post
বিনোদন

নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা

চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’-এ গিয়ে রীতিমতো ঝড় তুলেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। উৎসবের প্রথমদিন থেকেই নতুন নতুন পোশাকে হাজির হয়ে ভক্তদের চমকে দিচ্ছেন তিনি। প্রথমদিন ভাবনাকে রেড কার্পেটে দেখা গেছে আন্তর্জাতিক তারকাদের মতো লম্বা টেলওয়ালা গাউনে। এর পরদিন অভিনেত্রী হাজির হন কালো গোল্ডেন গাউনে। গাউনের সামনের অংশে ছিল একটি কাকের ডিজাইন। যেই ডিজাইন দিয়ে আমাদের দেশের পরিচিত এই ‘পাখি’কে যেন বিশ্ব মঞ্চে তুলে ধরতে চেয়েছেন তিনি। এর পরদিনই বেনারসি কাতান কাপড়ের ওপর কাস্টমাইজ করা মিডি ড্রেসে হাজির হন এই অভিনেত্রী। যেখানে বেশ খোলামেলা রূপে ধরা দেন ভাবনা। এই পোশাকে মুগ্ধতার পাশাপাশি বিতর্কের মুখেও পড়েন তিনি। যদিও সেসবকে পাত্তা না দিয়ে ভাবনা ছুটছেন নিজের গতিতেই। এবার রেড কার্পেটে অভিনেত্রী হাজির হয়েছেন কালো অলসোল্ডার গাউনে। যেখানে সবচেয়ে বড় চমক ছিল, পোশাকে চারজন নায়িকার নাম। ভাবনার পোশাকে ফুলেল নকশার মাঝে স্টোন দিয়ে কিছু লেখা চোখে পড়ছে ভক্তদের চোখে। যেখানে দেখা গেছে চারটি নাম- ববিতা, সুর্বণা (সুবর্ণা মুস্তাফা), মেরিল স্ট্রিপ ও অড্রে হেপবার্ন।

post
বিনোদন

জয়কে থাপড়ানোর মন্তব্যে ক্ষুব্ধ তমা

বর্তমান সময়ের আলোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের উপর ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি শাকিব খানের বিয়ের খবরকে কেন্দ্র করে এই নায়িকাকে নিয়ে মন্তব্য করেছিলেন জয়। জয়ের এই মন্তব্য মোটেও ভালোভাবে নেননি মিষ্টি জান্নাত। তিনি বলেন, জয় ভাই আমাকে চেনেন। আমার সঙ্গে কয়েকটি প্রোগ্রাম করেছেন। নিকেতনে বসে কফিও খেয়েছেন। তবুও না চেনার ভান করে আমাকে হেয় করেছেন। মিষ্টি জান্নাতের ভাষায়,‘সে আমাকে চেনে। গত পরশুদিন টেক্সট করে বলছে, মিষ্টি কোথায় আছো? চলো লং ড্রাইভে যাই। অথচ, এমন একটা ভাব নিল, সে আমাকে চেনেই না।’ মিষ্টি জান্নাত বলেন, ‘সে বললো, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে।’ এদিকে মিষ্টি জান্নাতের এই সাক্ষাৎকার মোটেও ভালোভাবে নেননি ঢাকাই সিনেমার আরেক চিত্রনায়িকা তমা মির্জা। নায়িকার নাম না নিলেও বুধবার রাতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই নায়িকা লিখেছেন,‘ভিডিওটি দেখলাম, শুনলাম এবং অবাক হলাম। শুধু জয় ভাই না আরও অনেককে ছোট করে, অপমান করে, নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে তিনি কী প্রমাণ করতে চাচ্ছেন? কেউ জানলে জানাবেন প্লিজ। তিনি কি আসলে ভাইরাল হতে চান? আমাদের শিল্পীদের সিনিয়র শিল্পী এবং তাদের পরিবারকে সম্মান দিতে জানতে হবে।’

