post
বিনোদন

ঈদে আসছে পূজা চেরির ‘আগন্তুক’

গত রোজার ঈদে এক ডজন ছবি মুক্তি পেলেও এবার কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে মোট পাঁচটি ছবি। তুফান, ময়ূরাক্ষী, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ এর পর ঈদ বিশেষ সিনেমায় যোগ হল পূজা চেরী অভিনীত সিনেমা ‘আগন্তুক’। সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি গণমাধ্যমকে বলেন, ‘এ বছরের ভ্যালেন্টাইনে সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু দরদ আসবে জেনে আর মুক্তি দেইনি। এবার আমাদের আরেক ছবি জংলি মুক্তির কথা ছিল। শেষ করতে না পারায় রেডি থাকা সিনেমা আগন্তুক ঈদে মুক্তি দিচ্ছি।’ সোমবার আগন্তুক আনকাট সেন্সর পেয়েছে। তাই মুক্তিতে বাঁধা নেই উল্লেখ করে প্রযোজক ও পরিবেশক জাহিদ হাসান অভি আরও বলেন, ‘সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ইতোমধ্যে আলাপ করেছি। ‘আগন্তুক’ তারা প্রদর্শন করবেন বলে জানিয়েছেন।’

post
বিনোদন

বেঁচে থাকার শক্তি নাই : মেহজাবীন চৌধুরী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন এ অভিনেত্রী। মেহজাবিন সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করেন। তবে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এক পোস্ট করেছেন যা দেখে অনুরাগীরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। মেহজাবিন তার ভেরিফায়েড ফেসবুকে পেজে এক পোস্ট করেছেন। যেখানে ক্যাপশানে লিখেছেন, ‘বেঁচে থাকার শক্তি নাই, মরে যাওয়ার সাহস নাই।’ এই পোস্টকে কেন্দ্র করে ভক্তদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই আবার এ অভিনেত্রীর সান্ত্বনা দিচ্ছেন। তানভির নামে এক ভক্ত লিখেছেন, ‘সবকিছু ছেড়ে একটু নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন। বাকি সবকিছু ছেড়ে ছুড়ে একটু পালিয়ে যান যেখানে আপনি হারিয়ে যেতে চান। আপনার সেই সুযোগ রয়েছে যা আমাদের নেই।’ এদিক আবার অনেকে এ বিষয়টিকে নিয়ে হাসি তামাশা করছে। আরিফুল ইসলাম জয় নামে একজন লিখেছেন, ‘চাঁপাই নবাবগঞ্জ এসে আম খেয়ে শক্তি নিয়ে যান।’ভক্ত অনুরাগীরা ভাবছেন নতুন কোনো ওয়েব ফিল্ম বা নাটকের নাম হতে পারে বা কোন বিজ্ঞাপন। তবে কী কারণে হঠাৎ এ ধরনের পোস্ট করেছেন তা নিয়ে অভিনেত্রী মেহজাবিন স্পষ্ট করে কিছু বলেননি।

post
বিনোদন

ছবি নিয়ে নিউজ করায় ক্ষেপলেন রুনা খান

‘ফেসবুকে ঈদের দিনে ছবি দিয়েছি, সেটাও নিউজ। জন্মদিনের ছবি প্রকাশ করেছি, সেটাও নিউজ...প্রতিটা সংবাদের মাঝে আমার ওজন কমানোর গল্প। আমি কিন্তু বাংলাদেশের একটি পত্রিকা বা চ্যানেলের সঙ্গেও কথা বলি না, আপনারা আপনাদের প্রয়োজনে নিউজ বানিয়েছেন। ভাইরাল হওয়া আপনাদের প্রয়োজন; চ্যানেলের প্রয়োজন, পত্রিকার প্রয়োজন। অভিনেতার প্রয়োজন নয়।’- সম্প্রতি ঢাকা ফ্যাশন শো’তে হাজির হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করছিলেন অভিনেত্রী রুনা খান। রুনা বলেন, ‘গত এক বছরে এমন কোনো টিভি চ্যানেল নেই যেখান থেকে আমাকে প্রতি মাসে ফোন করা হয়নি। তারা ফোন দিয়েই বলেছে, ‘আপু আপনার সঙ্গে কথা বলতেই চাই।’ আমি যখনই জানতে চেয়েছি কি বিষয়ে, তারা বলেছেন এমনি। কিংবা লাইফস্টাইল, ওজন কমানো সম্পর্কে। আমি এসব বিষয়ে কথা বলতে চাইনি। আমি চাই আমাকে নিয়ে আলোচনা হোক কাজের জন্য। ছবি প্রকাশ কিংবা ওজন কমানোর জন্য নয়।’ রুনা মনে করেন, বর্তমানে তিনি পরবর্তী প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজ করছেন। তাদের সঙ্গে সেরা অভিনেত্রীর মনোনয়ন পাচ্ছেন। এসব নিয়েই বেশি আলোচনা হওয়া উচিত। তার ছবি, ফটোশুট কিংবা ওজন কমানো প্রসঙ্গে নয়। অভিনেত্রী বলেন, ‘আমি ২০০৫ সালে অভিনয় শুরু করেছি। বর্তমানে মেহজাবীন, তাসনিয়া ফারিণ...আমার পরের প্রজন্মের অভিনেত্রীর সঙ্গে কাজ করছি। তবুও যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যাই, তাদের আলোচনার বিষয় কাজ থাকে না। আমার ফটোশুট, লাইফস্টাইল, ওজন কমানো এসব নিয়েই থাকে। দেখা যায়, আমার ওজন কমানোর একটা নিউজ থেকে ১ হাজার নিউজ হয়েছে।’

