বিনোদন

‘বুবলী’ নিয়ে থানায় গেলেন অপু!

post-img

অপু বিশ্বাস ও শবনম বুবলী। ঢালিউডের এই দুই নায়িকার বিরোধের কথা কারোই অজানা নয়। একজন, অপরজনের ছায়াও যেন দেখতে পারেন না। তবে এবার একই কারণে ১৫ দিনের ব্যবধানে থানায় ছুটলেন দু’জন। অপু-বুবলী থানায় গেছেন ডিজিটাল নিরাপত্তা চেয়ে! সেটাও একে অন্যের পথ ধরে। প্রথমে বুবলী,এরপর অপু। এমনকি অপু বিশ্বাসের অভিযোগপত্রে পাঁচবার উঠে এসেছে ‘বুবলী’ নাম!

ঘটনার শুরু গত মাসের এপ্রিলে। রাজধানীর ভাটারা থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করেন বুবলী। যেখানে নায়িকা উল্লেখ করেন,বেশ কিছুদিন যাবত বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল তার নামে বিভিন্ন অরুচিকর,মিথ্যা ও বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রচার করে আসছে। এ থেকে প্রতিকার পেতে বাধ্য হয়ে থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করেছেন।

ডায়েরিতে বুবলী উল্লেখ করেছেন ২০টি সংবাদ মাধ্যম, ফেসবুক পেজ ও প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের নাম। এরমধ্যে রয়েছে প্রতিদিনের চিত্র, জমশেদ ভাই, মৌ সুলতানা, সনি কমিনিকেশন, এসকে উজ্জ্বল, সোনিয়া শিমু, ফেরদৌস কবির, আবুল হোসাইন তুফান, শাহিনুর আক্তার, জাহিদুল ইসলাম আপন প্রভৃতি। এরমধ্যে দুজনকে আইনের আওতায় আনা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।

এর পরপরই একই থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করেন অপু বিশ্বাস। তার অভিযোগ ছিল, কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করার পাশাপাশি ভিডিও বানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের কারণে সামাজিক ও মানসিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন।

গেল বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর ভাটারা থানায় হাজির হয়ে এই মর্মে সাধারণ ডায়েরি দায়ের করেন অপু। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.