post
বিনোদন

শাকিবের বিয়ের খবরে নিশ্চুপ অপু

গত কয়েকদিন ধরেই ঢালিউডের সবচেয়ে বড় খবর ‘শাকিব খানের বিয়ে’! সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যম দাবি করে, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন চিত্রনায়ক শাকিব খান। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সংসার ভাঙনের পর নায়ককে নতুন করে বিয়ে দেওয়ার চিন্তা করছে তার পরিবার। শাকিবের বিয়ের খবরে যখন গোটা শোবিজ অঙ্গন উত্তাল, তখন নীরব ভূমিকায় রয়েছেন তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। গেল ঈদেও শাকিব বন্দনায় মুখর ছিলেন অপু। জানিয়েছিলেন, প্রাক্তন স্বামীর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের গল্প। তবে হঠাৎই শাকিবের বিয়ের খবরে যেন নিশ্চুপ এই নায়িকা। গেল কয়েকদিনে একাধিকবার অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও শাকিব খানের ‘বিয়ে’ প্রসঙ্গে কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। মিডিয়ার এক আলাপচারিতায়, অপু বিশ্বাসকে শাকিব খানের বিয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শুরুতে এ ধরণের কোনো সংবাদ দেখেননি বলে মন্তব্য করেন তিনি। পরবর্তীতে বিষয়টি নিয়ে কোনো কথা বলতেও রাজি হননি এই অভিনেত্রী।

post
বিশেষ প্রতিবেদন

সিনেমা হল ভেঙে তৈরি হচ্ছে মাদরাসা

নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকার ছন্দা সিনেমা হলটি অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে। সিনেমা হলটি ভেঙে প্রতিষ্ঠা করা হবে ইদরিসিয়া দারুল কুরআন মাদরাসা নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এরই মধ্যে বিক্রির প্রক্রিয়া শেষ বলে জানিয়েছে মালিকপক্ষ ও মাদরাসার জিম্মাদার মাওলানা মোকাররম হোসেন। সিনেমা হলের জমিটি কেনার জন্য ২০ লাখ টাকা বায়নাও করা হয়েছে। ইদরিসিয়া দারুল কুরআন মাদরাসার জিম্মাদার মাওলানা মোকাররম হোসেন বলেন, জমির বায়না করা হয়েছে ২০ লাখ টাকা। বাকি টাকা পরিশোধের জন্য বিত্তবানসহ সাধারণ মানুষের কাছে সাহায্যও চাওয়া হচ্ছে। আশা করি, খুব দ্রুতই জমির নির্ধারিত মূল্যের বাকি টাকা পরিশোধ করে মাদরাসা সম্প্রসারণসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম শুরু করা হবে। দলিলসহ প্রায় দেড় কোটি টাকা ব্যয় হবে। প্রবীণ চলচ্চিত্র প্রয়োজক শামসুর রহমান পিন্টু বলেন, দেশের চলচ্চিত্র প্রদর্শন শিল্প ক্রান্তিকাল পার করছে। ক্রমশ নিভে যাচ্ছে দেশের হলগুলোর রূপালী পর্দার আলো। নরসিংদীতে গত দুই দশকে বন্ধ হয়ে গেছে ১৫টির বেশি প্রেক্ষাগৃহ। সবশেষ হাসনাবাদের ৯০ দশকের ছন্দা সিনেমা হলটি বিক্রি হয়ে যাচ্ছে। বর্তমানে ঢিমেতালে নরসিংদীতে টিকে আছে দু-একটি সিনেমা হল। তাছাড়া বর্তমান ডিজিটাল যুগে সবার হাতে স্মার্ট ফোন, ইন্টারনেট থাকায় এখন সিনেমা, নাটকসহ চিত্তবিনোদন হাতের মুঠোয়। তাই এখন আর সিনেমা হলে যেতে হয় না। মানুষ মোবাইল ফোন বা ল্যাপটপ-ডেক্সটপেই ইন্টারনেটের মাধ্যমে সিনেমা, নাটক ইত্যাদি দেখে থাকে। সিনেমা হলের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা মোহাম্মদ ইমন খান জানান, বর্তমানে সিনেমা ব্যবসা মন্দা হওয়ায় তাদের অবস্থা শোচনীয়। মালিকপক্ষ ঠিকমতো বেতন দিতে পারে না। সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই অন্য পেশা বেছে নিচ্ছে। ছন্দা সিনেমা হলের সঙ্গে সংশ্লিষ্ট রুবেল আহমেদ বলেন, ‘দীর্ঘদিন লোকসান গুনে হলটি চলছিল। মাস শেষে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, জেনারেটরসহ নানা মেইনটেন্যান্স খরচ রয়েছে। লোকসানি এ প্রতিষ্ঠানটি আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। কয়েক বছর আগেও সপ্তাহে দু-একটি সিনেমা রিলিজ হতো, এখন মাসেও একটি হয় না।