post
বিনোদন

মঞ্চ মাতাতে আমিরাতে যাচ্ছেন প্রীতম

জনপ্রিয় গায়ক-অভিনেতা প্রীতম হাসান। গান গেয়ে লাখো ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি শাকিবের ছবিতে প্রথমবারের মতো ‘লাগে উরাধুরা’ শিরোনামে গান গেয়েছেন এই গায়ক। যা ইতোমধ্যে অনুরাগীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। এদিকে কোক স্টুডিও বাংলায় ‘মা লো মা’ গানের পাশাপাশি একইসঙ্গে লন্ডনে কনসার্টে মে মাসটা যেন অন্যভাবে মাতিয়ে রেখেছিলেন তিনি। ভক্তদের মাঝে পর পর দুটি সুপারহিট গান উপহার দিয়ে নিজের মেধা, প্রজ্ঞা ও দূরদর্শিতার ছাপ রাখলেন। এবার গান গাইতে আমিরাতে যাচ্ছেন প্রীতম হাসান। এক ভিডিও বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিও বার্তায় বলেন, ‘হ্যালো এভরিওয়ান আমি প্রিতম হাসান। আমি আসছি আগামী ২২ জুন।’ প্রীতম জানান, আজমান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগ এন্টারটেইনমেন্ট শো ‘বাংলা কার্নিভ্যাল ২০২৪’। অনুষ্ঠানটি আয়োজন করেছে অ্যাকশন কাট ইভেন্ট এল.এল.সি। দেশের জনপ্রিয় শিল্পী ও কলাকৌশলীদের মিলনে নাচ, গানসহ ও বিশেষ আকর্ষণ থাকছে এই আয়োজনে। জনপ্রিয় পরিচালক অনন্য মামুন-এর দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাকশন কাট ইভেন্ট অর্গানাইজিং এল.এল.সি আয়োজিত এই কার্নিভালে ভিন্নভাবে প্রবাসে এ যাবৎ কালের সব চেয়ে বড় মিলন মেলা অনুষ্ঠিত করতে যাচ্ছে।

post
বিনোদন

নতুন ছবিতে ইধিকা-রাজ

ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে বাংলাদেশের দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। সম্প্রতি ‘কবি’ সিনেমায় কাজ করেছেন অভিনেতা শরিফুল রাজ ও ইধিকা পাল। এবার নতুন আরেক ছবি ‘সাহেব’ -এ নাম লেখাতে চলেছেন এ তারকা জুটি। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এ ছবির বিষয়ে আলাপচারিতা হলেও এখনও চুক্তি স্বাক্ষর হয়নি। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্নধার আরশাদ আদনান দেশের এক সংবাদমাধ্যমকে জানান, এ তারকা জুটিকে ছবির গল্প ও শুটিংয়ের পরিকল্পনা সম্পর্কে বলা হয়েছে। তারা সবকিছুই পছন্দ করেছেন। আগামী দুই-চার দিনের মধ্যেই এ ছবির চুক্তি স্বাক্ষর হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এই প্রযোজক বলেন, ভালো সিনেমার জন্য বাজেট খুবই গুরুত্বপূর্ণ। ‘সাহেব’ ছবিটিও বড় পরিসরেই তৈরি হবে। সেভাবেই এগোচ্ছে কাজটি। এ ছবিটি ভালোভাবে নির্মাণের জন্য ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ ছবির পরিচালক হিমেল আশরাফ এই ছবির পরিচালক সাইফ চন্দনকে সহযোগিতা করতে প্রধান সহকারী হিসেবে কাজ করবেন। সঙ্গে ছোট পর্দার নির্মাতা সেতু আরিফও থাকবেন। ফলে ভালো একটা সিনেমা নির্মাণের প্রত্যাশা করছি।