post
বিনোদন

উপস্থাপনায় ‍ফিরছেন তাহসান খান

বাংলাদেশে প্রথমাবের মতো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে বিশ্বের জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড’ এর বাংলাদেশি সংস্করণ ’ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। আর এতে উপস্থাপক হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। এ বিষয়ে তাহসান খান গণমাধ্যমকে জানান, তিনি ফ্যামিলি গেম শোতে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। যেখানে পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন দর্শকরা। দর্শকদের একটি সফল আয়োজন দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন এ অভিনেতা। জনপ্রিয় আমেরিকান টেলিভিশন শো ‘ফ্যামিলি ফিউড’ বিশ্বের ৫০টিরও বেশি দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক অনুষ্ঠান করে আসছে। বাংলাদেশেও আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী আয়োজনটি পরিচালিত হবে বলে জানা গেছে। এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে দুইটি পরিবারের সদস্যরা অংশ নেন। প্রথমত আয়োজকরা ১০০ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। এরপর জরিপে পাওয়া উত্তরগুলোর উপর ভিত্তি করে পয়েন্ট অর্জন হয়।

post
বিনোদন

লাল শাড়িতে মোহনীয় রুনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। চলচ্চিত্র ও বিভিন্ন নাটকে অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি 'অসময়' ওয়েব ফিল্মে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন। যখন গ্রীষ্মের প্রকৃতি বিভিন্ন ফুলে ফুলে সেজেছে। ঠিক তখন রুনা নিজেকে জামদানি আর লাল টুকটুকে কৃষ্ণচূড়ার রঙে রাঙালেন। রুনা খান মঙ্গলবার (১৪মে) তার ফেসবুক পেজে এসব ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ’কৃষ্ণচূড়ার বনে বনে আগুন লেগেছে।’ ভক্তরা সেখানে তার রূপের প্রশংসা করেছেন। অভিনেত্রী শানারেই দেবী শানু অভিব্যক্ত প্রকাশ করে লিখেছেন, ’আগুন লেগে গেছে সবার মনে মনে। অনেক অনেক সুন্দর লাগছে রুনা আপু।’

post
বিনোদন

কন্যাকে প্রকাশ্যে আনলেন পরীমণি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন চলতি মাসেই। ছেলে শাহীম মুহাম্মদ পুণ্য’র পরে পরীর সংসার আলো করে এসেছে একটি কন্যা সন্তান। যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। তবে ব্যক্তিজীবনে বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে পরিচিত পরীমণি তার দ্বিতীয় সন্তান দত্তক নিয়েছেন। পরী জানিয়েছেন, তার কন্যার পৃথিবীতে আগমনের ৬ দিন বয়স হয়েছে। গেল ৯ মেয়ে দ্বিতীয় সন্তান আগমনের খবর জানানোর পরে রোববার (১২ মে) বিশ্ব মা দিবসে প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন পরীমণি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলে পূণ্যর সঙ্গে মেয়ে প্রিয়মের ১১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা যায়, বোন প্রিয়মের গালে চুমু দিচ্ছেন পরীর ছেলে পূণ্য। ভিডিওটি প্রকাশ করে পরীমণি লিখেছেন, হ্যাপি মাদার্স ডে টু মি! আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি। এর আগে নিজের মা হওয়ার খবর জানিয়ে পরীমণি বলেন, ‘এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আগামী ১২ মে হবে সাফিরা সুলতানা প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর করা যায়, সেভাবেই এটা আমি করব।’

post
বিনোদন

‘বুবলী’ নিয়ে থানায় গেলেন অপু!

অপু বিশ্বাস ও শবনম বুবলী। ঢালিউডের এই দুই নায়িকার বিরোধের কথা কারোই অজানা নয়। একজন, অপরজনের ছায়াও যেন দেখতে পারেন না। তবে এবার একই কারণে ১৫ দিনের ব্যবধানে থানায় ছুটলেন দু’জন। অপু-বুবলী থানায় গেছেন ডিজিটাল নিরাপত্তা চেয়ে! সেটাও একে অন্যের পথ ধরে। প্রথমে বুবলী,এরপর অপু। এমনকি অপু বিশ্বাসের অভিযোগপত্রে পাঁচবার উঠে এসেছে ‘বুবলী’ নাম! ঘটনার শুরু গত মাসের এপ্রিলে। রাজধানীর ভাটারা থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করেন বুবলী। যেখানে নায়িকা উল্লেখ করেন,বেশ কিছুদিন যাবত বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল তার নামে বিভিন্ন অরুচিকর,মিথ্যা ও বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রচার করে আসছে। এ থেকে প্রতিকার পেতে বাধ্য হয়ে থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরিতে বুবলী উল্লেখ করেছেন ২০টি সংবাদ মাধ্যম, ফেসবুক পেজ ও প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের নাম। এরমধ্যে রয়েছে প্রতিদিনের চিত্র, জমশেদ ভাই, মৌ সুলতানা, সনি কমিনিকেশন, এসকে উজ্জ্বল, সোনিয়া শিমু, ফেরদৌস কবির, আবুল হোসাইন তুফান, শাহিনুর আক্তার, জাহিদুল ইসলাম আপন প্রভৃতি। এরমধ্যে দুজনকে আইনের আওতায় আনা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। এর পরপরই একই থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করেন অপু বিশ্বাস। তার অভিযোগ ছিল, কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করার পাশাপাশি ভিডিও বানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের কারণে সামাজিক ও মানসিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন। গেল বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর ভাটারা থানায় হাজির হয়ে এই মর্মে সাধারণ ডায়েরি দায়ের করেন অপু। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা।