post
বিনোদন

নামাজ ও তাবলিগে সময় কাটছে এক সময়ের জনপ্রিয় এই অভিনেতার

এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মেহেদি। বর্তমানে অভিনয়ে নেই তিনি। জানালেন ধর্মে-কর্ম করেই সময় কাটছে তার। মেহেদি বলেন, এখন আমি ধর্মীয় কাজে সময় দিচ্ছি। নিয়মিত তাবলিগের জামাত চিল্লায় যেতে হচ্ছে। যেহেতু মানুষ হয়ে জন্মেছি তাই ধর্ম-কর্ম তো করতেই হবে। আমি মুসলিম তাই আমাকে নিয়মিত নামাজ রোজা করতে হবে। এখন সেটা খুব মনোযোগের সঙ্গে করতে হচ্ছে।তবে চলচ্চিত্র থেকে একেবারে বিচ্ছিন্ন হননি তিনি, সামনে তার চলচ্চিত্র আসছে বলেও জানালেন। মেহেদির ভাষ্য, আমি চলচ্চিত্র থেকে একেবারেই হারিয়ে যাইনি। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে আমার চারটি চলচ্চিত্র। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে কথাগুলো বলেন মেহেদি। এই চিত্রনায়ক এক সময়ের দেশীয় চলচ্চিত্রের আলোচিত অভিনেতা ছিলেন। ‘পাগল মন’ চলচ্চিত্র দিয়ে নিজের প্রতিভার আলো ছড়িয়েছিলেন। এরপর অনেক সফল সিনেমায় অভিনয় করেছেন। তিনি তার কাজ নিয়ে বিতর্কের মুখেও পড়েছেন। অনেক দিন ধরেই চলচ্চিত্রের আঙিনায় তাকে দেখা যায় না। আজ (১৯ এপ্রিল) তাকে দেখা গেছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে। চলচ্চিত্র থেকে একেবারে সম্পর্কের পাঠ চুকিয়ে না দিলেও তিনি এখন ধর্মীয় কাজে মনোনিবেশ করেছেন।

post
বিনোদন

শিল্পী সমিতির নির্বাচনে দুই প্যানেলে লড়ছেন যারা

আগামী ১৯ এপ্রিল বিএফডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবারও প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। ঈদের পর নির্বাচনের শেষ সময়ে প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে এফডিসি। শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলে আছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। আরেক প্যানেলে আছেন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার।নির্বাচনে লড়ছেন যারা মাহমুদ কলি-নিপুণ প্যানেলে প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে ড্যানি সিডাক ও অমিত হাসান, সহ-সাধারণ সম্পাদক বাপ্পি সাহা, সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আকিব, দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা আজাদ খান। কার্যকরী পরিষদের সদস্য পদের প্রার্থীরা হলেন- সুজাতা আজিম, নাদের চৌধুরী, পীরজাদা হারুন, পলি, জেসমিন আক্তার, তানভীর তনু, মো.সাইফুল, সাদিয়া মির্জা, সনি রহমান, হেলেনা জাহাঙ্গীর ও সাইফ খান।মিশা-ডিপজল পরিষদে সহ-সভাপতি মাসুম পারভেজ রবেল, সহ-সভাপতি ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ডন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল। কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন অভিনেত্রী সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু, সাঞ্জু জন, ফিরোজ মিয়া।

