এনআরবি বিশ্ব

আবুধাবিতে বাংলাদেশি কার সেন্টার চালু

post-img

আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্হান সৃষ্টি ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে আবুধাবির ইলেক্ট্রাতে যাত্রা শুরু করেছে হ্যালো হোয়াইট কার ক্লিনিং এলএলসি।

প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ রবিউল হোসেন তাঁর স্ত্রী মিসেস পারভীন আকতারকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এ সময়ে তাঁর ছেলে আবদুল হান্নান ও মেয়ে সাদিয়া সুলতানা, ডা: নুরুল ইসলাম, ব্যবসায়ী আবু জাফর, মোহাম্মদ আমির হোসেন, রুবেল কবির হাট, মোহাম্মদ অলি, নুর খান, সাংবাদিক এম আবদুল মান্নান সহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরব আমিরাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমিক ভিসা চালুর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এসময় তাঁরা প্রবাসীদের গাড়ী সার্ভিস করার জন্য এ প্রতিষ্ঠানের মোবাইল টিমের সাথে যোগাযোগ করারও আহবান জানান। দেশটিতে রবিউল হোসেনের কন্ট্রাক্টিং কোম্পানিসহ বেশ কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। সেখানে দেশীয়ও শ্রমিকের চাহিদা রয়েছে বলে জানান এই বাংলাদেশী।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.