post
বিনোদন

জুয়ার বিজ্ঞাপনে পরীমণি

জুয়া কোম্পানির বিজ্ঞাপনে হাজির হলেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই একটি জুয়া কোম্পানির ওয়েবসাইটের প্রচারণা চালাচ্ছেন তিনি। এর আগে গত মার্চে শুভেচ্ছাদূত হিসেবে পরীমণির নাম ঘোষণা দেয় সেই কোম্পানি। আজ রোববার নিজের ফেসবুক পেজে ওই কোম্পানির একটি বিজ্ঞাপন পোস্ট করেছেন নায়িকা। যেই বিজ্ঞাপনে সেই জুয়ার ওয়েবসাইট ভিজিট করতে সবাইকে আমন্ত্রণ জানান পরীমণি। দেড় মিনিটের বিজ্ঞাপনে পুরো সময়ই জুয়া কোম্পানির প্রচার চালিয়েছেন তিনি। বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যায়, ‘প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখছেন পরীমণি। এমন সময়ে তার মোবাইলে জুয়া কোম্পানি থেকে ১০ হাজার টাকা জেতার মেসেজ আসে। খুশিতে চিৎকার করে ওঠেন তিনি। ফ্ল্যাশব্যাকে দেখা যায়, বাংলাদেশ–ভারত ম্যাচে রোহিত শর্মার আউটে আনন্দ করছেন পরীমণি। এরপর তাকে বলতে শোনা যায়, ‘একটু (কোম্পানির নাম) আনন্দে মেতে উঠেছিলাম। তুমিও পারো আমার মতো টিম বানিয়ে ম্যাচ প্রেডিক্ট করে জিতে নিতে নানা উপহার। ওয়েবসাইটে চলে যাও আর পেয়ে যাও আরও তথ্য।’

post
বিনোদন

ফুয়াদের সঙ্গে নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ খোলামেলা রূপেই ধরা দেন। তার আবেদনময়ী লুক দর্শকদেরও উচ্ছ্বসিত করে। এদিকে অভিনয়ের পাশাপাশি ‘পটাকা’ গানের মাধ্যমে ফারিয়া কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির সঙ্গে নিজের ৫ম গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। বৃহস্পতিবার (৩০ মে) ইন্সট্রাগ্রামে এক পোস্টে ফুয়াদ বলেন, ‘ফারিয়া বলেন আমি তার শৈশব সঙ্গীতের নায়কদের একজন এবং সে নিজেকে চিমটি কেটেছিল কিন্তু আমাদের পারস্পরিক অনুভূতি একই। সে ভিন্ন ধাঁচের গান গেয়ে আন্তর্জাতিক মঞ্চ মাতিয়ে যাচ্ছেন। এই ফ্যানগার্লিং চলতে থাকুক।’ সংগীত পরিচালক জানান, এ গানে তাদের সঙ্গে রয়েছেন তরুণ গায়ক সঞ্জয় ও বাঁধন। তবে গানের শিরোনাম, কিংবা কে লিখেছেন, গানটি কবে প্রকাশ পাচ্ছে এসব তথ্য পুরোপুরি গোপন রেখেছেন। সেই পোস্টে একজন লিখেছেন, ‘কারো কী মনে আছে ফুয়াদ এক সময় নুসরাত ফারিয়াকে নিয়ে ট্রল ভিডিও করেছিল। এখন তাদেরকে দেখে হাসি পাচ্ছে।’

post
বিনোদন

কৃষ্ণচূড়ায় জ্বলছে পরীমণি

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিজীবনের সুন্দর মুহুর্ত, ভাবনা, রাগ-ক্ষোভসহ নানা বিষয় এখানেই অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। এর আগে বোনদের সঙ্গে ছবি প্রকাশ করতে দেখা গেছে পরীমণিকে। চার বোন একসঙ্গে শাড়িতে ধরা দিয়েছেন। সেই ছবি বেশ পছন্দ করেছে পরীর ভক্তরা। অনেকের মন্তব্য, পরীর বোনগুলো দেখতে পরীর মতোই সুন্দর। এবার প্রকৃতির সঙ্গে নিজের সৌন্দর্য্যকে ভাগ করে নিলেন এই নায়িকা। মনে রঙ লাগিয়ে কৃষ্ণচূড়ার সঙ্গে তুললেন ছবি; শেয়ার করলেন সামাজিক মাধ্যমে। মঙ্গলবার (২৮ মে) পরীমণি তার ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন, ‘কৃষ্ণচূড়ার আগুনে, লাগে রঙ ফাগুনে এই মনে, এই বনে।’ ছবিতে দেখা যায়, খোপায় কাঠগোলাপ, কানে কৃষ্ণচূড়া; নীল শাড়ীতে পাহাড়ি নারীদের সাজে পরীমণি। চোখ বন্ধ করে নাক গুঁজে রেখেছেন কৃষ্ণচূড়ায়। দৃশ্যত, লাল কৃষ্ণচূড়ার স্পর্শে রীতিমতো আগুনে জ্বলে উঠেছেন এই নায়িকা; ছড়িয়ে দিয়েছেন সৌন্দর্য্যের মুগ্ধতা। প্রসঙ্গত, বর্তমানে পরীমণি ব্যস্ত রয়েছেন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর শুটিংয়ে। সিরিজটি নির্মাণ করছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস, যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে। বেশ কয়েকদিন ধরেই সিরিজিটির শুটিংয়ের লোকেশন থেকে ছবি দিচ্ছেন এই নায়িকা।

