বর্তমান সময়ের আলোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের উপর ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি শাকিব খানের বিয়ের খবরকে কেন্দ্র করে এই নায়িকাকে নিয়ে মন্তব্য করেছিলেন জয়।
জয়ের এই মন্তব্য মোটেও ভালোভাবে নেননি মিষ্টি জান্নাত। তিনি বলেন, জয় ভাই আমাকে চেনেন। আমার সঙ্গে কয়েকটি প্রোগ্রাম করেছেন। নিকেতনে বসে কফিও খেয়েছেন। তবুও না চেনার ভান করে আমাকে হেয় করেছেন।
মিষ্টি জান্নাতের ভাষায়,‘সে আমাকে চেনে। গত পরশুদিন টেক্সট করে বলছে, মিষ্টি কোথায় আছো? চলো লং ড্রাইভে যাই। অথচ, এমন একটা ভাব নিল, সে আমাকে চেনেই না।’
মিষ্টি জান্নাত বলেন, ‘সে বললো, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে।’
এদিকে মিষ্টি জান্নাতের এই সাক্ষাৎকার মোটেও ভালোভাবে নেননি ঢাকাই সিনেমার আরেক চিত্রনায়িকা তমা মির্জা। নায়িকার নাম না নিলেও বুধবার রাতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই নায়িকা লিখেছেন,‘ভিডিওটি দেখলাম, শুনলাম এবং অবাক হলাম। শুধু জয় ভাই না আরও অনেককে ছোট করে, অপমান করে, নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে তিনি কী প্রমাণ করতে চাচ্ছেন? কেউ জানলে জানাবেন প্লিজ। তিনি কি আসলে ভাইরাল হতে চান? আমাদের শিল্পীদের সিনিয়র শিল্পী এবং তাদের পরিবারকে সম্মান দিতে জানতে হবে।’