post
বিনোদন

একদিনের জন্য ঢাকায় শাকিব খান

ঢালিউড কাঁপছে আপাতত ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘তুফান’ ঝড়ে। একদিন আগেই প্রকাশ পেয়েছে রায়হান রাফী নির্মিত এই সিনেমার টিজার। বলা হচ্ছে, দেশের সিনেমায় এর আগে কোনো টিজার এতটা আলোচনা সৃষ্টি করতে পারেনি যেটা ‘তুফান’ করেছে। ভারতে পুরোদমে চলছে এই সিনেমার শুটিং। আসন্ন ঈদুল আজহাতেই প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। শাকিব খান থেকে শুরু করে পুরো শুটিং ইউনিট ব্যস্ত রয়েছে সিনেমার কাজে পশ্চিমবঙ্গে। এরই মধ্যে হঠাৎ একদিনের জন্য ঢাকায় আসছেন শাকিব খান। জানা গেছে, ১১ মে একদিনের জন্য ঢাকায় আসবেন তিনি। নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের একটি ইভেন্টের কাজে ঢাকায় আসছেন ঢাকাই চলচ্চিত্রের এই সুপারস্টার। এদিন যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত যেসব কোম্পানি ঢাকায় অবস্থিত, আমেরিকান অ্যাম্বাসির উদ্যোগে সেগুলো মেলার আয়োজন হচ্ছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। সেখানেই অংশ নেবেন শাকিব। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রিমার্ক-হারল্যানের গ্র‍্যান্ড প্যাভিলিয়নে যে কেউ আসতে পারবেন, সেখানে শাকিব খান থাকবেন। শনিবার (১১ মে) বিকেল ৩ টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উপস্থিত থাকবেন শাকিব।

post
বিনোদন

গরুর ব্যাখ্যা দিলেন অভিনেত্রী ভাবনা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবিকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। যেই ছবিটি ছিল পিকআপ ভ্যানে রোদে দাঁড়িয়ে থাকা একটি গরুর। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে ক্যাপশনে ভাবনা লেখেন, আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে? এরপরই নেটিজেনদের তোপের মুখে পড়েন অভিনেত্রী। অনেকেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভাবনাকে কটাক্ষ করতে শুরু করেন। বিষয়টি নিয়ে শুরু থেকেই নীরব থাকলেও এবার মুখ খুলেছেন ভাবনা। এক ফেসবুক স্ট্যাটাসে সেই ছবি প্রসঙ্গে কথা বলেছেন তিনি। যেখানে ভাবনা দাবি করেছেন, একজন পশুপ্রেমী হিসেবেই তার সেই ছবিটি শেয়ার করা। ভাবনা বলেন, আমি মাঝে মাঝেই ছবি তুলতে পছন্দ করি। যখন কোনও দৃশ্য আমাকে ভাবতে বাধ্য করে, সেটা মাঝে মাঝে ফেসবুকেও শেয়ার করি। আমার একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে একটি পিকআপ ভ্যানে রোদে দাঁড়িয়ে একটি গরু, তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। সে দিন ছিলো তীব্র দাবদাহ, গরমে দীর্ঘ সময় থাকার ফলে অবলা প্রানীটি ভীষণ ভাবে কাঁদছিলো। বোবা প্রাণের কান্না আমাকে ছুঁয়ে যাচ্ছিল। ছবি তুলে আমার অনুভূতি প্রকাশ করি আমি। ছবিটির ক্যাপশন দিয়েছি ‘আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে!’ ব্যাস এতটুকুই! এরপরই নেটিজেনদের কড়া সমালোচনা শুনতে হয়েছে ভাবনাকে। অকাথ্য ভাষায় গালাগাল করতেও ছাড়েননি তারা। বিষয়টি উল্লেখ করে অভিনেত্রী বলেন, তারপর কিছু মানুষ শুরু করলেন আমাকে হেয় করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে শুরু করলেন—আমি চামড়ার ব্যবসায়ী! আমি নিজে একটা গাভী! আমাকে লাথি মারতে মারতে ইন্ডিয়া পাঠানো উচিত! আরও কত নোংরা নোংরা কথা!