post
বিনোদন

দুই নাম্বারি করে জেতেনি ডিপজল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। সাধারণ সম্পাদক পদে হারের পর নির্বাচনে অনিয়মের অভিযোগ করে আদালতে রিট দায়ের করেছেন তিনি। নির্বাচনের একমাস পরে নিপুণের এমন কর্মকাণ্ড মোটেও ভালোভাবে নিচ্ছেন না চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অনেকেই প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রীকে নিয়ে। তাদেরই একজন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। সম্প্রতি নিপুণের রিট দায়ের প্রসঙ্গে এই পরিচালক বলেছেন, ‘শিল্পী সমিতিতে ডিপজল সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করলে সুন্দর ভাবে দুটি বছর চলবে। ডিপজল যেন এখানে না থাকতে পারে সেই ষড়যন্ত্র হয়েছে। এই জিনিসটা আমার দৃষ্টিতে শুভ না। ওর সম্মান ও অর্থ সব কিছুই আছে। সে এখানে থাকলে চলচ্চিত্র শিল্পী সমিতির উন্নয়নের কথাই ভাববে। সে পাশ করেছে, নিপুণ গিয়ে কেস করেছে। আমার মনে হয় সে এটা না করলেও পারত।’ এই নির্বাচনে ডিপজল কোনো দুই নাম্বারি করে নাই উল্লেখ করে তিনি বলেন, ‘যতদূর জানি ডিপজল দুই নাম্বারি করে নির্বাচন করেনি। আদালত তদন্তের নির্দেশ দিয়েছে। তবে আমার মনে হয় না কিছু পাবে। সবকিছু মেনে নিয়ে রিট করার মানে হয় না। নিপুণ মালা পড়িয়ে বড় মনের পরিচয় দিয়েছিল। এটা তো দেখে ভালো লেগেছে। এখন ওর বিপক্ষে সমালোচনাই বেশি হবে।’ এছাড়াও ডিপজলকে নিপুণের ‘অশিক্ষিত’ বলে মন্তব্যেরও সমালোচনা করেছেন ঝন্টু। এই নির্মাতা বলেন, ‘লেখাপড়া করলেই যে রাজনীতি করে ভুল করবে সেটা না। কথাটা বলাটাই ঠিক না। ভোটাররা তাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছে। ও ডিপজলকে ছোট করবে কেন? সে ছোট না। লেখাপাড়া জানার থেকেও ভালো ভালো কথা বলে। ডিপজল গঠনমূলক কথা বলে।’

post
বিনোদন

অপুর অভিযোগ: দুই নারীকে সতর্ক করল পুলিশ

অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। যেখানে ব্যক্তি, ব্লগার ও ফেসুবক-ইউটিউব চ্যানেলসহ ৩৪টি নামে অভিযোগ দেন তিনি। অপু বিশ্বাসের সেই অভিযোগের তদন্তে নামে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটিটিসি। এরই মধ্যে একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে ডেকে সর্তক করেছে সিটিটিসি। সিটিটিসি’র ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। পেজ থেকে বলা হয়-সামাজিক যোগাযোগেরমাধ্যমগুলোতে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজেনরা। ফেসবুক, ম্যাসেঞ্জার, টুইটার, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন। সাম্প্রতিক সময়ে সিটিটিসি প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে রোস্টিং এর নামে সংস্কৃতিকর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুৎসা রটনা করে চলেছেন। অপু বিশ্বাসের অভিযোগের কথা উল্লেখ্য করে লেখা হয়- সম্প্রতি অভিনয় শিল্পী অপু বিশ্বাসও এ ধরনের অপরাধের শিকার হন, তার জিডি ও অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ ও দুইজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে অপপ্রচার বিষয়ে নিউট্রালাইজ করা হয়েছে এবং অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করতে বলা হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.