post
বিনোদন

টাকা না পাওয়ায় অঞ্জনাকে ডিপজলের নোটিশ

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে অভিনয়শিল্পীদের মাঝে লড়াইটা জমে উঠেছে। ইতোমধ্যেই দুইটি প্যানেলে দুই ভাগে বিভক্ত হয়েছেন শিল্পীরা। যাদের একাংশ গেছেন অভিনেতা মিশা ও ডিপজলের দলে। অন্যরা গেছেন চিত্রনায়িকা নিপুণের প্যানেলে। তাদেরই একজন চিত্রনায়িকা অঞ্জনা। এবারের নির্বাচনের নিপুণের প্যানেলে থেকে লড়বেন তিনি। এসব তো গেল পুরোনো খবর, নতুন খবর হচ্ছে- ধারের টাকা পরিশোধ না করায় চেক ডিসঅনারের জন্য নায়িকা অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, অঞ্জনা গত বছর ডিপজলের কাছ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। ছয় মাসের মধ্যে ধার পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তবে ছয় মাস পার হয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি। ডিপজল টাকা ফেরত চাইলে তিনি এ বছরের ২২ ফেব্রুয়ারি ডিপজলকে ডাচবাংলা ব্যাংকের একটি চেক দেন। তবে ২৫ ফেব্রুয়ারি অঞ্জনার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিসঅনার হয়।

post
বিনোদন

ঈদে শাকিব-সিয়ামের লড়াই

ঢালিউডে ঈদ মানেই যেন শাকিব খানের সিনেমা। বিগত দিনের ঈদগুলোতে প্রেক্ষাগৃহে দেখা গেছে তেমনই চিত্র। তারই ধারাবাহিকতায় এবারের ঈদুল ফিতরেও মুক্তি পেতে চলেছে এই নায়কের ‘রাজকুমার’ সিনেমা। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে সিনেমার পোস্টার ও ট্রেলার। ‘প্রিয়তমা’ সিনেমার পরে ‘রাজকুমার’ সিনেমা দিয়েও বাজিমাত করবেন শাকিব খান, এমনটাই প্রত্যাশা পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের। এদিকে ‘রাজকুমার’-এর পর ঈদুল আজহাতে মুক্তি পাবে শাকিব খানের ‘তুফান’ সিনেমা। যেখানে প্রথমবারের মতো নির্মাতা রায়হান রাফীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক। গত সপ্তাহেই ‘তুফান’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ করে হৈ চৈ ফেলে দিয়েছেন রাফী। যেই পোস্টার দেখে ধারণা করাই যাচ্ছে, ঈদুল ফিতরের পর ঈদুল আজহাতেও প্রেক্ষাগৃহে ঝড় তুলবেন শাকিব। শুধু ধারণাই নয়, বিগ বাজেটে নির্মাণ হচ্ছে তুফান সিনেমা। দেশের আলফা আই, চরকি ও কলকাতার এসভিএফ যৌথভাবে প্রযোজনা করছে এই ছবি। ভারতের বেশ কিছু লোকেশনে হবে সিনেমার শুটিং। যেখানে গ্যাংস্টারের গল্পে ধরা দেবেন শাকিব খান।

post
বিনোদন

ভারতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতল ঢাকার ৩ তারকা

মঞ্চ তৈরি ছিল, কেবল পুরস্কার ঘোষণার অপেক্ষা ছিল। সেই ঘোষণাটাই এলো। কলকাতায় অনুষ্ঠিত ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসরে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী, সেরা নবাগত অভিনেত্রী ও সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতেছেন তিন বাংলাদেশি তারকা। সেই তিনজন হচ্ছেন অভিনেত্রী জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও অভিনেতা সোহেল মন্ডল। গতকাল শুক্রবার কলকাতার বিলাসবহুল আইটিসি রয়েল বেঙ্গলে বসেছিল এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসর। যেখানে ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে সেরাদের বেছে নেওয়া হয়েছে। এদের মধ্যে কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া। এবারের আসরে জয়া মোট দুইটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন। ‘অর্ধাঙ্গিনী’র পাশাপাশি ‘দশম অবতার’ সিনেমার জন্য কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে এই ক্যাটাগরিতে জয়া পুরস্কার জেতেননি।অন্যদিকে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই ক্যাটাগরিতে তাসনিয়ার সঙ্গে লড়াইয়ে ছিলেন সৃজা দত্ত ও সৌমিতৃষা কুন্ডু। এছাড়া ‘জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মন্ডল। তাসনিয়া ফারিণ ও সোহেল মন্ডলের জন্য এটাই প্রথম ‘ফিল্মফেয়ার’ পুরস্কার। এই তিনজন বাদেও এবারের আসরে আরও দুইজন বাংলাদেশি তারকা ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এ মনোনয়ন পেয়েছিলেন। তারা হচ্ছেন অভিনেত্রী অপি করিম ও সংগীতশিল্পী মাহতাম সাকিব। চিনি ২’ সিনেমায় গাওয়া ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য মনোনয়ন পেয়েছিলেন মাহতাম। অন্যদিকে সমালোচকদের রায়ে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী অপি করিম। 

