post
আন্তর্জাতিক

বিজিপির আরও ১৪৯ সদস্য বাংলাদেশে প্রবেশ

অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপি সহ আরও ১৪৯ জন সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।মঙ্গলবার সকালে বান্দরবানের নাইক্ষংছড়ির তুমব্রু,উখিয়ার পালংখালী ও টেকনাফে হোয়াইক্যং সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। এ নিয়ে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছে ২৬৪জন। নতুন করে আসা বিজিপি সদস্যদের নিরস্ত্র করে, বান্দরবানের থাইংখালি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও পালংখালি বিওপিতে রাখা হয়েছে। তাদেরকে পরবর্তীতে ঘুমধুম সীমান্ত এলাকায় আশ্রয়ে থাকা, অন্য বিজিপি সদস্যদের কাছে নেয়া হতে পারে। অভ্যান্তরীণ সংঘর্ষে জেরে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশসহ আরও ১৪৯ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। সকালে বান্দরবান দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। এই নিয়ে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছে ২৫৫ জন। নতুন করে আসা বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বান্দরবানের থাইংখালি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র অ পালংখালি বিওপিতে রাখা হয়েছে । তাদেরকে পরবর্তীতে ঘুমধুম সীমান্ত এলাকায় আশ্রয় নেয়া অন্য বিজিপি সদস্যদের কাছে নেয়া হতে পারে। প্রাণে বাঁচতে গত কয়েকদিনে অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসেছে দেশটির সীমান্তরক্ষী পুলিশের সদস্যরা।

post
সংবাদ

ইউরোপের সাথে সম্পর্ক বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও বাড়ানোর ওপর জোড় দিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রপ্তানিসহ অভিবাসী পাঠানো আরও উন্নত ও সহজ করার চেষ্টা করা হচ্ছে। ইইউভুক্ত দেশগুলোতে কোনো অবৈধ বাংলাদেশি রাখা হবে না বলেও উল্লেখ করেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ইইউ রাষ্ট্রদূত বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন বলেও জানান আবুল হাসান। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়নে একটি বিরাট বাজার আছে। রপ্তানি বাজার, অভিবাসী পাঠানো এবং সেখানে বাংলাদেশিদের কাজের সুনাম যেভাবে বেড়েছে, তো সবগুলো আমাদের পক্ষে যাচ্ছে। কীভাবে এসব আরও উন্নত করা যায়, ইউরোপের দেশগুলোর সঙ্গে কীভাবে সম্পর্ক আরও বাড়ানো যায় তা দেখতে হবে।

post
এনআরবি সাফল্য

অর্ডার অব অস্ট্রেলিয়া পেল বাংলাদেশি নারী

প্রথম বাংলাদেশী হিসেবে ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ পুরস্কার পেয়েছেন ড.সাবরিন ফারুকী। অস্ট্রেলিয়ার জাতীয় দিবসে এ সম্মানে ভূষিত হন এই প্রবাসী বাংলাদেশী নারী। দেশটির মূলধারার রাজনীতিতে যুক্ত এ বাংলাদেশি কাজ করছেন, উদ্বাস্তুদের জীবন মানের উন্নয়ন নিয়েও। সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এর আগে ৫জন বাংলাদেশী পেয়েছেন দেশটির সর্বোচ্চ এ সম্মাননা। সংশ্লিষ্টরা জানান, অভিবাসন বা উচ্চ শিক্ষার জন্যে অস্ট্রেলিয়াতে পাড়ি জমিয়েছেন প্রায় লাখো বাংলাদেশি। দেশটির মূলধারার রাজনীতিসহ প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে এই প্রবাসীদের অবস্থান। তাদেরই একজন ড.সাবরিন ফারুকী, যিনি প্রথম বাংলাদেশী নারী হিসেবে পেয়েছেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মাননা। দেশটিতে অভিবাসন ও উদ্বাস্তুর জন্য কাজ করছেন এই নারী। অস্ট্রেলিয়ার বৃহত্তম রাজনৈতিক দল লেবার পার্টির সক্রিয় সদস্য ড.সাবরিন। শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে ২০১৫ সালে দলটিতে যোগ দেন এই প্রবাসী। ড. সাবরিন ফারুকির সাফল্যে খুশি স্থানীয় বাংলাদেশীরা।

