ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। নায়কের ‘প্রাক্তন’ দুই স্ত্রীর রেষারেষি ও কথার দ্বন্দ্ব বন্ধ করার জন্যই এমন উদ্যোগ নিয়েছেন তারা। একইঙ্গে শাকিব খানের বাড়িতে অপু বিশ্বাস ও বুবলীর প্রবেশ নিষেধ করা হয়েছে।
সম্প্রতি এই দুই নায়িকার একাধিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিরক্ত শাকিব খান ও তার পরিবার। দু’জনেই নিজেদের শাকিবের বৈধ স্ত্রী বলে দাবি করেছেন। যেখানে এই নায়ক মনে করেন, বুবলী-অপু দুজনেই তার জন্য অতীত।
শুধু তাই নয়, অপু-বুবলী দুজনেরই দাবি- শাকিব খানের বাড়িতে তাদের নিয়মিত যাতায়াত হয়। এই নায়কের পরিবারের সঙ্গেও খুব ভালো সম্পর্ক। এমনকি শাকিবের সঙ্গেও ‘কোয়ালিটি টাইম’ কাটানো হয়।
এই বিষয়গুলোকে কেন্দ্র করেই শাকিবকে নতুন করে বিয়ে করানোর বিষয়ে ভাবছে তার পরিবার। একইসঙ্গে অপু-বুবলীকেও নিষেধ করা হয়েছে শাকিবের বাসায় যাতায়াতে।
বিষয়গুলো নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন অপু বিশ্বাস। যেখানে তিনি বলেছেন, বিরক্ত হয়েই শাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছে।
