যুক্তরাজ্যে,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে মতবিনিময় করেছে, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন-বিসিএ।
বিসিএর লণ্ডনের হ্যারো রোডের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিসিএ প্রেসিডেন্ট ওলী খান এমবিই‘র সভাপতিত্বে, অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী। অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন, সংগঠনটির মেম্বারশীপ সেক্রেটারি ইয়ামীম দিদার, ভাইস প্রেসিডেন্ট শামসুল ইসলাম শাহীন ও সেলু মিয়া। বক্তব্য রাখেন, বিসিএর চিফ ট্রেজারার টিপু রহমান, সাবেক প্রেসিডেন্ট এম এ মুনীম ওবিই, কামাল ইয়াকুব, ওর্গানাইজিং সেক্রেটারি ফরহাদ হোসেন টিপু, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি নাজ ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ হাসান ও আব্দুল করিম নাজিম, ডেপুটি সেক্রেটারি নাসির উদ্দিন, এনইসি মেম্বার এম কে জামান জুয়েল, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী সহ অন্যান্যরা। এসময় শফিকুর রহমান চৌধুরীর কাছে সংগঠনটির বিভিন্ন দাবী এবং বাংলাদেশে তাদের সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হয়।