post
বিনোদন

ওমর সানীর মতো প্রেমিক দেখিনি

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর জন্মদিন সোমবার (৬ মে)। বিশেষ এই দিনে ভক্ত ও শুভাকাঙ্খীদের ভালোবাসা ও শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই তারকা। যাদের মধ্যে রয়েছেন এই নায়কের বন্ধু অভিনেতা মিশা সওদাগর। জন্মদিনে ওমর সানীকে ‘খাঁটি প্রেমিক’ বলে সম্বোধন করেছেন তিনি। পাশাপাশি ফেসবুকে নিজেদের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। যেখানে একটি ছবিতে ওমর সানীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মিশা আর একটি দুইজনে একসঙ্গে দাঁড়িয়ে বিজয় চিহ্ন দেখাচ্ছেন। আরেকটি ছবিতে শুধুই ওমর সানী ও মৌসুমী। ছবিরগুলো প্রকাশ করে ক্যাপশনে মিশা লিখেছেন, ‘গল্প, উপন্যাস, সিনেমা, নাটক আর ইতিহাসে অনেক প্রেমিকের গল্প শুনেছি কিন্তু তোর মত খাঁটি প্রেমিক আমি জীবনেও দেখিনি। লও সালাম হে প্রেমিক। শুভ জন্মদিন হে প্রেমিক।’ মিশার সেই পোস্টে অনেকেই নায়ককে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে মিশার মন্তব্যের সঙ্গে একমতও পোষণ করেছেন। কারণ ঢালিউডের অন্যতম সফল দম্পতি বলা হয় ওমর সানী-মৌসুমী জুটিকে। সিনেমার সূত্রে পরিচয়ের পর দীর্ঘদিন এক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন এই দম্পতি।

post
বিনোদন

বিরক্ত হয়েই পরিবার সিদ্ধান্ত নিয়েছে: অপু

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। নায়কের ‘প্রাক্তন’ দুই স্ত্রীর রেষারেষি ও কথার দ্বন্দ্ব বন্ধ করার জন্যই এমন উদ্যোগ নিয়েছেন তারা। একইঙ্গে শাকিব খানের বাড়িতে অপু বিশ্বাস ও বুবলীর প্রবেশ নিষেধ করা হয়েছে। সম্প্রতি এই দুই নায়িকার একাধিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিরক্ত শাকিব খান ও তার পরিবার। দু’জনেই নিজেদের শাকিবের বৈধ স্ত্রী বলে দাবি করেছেন। যেখানে এই নায়ক মনে করেন, বুবলী-অপু দুজনেই তার জন্য অতীত। শুধু তাই নয়, অপু-বুবলী দুজনেরই দাবি- শাকিব খানের বাড়িতে তাদের নিয়মিত যাতায়াত হয়। এই নায়কের পরিবারের সঙ্গেও খুব ভালো সম্পর্ক। এমনকি শাকিবের সঙ্গেও ‘কোয়ালিটি টাইম’ কাটানো হয়। এই বিষয়গুলোকে কেন্দ্র করেই শাকিবকে নতুন করে বিয়ে করানোর বিষয়ে ভাবছে তার পরিবার। একইসঙ্গে অপু-বুবলীকেও নিষেধ করা হয়েছে শাকিবের বাসায় যাতায়াতে। বিষয়গুলো নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন অপু বিশ্বাস। যেখানে তিনি বলেছেন, বিরক্ত হয়েই শাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.