post
বিনোদন

গ্যাংস্টার শাকিব খান

সুপারস্টার শাকিব খানকে নিয়ে বাংলাদেশ ও ভারতের তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, এসভিএফ ও চরকি মিলে তৈরি করছে বিগ বাজেটের সিনেমা ‘তুফান’। পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফী। কয়েকদিন আগেই এই সিনেমায় ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী, এপার বাংলার মাসুমা রহমান নাবিলার যুক্ত হওয়ার খবর মিলেছে। এবার শোনা গেল, সিনেমাটিতে খলনায়কের ভূমিকায় থাকছেন কলকাতার ‘আবহমান’খ্যাত অভিনেতা যীশু সেনগুপ্ত। তাকে দেখা যাবে ভিলেন চরিত্রে। যদিও এই বিষয়ে নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, ইতিমধ্যে তুফানে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। শিগগিরই আসছে ঘোষণা। জানা যায়, পুরোপুরি অ্যাকশন ধাঁচের ‘তুফান’ সিনেমায় খলনায়ক চরিত্রে প্রথমে আফরান নিশোকে প্রস্তাব দেয়া হয়েছিল। তবে তিনি রাজি না হওয়ায় যিশুকেই বেছে নিয়েছেন নির্মাতারা। এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফী বলেছেন, এ ধরনের সিনেমা আমি, শাকিব ভাই কেউ কখনও করিনি। ‘তুফান’ এর মতো সিনেমা বাংলাদেশে আগে কখনও হয়নি। শুধু বলতে চাই, এটি একটি অ্যাকশন ফিল্ম। একজন গডফাদারের গল্প। সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার। যেমন- কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে, সে শাকিব খান।’

post
বিনোদন

ইরানের জাতীয় পুরস্কার জিতেছে জয়া আহসানের ‘ফেরেশতে’