post
দূতাবাস খবর

কুয়ালালামপুরে নতুন ঠিকানায় বাংলাদেশের ভিসা পরিষেবা

কুয়ালালামপুরে নতুন ঠিকানায় শুরু হচ্ছে বাংলাদেশের ভিসা পরিষেবা। সহজে ও স্বল্প সময়ে ভিসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন এ উদ্যোগ নিয়েছে। বুধবার হাইকমিশনের কাউন্সিলর জিএম রাসেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পাসপোর্ট ও ভিসা প্রসেসিং পরিষেবা বাড়ানোর জন্য এক্সপ্যাট সার্ভিসেস (কুয়ালালামপুর) এসডি এন বিএইডি-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। ৬ ফেব্রুয়ারি ভিসা প্রক্রিয়াকরণ পরিষেবা শুরু হবে।সেখানে মালয়েশিয়ার নাগরিকদের সাউথগেট কমার্শিয়াল সেন্টার লেভেল ২, ব্লক ই, নং ২, জালান দুয়া অফ জালান চ্যান সো লিন, ৫৫২০০ উইলায়াহ পারসেকুতুয়ান, কুয়ালালামপুর +৬০৩-৯২১২০২৬৭ , [email protected] ঠিকানা থেকে তাদের পাসপোর্ট জমা দিতে এবং সংগ্রহ করার জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ করা হয়েছে। গত ৫ জানুয়ারি কুয়ালালামপুরে সাউথগেট কমার্শিয়াল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি কল সেন্টারটির উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। মন্ত্রীর পক্ষে হাইকমিশনার মো. শামীম আহসান ফিতা কাটেন।

post
ক্যাম্পাস লাইফ

ওয়েলকাম পার্টির মাধ্যমে নতুন ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানালো এসজিএ

ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের নতুন ক্যাম্পাসে স্বাগত জানালো স্টুডেন্ট গভার্মেন্ট অ্যাসোসিয়েশন (এসজিএ)। ২৭ জানুয়ারি শনিবার বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে ক্যাফেটেরিয়ায় দু'শোর বেশি শিক্ষার্থীদের স্বাগত জানায় সংগঠনটি। যেখানে উপস্থিত ছিলেন ডব্লিউইউএসটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক এবং এসজিএ'র নেত্ববিন্দু। কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উইন্টার কোয়ার্টারে ভর্তি হওয়া সকলকে স্বাগত জানায় এসজিএ। ডব্লিউইউএসটির স্টুডেন্ট গর্ভামেন্ট অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের হয়ে কথা বলার একটি সংগঠন। নতুন পরিচয়ে এই বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু করার প্রথম দিন থেকে সক্রিয় এই সংগঠনটি। কাজ করে স্টুডেন্টদের স্বার্থে। কথা বলে শিক্ষার্থীদের অভিযোগ, অধিকার, প্রয়োজনীয় সহযোগীতা নিয়ে। বছর ব্যাপী আয়োজন করে থাকে ধর্মীয়, সাংস্কৃতিক, ও খেলাধূলা বিষয়ক নানা কার্যক্রম। সবাইকে স্বাগত জানিয়ে এসজিএ'র সাথে শিক্ষার্থীদের যুক্ত হবার পরামর্শ দেন চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। তিনি বলেন, "পড়াশোনার পাশাপাশি সহপাঠী, অন্যান্য দেশের ক্রিস্টি-কালচার সর্ম্পকে জানার এবং নিজেকে প্রকাশ করার অন্যতম একটি মাধ্যম এই সংগঠন। সেই সাথে তিনি আরও বলেন, "সকল সুযোগ ও সম্ভাবনা দেশ যুক্তরাষ্ট্রে। তবে সবার আগে সকলের প্রাথমিক লক্ষই হওয়া উচিত যোগ্যতা ও মেধার প্রকাশ ঘটিয়ে ডিগ্রি সম্পন্ন করা। " এসজিএ'র নেত্বতে ডব্লিউইউএসটিতে পরিচালিত হচ্ছে বেশ কয়েকটি ক্লাব। শিক্ষার্থীদের ইতিবাচক পরিবেশ দিতে সংগঠনটি বছরব্যাপী আয়োজন করে থাকে নানা রকম সাংস্কৃতিক, আন্তর্জাতিক, ঐতিহাসিক ও ধর্মীয় অনুষ্ঠানের। তাইতো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "ডব্লিউইউএসটির সবচেয়ে বড় শক্তিটিই হচ্ছে এর বহু সংস্কৃতি থেকে আসা শিক্ষার্থীরা। আর এই সকল শক্তি এক হবার প্লাটফর্মের নাম স্টুডেন্ট গভার্মেন্ট অ্যাসোসিয়েশন। এর সাথে সবাই যুক্ত হলে, জানা ও শেখার পরিধি কয়েকগুন বেড়ে যাবে। তৈরি হবে ক্যারিয়ার গড়ার অসাধারণ নেটওয়ার্ক।" ক্যাম্পাসে কোন ছাত্রছাত্রী বুলিং, বর্ণবাদ, কালচারাল শক বা যৌন নির্যাতনের শিকার হলেও সে সকল অভিযোগ নিয়ে সরাসরি কাজ করে এসজিএ। শুধু তাই নিয়ে শিক্ষার্থীদের নিয়ে ভলান্টারি কাজও করে থাকে সংগঠনটি। ২০২৩ সালের ফেব্রয়ারিতে তুরস্কে হওয়া ভয়াবহ ভূমিকম্পে ত্রান তহবিল সংগ্রহ করে তা ক্ষতিগ্রস্থ দেশটি পাঠিয়েছিলো এসজিএ। প্রধান অর্থ কর্মকর্তা ফারহানা হানিপ বলেন, "আমরা যদি সকলে একটি লক্ষ্য সামনে নিয়ে একসঙ্গে পথ চলতে পারি, সাফল্য আসবেই। যুক্তরাষ্ট্রে একটি সুযোগের দেশ, তবে এখানে মূল লক্ষ্য ভিন্ন পথে প্রবাহিত হওয়ার সুযোগও কম নেই। সুতারাং কারে কথায় মিসগাইডেড না হয়ে, শিক্ষার্থীরা যেনো তাদের শিক্ষা অর্জনের প্রতি মনোনিবেশ করে এই আহ্বান জানান ফারহানা হানিপ। পরামর্শ রাখেন এসজিএর সাথে যুক্ত হবার।" এসজিএ'র কর্মকান্ডের প্রশংসা করেন উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাগণ। বলেন, শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনার জন্য একটি কার্যকরী, আনন্দদায়ক পরিবেশ প্রদান করার চেষ্টা করে থাকে এসজিএ। এছাড়া স্টুডেন্টদের নেতৃত্বের গুনাবলী বৃদ্ধি এবং ক্লাব অ্যাক্টিভিটির মাধ্যমে নিজের স্কিলকে প্রকাশ করার জন্য এসজিএ ও অন্যান্য ক্লাবে যুক্ত হবার প্রয়োজন সকলের। এসজিএ'র প্রেসিডেন্ট সেলিন ইজিত বলেন, "একাধিক ক্লাব গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম বহির্ভূত কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে। সকলের সহযোগিতা পেলে এসজিএ আরও সুদৃঢ়ভাবে এগিয়ে যেতে পারবে।" এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান, এসজিএর ভাইস প্রেসিডেন্ট মো. মুস্তাফিজুর রহমান। জানান, "এবারও পিকনিক, নৌ ভ্রমন, হাইকিং, স্পোর্টসের মত আকর্ষনীয় কিছু ইভেন্টের পরিকল্পনা রয়েছে এসজিএর।" ডব্লিউইএসটিতে এসজিএর অনুষ্ঠান মানেই আকর্ষনীয় ভোজের আয়োজন। এদিনও ব্যাতিক্রম ছিলো না। মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে শেষ হয় তাদের ওয়েলকাম পার্টির আয়োজন।  

