সংবাদ

ইউরোপের সাথে সম্পর্ক বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

post-img

ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও বাড়ানোর ওপর জোড় দিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রপ্তানিসহ অভিবাসী পাঠানো আরও উন্নত ও সহজ করার চেষ্টা করা হচ্ছে। ইইউভুক্ত দেশগুলোতে কোনো অবৈধ বাংলাদেশি রাখা হবে না বলেও উল্লেখ করেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ইইউ রাষ্ট্রদূত বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন বলেও জানান আবুল হাসান।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়নে একটি বিরাট বাজার আছে। রপ্তানি বাজার, অভিবাসী পাঠানো এবং সেখানে বাংলাদেশিদের কাজের সুনাম যেভাবে বেড়েছে, তো সবগুলো আমাদের পক্ষে যাচ্ছে। কীভাবে এসব আরও উন্নত করা যায়, ইউরোপের দেশগুলোর সঙ্গে কীভাবে সম্পর্ক আরও বাড়ানো যায় তা দেখতে হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.