প্রতি বছর ফজর চলচ্চিত্র উৎসব শেষে ইরান সরকার জাতীয় পুরস্কার প্রদান করে থাকে সেসব ছবিকে, যেগুলোর মাধ্যমে মানবাধিকার, শিক্ষা, পরিবেশ, দাতব্য কাজ ইত্যাদি বিভাগে দেশটির ‘জাতীয় ইচ্ছার প্রতিফলন’ ঘটে। এবার সেই বিভাগে ইরান সরকারের মন জয় করেছে জয়া আহসানের প্রথম ইরানি চলচ্চিত্র ‘ফেরেশতে’। জয়া আহসান জানান, এই পুরস্কারটি ‘খয়র-ই-মান্দেগার’ নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়, যা ইরানের সমস্ত দাতব্য প্রতিষ্ঠান, দাতা, এনজিও-এর প্রতিনিধিত্ব করে এবং প্রতিষ্ঠানটি ইরানে ইউনিসেফের মতো সক্রিয়। ‘ফেরেশতে’ চলচ্চিত্রের প্রধান দুই অভিনেতা জয়া আহসান এবং সুমন ফারুককেও করা হয় পুরস্কৃত। দুজনকেই ‘খয়র-ই-মান্দেগার’ স্মারক প্রদান করে সম্মানিত করা হয়।জয়াকে দেওয়া স্মারকপত্রে বলা হয়, ‘‘শিল্পের মাধ্যমে দানশীলতা দেখানো জীবনের সবচেয়ে সুন্দর চিত্র। যা কখনও কখনও মানুষকে তার নিজের প্রকৃতির মহাসাগরের গভীরে টেনে নিয়ে যায়। যাতে তার অস্তিত্বের মুক্তা আহরণ করতে পারে। ‘ফেরেশতে’ চলচ্চিত্রটি ভালোবাসা এবং শিল্পের এক অসাধারণ মিশ্রণ, যেখানে আপনি প্রতিটি মুহূর্তে দয়ার উজ্জ্বল আভা দেখতে পাবেন। খয়র-ই-মান্দেগার দাতব্য সংস্কৃতি কেন্দ্র এই চিরন্তন কাজে ভূমিকা রাখার জন্য ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘জাতীয় ইচ্ছার প্রতিফলন’ বিভাগে আপনাকে পুরস্কার প্রদান করা হচ্ছে।’’ উল্লেখ্য যে, ইরানি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রগুলির পাশাপাশি ‘ফেরেশতে’ চলচ্চিত্রটি ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান বিভাগের উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে আগত দর্শক, সংবাদপত্র এবং সমালোচকদের দ্বারা সমাদৃত হয়েছিল।ইরানে ‘ফেরেশতে’ চলচ্চিত্রটি ‘দুরুগহায়ে যিবা’ নামে পরিচিত। এ চলচ্চিত্রে জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও বাংলাদেশের আরও বেশ কজন শিল্পী অভিনয় করেছেন। যেমন রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী প্রমুখ।ইরানি পরিচালক মুর্তজা আতশ জমজমের সঙ্গে সিনেমাটি লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান। ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ সিনেমাতে সহ-প্রযোজক হিসেবে আছে ইমেজ সিনেমা, সি তে সিনেমা এবং ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ বাংলাদেশ।উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রবিবার (১১ ফেব্রুয়ারি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি শেষ হয়েছে। এতে তাসনিয়া ফারিণ অভিনীত ‘ফাতিমা’ ছবিটি অংশ নেই। যার জন্য তাকে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার দেওয়া হয়েছে। ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের ধ্রুব হাসান। ইরানের এই উৎসবে পুরস্কারের তালিকায় এবার বাংলাদেশের আরও একটি যোগসূত্র রয়েছে। তা হলো বাংলাদেশ ও গ্রিসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’ ছবির জন্য সিনেমা স্যালভেশন বিভাগে ক্রিসটাল সিমোর্গ পুরস্কার পেয়েছেন এর নির্মাতা অ্যাঞ্জেলো রালিস।

post
বিনোদন

ভিডিও প্রকাশ করে বিচ্ছেদের ঘোষণা দিলেন নায়িকা মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহির ঘর ভাঙল ফের। রাকিব সরকারের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার রাতে একটি ভিডিও বার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাহি। কদিন ধরেই গুঞ্জন ছড়িয়েছে বিয়েবিচ্ছেদ হয়ে যাচ্ছে ঢাকাই নায়িকা মাহির, এবার এর সত্যতা মিলল।মাহি ভিডিওতে বলেন, ‘আজকে এ রকম একটা ভিডিও করতে হবে সেটা ভাবিনি। এ রকম আমাদের নিজেদের জন্য এটা বলাটা উচিত। সবার জানা উচিত। আমি আর রকিব আমরা আসলে খুব আন্ডারস্টান্ডিং থেকে বিয়ের সিদ্ধান্তে এসেছিলম। একটা পর্যায়ে মনে হয়েছে দুজন দুজনের জন্য না।’ তিনি বলেন, ‘একটা ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই, সেটা তারাই ভালো জানে। এটা বাইরের থেকে বোঝা যাবে না।’ মাহি বলেন, ‘আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে সেপারেশনে যাচ্ছি, সেপারেশনে আছি। সেপারেশন কবে আর কীভাবে হবে সেটিও দুজন মিলেই ঠিক করব।’ ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। ২০২১ সালের ২২ মে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। তাদের একটি ছেলে রয়েছে। গাজীপুরের ব্যবসায়ী রাকিবেরও এটি দ্বিতীয় বিয়ে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.