সিলেট সিটি সার্কেল ইউকের উদ্যোগে, ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে।
পুর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এর আ্য়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সায়াদ শাহিন। দেলোয়ার হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন ও সমাজসেবি আ স ম মিসবাহ সাদাত। সিটি সার্কেলের পক্ষে বক্তব্য রাখেন জুবেদুর রশিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী করিম তারেক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিক খান, আলী চৌধুরী, আলাউদ্দিন ও দেলোয়ার হোসেনসহ আরো অনেকে।