post
খেলা

কুমিল্লাকে হারিয়ে সাকিবদের টানা দ্বিতীয় জয়

বাজে শুরুর পর দলের হাল ধরেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ধীর গতির শুরুতে দলকে পথ দেখালেও সময়মতো গিয়ার পরিবর্তন করতে পারেননি। বল আর প্রয়োজনীয় রানের মধ্যে দূরত্ব বাড়িয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। শেষদিকে সেই দূরত্ব ঘুচানোর আগেই সাজঘরে ফিরেছেন অঙ্কন। ফলে ৮ রানে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে রংপুর রাইডার্স।মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে রংপুর। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রানের বেশি করতে পারেনি কুমিল্লা। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় বলে সাজঘরে ফেরেন লিটন দাস। ভিক্টোরিয়ান্স অধিনায়ক এদিন গোল্ডেন ডাক খেয়েছেন। আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানও ২১ বলে ১৭ রানের বেশি করতে পারেননি। দুই ওপেনার রান না পেলেও দলের হাল ধরেন অঙ্কন ও তাওহিদ হৃদয়। এই দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৫৩ রান। ৫৫ বলে ৬৩ রান এসেছে অঙ্কনের ব্যাট থেকে। আর হৃদয় করেছেন ২৮ বলে ৩৯ রান। এরপর খুশদিল শাহ-রেইমন রেইফাররা দ্রুত ফিরেছেন। শেষ ওভারে উইকেটে এসে জাকের আলী ৪ বলে অপরাজিত ১৮ রান করেও জয়ের সমীকরণ মেলাতে পারেননি। এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। আগের ম্যাচগুলোতে উইকেটে থিতু হয়েও বড় ইনিংস গড়তে পারেননি রংপুরের ক্যারিবীয় ওপেনার ব্রান্ডন কিং। আজও ব্যত্যয় হলো না। ১২ বলে ১৪ রান করে তানভির ইসলামের বলে স্টাম্পিং হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। তার বিদায়ে দলীয় ১৮ রানে ভাঙে উদ্বোধনী জুটি। আরেক ওপেনার বাবর আজম ‘ধীরে চলো’ নীতিতে ব্যাট চালালেন। মন্থর ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৩৬ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরে গেছেন। রনি তালুকদারের পরিবর্তে চলমান বিপিএলে প্রথম সুযোগ পাওয়া ফজলে মাহমুদ রাব্বি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দারুণ ব্যাটিং করেছেন। ২১ বলে ১ বাউন্ডারি ও ২ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৩০ রান। শামীম হোসেন পাটোয়ারীও ব্যর্থ হয়েছেন এদিন। শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাইয়ের মারকুটে ব্যাটিংয়ে দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় রংপুর। আফগান এ অলরাউন্ডার ২০ বলে ১৮০ স্ট্রাইকরেটে ৩৬ রান করেছেন। ৭ বলে ১৩ রান করেন মোহাম্মদ নবি ও ৬ বলে ১৫ রানের দারুণ ক্যামিও খেলেছেন সোহান।

post
সংবাদ

বাঙালি সংস্কৃতির দূত বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বাঙালি সংস্কৃতির দূত বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড.শাহাদাৎ হোসেন নিপু। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি কামাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অনুবাদক ও কথাসাহিত্যিক সালেহা চৌধুরী, অভিনয় ও সংগীত শিল্পী শম্পা রেজা, যুক্তরাজ্য উদীচী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম মোস্তফা, জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, জাতীয় গ্রন্থকেন্দ্রের মহাপরিচাক শিশুসাহিত্যিক রায়হান সিদ্দিক। কবিতাস্যক্রান্তি প্রকাশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করেন শিখা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন,কবি রনজু রাইম, কবি মাসুদুজ্জামান, কবি সন্তোষ ঢালী, অধ্যাপক রসময় কীর্তনীয়া, নীরা মোস্তফা, কবি এহসানুল ইয়াসিন, ড. জিল্লুর রহমান আরিফ, কবি ফারহান ইশরাক সহ অনেকে।

post
সংবাদ

বিএনপি কালো পতাকার নামে আবারও সন্ত্রাসের জানান দিচ্ছে: কাদের

বিএনপি কালো পতাকার নামে আবারও সন্ত্রাস ও সহিংসতার জানান দিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে তার জন্য বিএনপিকেই পস্তাতে হবে। সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করার শক্তি কারও নেই।সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, সংবিধান এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী মেনে মঙ্গলবার যাত্রা শুরু করতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ। কারও অগণতান্ত্রিক আহ্বানে সাড়া না দিয়ে জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করেছে। দেশে নতুন করে গণতন্ত্রের বিজয় নিশান উড়িয়েছে। এজন্য আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা জানান তিনি। তুমন্ত্রী বলেন, গণতন্ত্রে বিশ্বাসী আওয়ামী লীগ রাজনৈতিক বিষয়কে রাজপথেই মোকাবিলা করবে, এক বিন্দু ছাড় দেবে না। বিএনপির হুমকি ধামকিতে কারও কোনো ভ্রুক্ষেপ নেই। এগুলো অসাড় ও ফাঁকা বুলির মতো চুপসে গেছে। ওবায়দুল কাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানের উদ্দেশে বলেন, মঈন খানদের দল ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যা, তারপর ৩ নভেম্বর, একুশে আগস্টে আমাদের নেত্রী শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে হামলার মধ্যদিয়ে প্রমাণ করেছে তারা মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার, আল বদরের দল। গর্হিত বক্তব্য দেওয়ার জন্য মঈন খানকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে।

