রীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন এবং বাংলাদেশ ও আরবি ভাষাভাষী বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন। আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে দুতাবাসের কর্মকর্তা, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য,স্কুলের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক এবং দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.