সংবাদ

বাংলাদেশ-জিসিসি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত

post-img

বাংলাদেশ ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ-জিসিসি’র মধ্যে অংশীদারিত্ব সংলাপ আয়োজনের উদ্দেশ্যে, প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদের জিসিসি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের সভাপতিত্ব করেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং জিসিসি প্রতিনিধি দলের সভাপতিত্ব করেন, সহকারী মহাসচিব ড. আব্দুল আজিজ আল উয়াইশেগ। এছাড়াও বৈঠকে জিসিসি সদস্য রাষ্ট্রগুলো থেকে আগত জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বৈঠকে দু’পক্ষের মধ্যে আগামী পাঁচ বছরের রাজনৈতিক-নিরাপত্তা, বাণিজ্য-বিনিয়োগ, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এছাড়াও আলোচনায় ফিলিস্তিন পরিস্থিতি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা, লোহিত সাগরে পরিবহণ নিরাপত্তা, রোহিঙ্গা সমস্যা সমাধানে করণীয়, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের নেতিবাচক প্রভাব মোকাবিলা, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবেলা এবং সাইবার নিরাপত্তা বিষয়েও আলোচনা করা হয়। ২০২২ সালের নভেম্বরে জিসিসি’র সাথে বাংলাদেশের নিয়মিত অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠানের বিষয়ে, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.