post
দূতাবাস খবর

মানিট্রান্সফার প্রতিষ্ঠানকে উদ্যোগী হওয়ার আহবান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের

প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বৈধ পথে দেশে পাঠাতে মানিট্রান্সফার প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগী হওয়ার আহবান জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: মনিরুল ইসলাম। ইতালিতে অবস্থিত জনতা এক্সচেঞ্জ কোম্পানী পরিদর্শনকালে তিনি একথা বলেন। এসময় রাষ্ট্রদূত প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান।বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ রেমিটেন্স বা প্রবাসী আয়। যা সচল রেখেছে দেশের অর্থনীতিকে। আর সেই রেমিটেন্স প্রেরণকারী বাংলাদেশিদের মধ্যে অন্যতম ইতালি প্রবাসীরা। বৈধপথে টাকা পাঠিয়ে দেশের রেমিটেন্স প্রবাহে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তারা। ইতালিতে বাংলাদেশ সরকারের অর্থপ্রেরণকারী প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ কোম্পানী বর্তমানে রোম এবং মিলানের দুইটি ব্রাঞ্চ দিয়েই সেবা দিয়ে চলেছে ইতালি প্রবাসীদের। সম্প্রতি এ প্রতিষ্ঠান পরিদর্শন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: মনিরুল ইসলাম। এসময় তিনি বৈধ পথে দেশে পাঠাতে মানিট্রান্সফার প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগী হওয়ার আহবান জানান। প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে বিভিন্ন পরিকল্পনার কথা বলেন রাষ্ট্রদূত। নিরাপদে দেশে রেমিটেন্স পাঠাতে জনতা এক্সচেঞ্জের সেবার মান তুলে ধরেন সাধারণ প্রবাসীরা। মূল শহরে ব্রাঞ্চের পাশাপাশি এজেন্টদের মাধ্যমে প্রবাসীদের সেবা দিলে বৈধ পথে রেমিটেন্সের হার আরও বাড়বে বলে মনে করেন বিশিষ্টজনেরা।

post
এনআরবি বিশ্ব

অস্টেলিয়াতে বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা প্রতিষ্ঠান

অস্টেলিয়াতে দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা-বাণিজ্যে। পুরুষদের সঙ্গে সমান তালে এগোচ্ছে নারী উদ্যোক্তারাও। তবে দেশটিতে প্রবাসী নারীদের জন্য স্বতন্ত্র কোন সংগঠন না থাকায় পিছিয়ে পড়ছেন অনেকে। তাই তাদের স্বামলম্বী করে তুলতে কাজ শুরু করছেন কিছু প্রবাসী নারী সংগঠক। অভিবাসন বা উচ্চ শিক্ষার জন্যে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন প্রায় লাখো বাংলাদেশী। দেশটির প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে বাংলাদেশীদের অবস্থান। ব্যবসা-বাণিজ্যেও বড় সফলতা পাচ্ছেন তারা।অষ্ট্রেলিয়ায় পুরুষদের সাথে পাল্লা দিয়ে বাড়ছে  প্রবাসী বাংলাদেশী নারীদের ব্যবসা প্রতিষ্ঠানও। পরিশ্রমী এ নারীরা পাচ্ছেন ব্যবসায়ীক সফলতা।তবে উন্নত বিশ্বের দেশটিতে সামাজিকতার কারণে পিছিয়ে পড়ছেন অনেক নারী। তাই তাদের জন্যে কাজ করছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ওমেন্স চেম্বার অব কমার্স নামের সংগঠন। সংগঠনটির লক্ষ্য,ওশেনিয়ার দেশটিতে বাংলাদেশী নারীদের আরো বেশি সংখ্যক উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করা। আর সেই কাজে সহযোগিতা করছেন দেশটি প্রবাসী বাংলাদেশিরাও।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.