post
বিনোদন

‘অপু বিশ্বাস মানসিক রোগী হয়ে গেছেন’

আবারও কথার লড়াইয়ে জড়ালেন ঢাকাই সিনেমার দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। সম্প্রতি প্রযোজক ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে শাকিব খানকে নিয়ে সংবাদমাধ্যমে একটি বক্তব্য দেন বুবলী।যেই বক্তব্যে টেনে বুবলীকে খোঁচা দেন নায়িকা অপু বিশ্বাস। সরাসরি দাবি করেন, যারা শাকিব খানের সমালোচনা করেন তাদের সঙ্গেই সখ্যতা বেশি বুবলী। অপুর এই বক্তব্যের বিরোধীতা করেছেন বুবলী। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘উনি (অপু বিশ্বাস) নিজের নিঃশ্বাসের থেকেও বুবলী নামটা বেশি নেয়। সব জায়গায় শুধু বুবলী বুবলী। ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই, যা করছেন না। তিনি বুবলী নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছেন।’ অপু দাবি করেন, শাকিবের নাম নিয়েই এখন টিকে থাকার চেষ্টা করছেন বুবলী। যেই বক্তব্যের জবাবে এই নায়িকা বলেন, ‘শাকিব আমার পরিবার। আমি সবসময় তার নাম নিয়েছি এবং সারাজীবন নেব। পরিবারের সদস্যের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না। তবে যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন। আর যে মহিলা (অপু বিশ্বাস) এসব বলছে, সে কে? যিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিড়িং বিড়িং করেন। সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা বলেন।’ বুবলী বলেন, ‘হাস্যকর হচ্ছে, তিনি তার নিঃশ্বাসের থেকেও বুবলী নামটা মুখে বেশি নেন। সব জায়গায় শুধু বুবলী বুবলী। ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা তিনি করছেন না। এই বুবলী নাম নিতে নিতেই মানসিক রোগী হয়ে গেছেন। হোক সেটা আড্ডা, সহকর্মী, টেলিভিশন, ইউটিউব, যেখানেই হোক না কেন, তার মুখে শুধু বুবলী আর বুবলী। কোথাও গেলে তাদের শিখিয়ে দেয় আমার নাম নিয়ে প্রশ্ন করতে, যেন একটু ভাইরাল হয় উনি।’

post
বিনোদন

দীঘির বিয়ে নিয়ে গুঞ্জন!

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবেই অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি। এরপর নায়িকা হিসেবে কাজ করেছেন বেশি কিছু সিনেমায়।নায়িকাদের ব্যক্তিজীবন নিয়ে বরাবরই ভক্তদের বেশ আগ্রহ থাকলেও এসব বিষয়ে সবসময়ই সচেতন থেকেছেন দীঘি। ব্যক্তিজীবন কখনোই খোলামেলা আকারে তুলে ধরেননি তিনি। যেমন, দীঘি কারো সঙ্গে প্রেম করছেন কি না, তার পছন্দের কেউ রয়েছে কি না- কিংবা বিয়ে নিয়ে কোনো ভাবনা, কোনো প্রশ্নেরই সরাসরি কখনো উত্তর দেননি। তবে সোমবার (১ জুলাই) রাতে দীঘির ভক্তদের যেন একটু চমকে যেতে হলো! নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিয়ের কার্ডের ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। যেখানে দেখা গেছে, তার অনামিকায় আংটি। মেহেদী রাঙানো হাত। আর হাতের নিচে একটি বিয়ের কার্ড! ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না আর...! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ ব্যস! মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এই পোস্ট। ভক্তদের মধ্যেও শুরু হয় নানা আলোচনা। দীঘি কি তাহলে বিয়ে করেছেন? এই প্রশ্ন ছুঁড়ে দেন সকলে। তবে নায়িকাকে তাদের কারো প্রশ্নেরই উত্তর দিতে দেখা যায়নি।

post
বিনোদন

ভারতীয় ওয়েব সিরিজে আরিফিন শুভ

মহান মুক্তিযুদ্ধ নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন ভারতীয় চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন। যেখানে অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের চিত্রনায়ক আরিফিন শুভ। তার বিপরীতে থাকতে পারেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র।ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ইতোমধ্যেই দুই অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক কথাবার্তা শেষ করেছেন নির্মাতা। এটি নির্মিত হবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গল্পে। তবে সিরিজটির নাম এখনো জানা যায়নি। আনুষ্ঠানিক ঘোষণার আগে এখনই সিরিজটি নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি নন নির্মাতা সৌমিক। আরিফিন শুভও মন্তব্য করতে চাননি। তবে এতে অভিনয়ের খবরটি অস্বীকার করেননি শুভ। জানালেন, সময় হলে সব জানাবেন। সিরিজটির প্রযোজনার দায়িত্বে থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, শিগগিরই শুরু হবে শুটিং। এই ওয়েব সিরিজ প্রসঙ্গে সৌমিকের বক্তব্য এমন,—‘বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না।’ প্রায় একই সুর সৌরসেনীর কথাতেও। তিনি প্রায়ই মুম্বাই যাচ্ছেন। এই বিষয়ে কথা বলার জন্যই কি? 

post
বিনোদন

১৪ দেশে শুরু হলো ‘তুফান’

মুক্তির প্রথম দিন থেকেই দেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে শাকিব খানের ঈদের ছবি ‘তুফান’। ছবিটি বাংলা সিনেমার অবস্থানকে কয়েক ধাপ ওপরে নিয়ে যাবে, এমনটি ধারণা করা হয়েছিল আগেই। অবশেষে তা দিনে দিনে সত্যতায় রূপ নিচ্ছে; সিনেমাটি গড়ছে একের পর এক রেকর্ড। মুক্তি পাওয়ার ১০ দিন পরও স্ক্রিনে বেড়েই চলেছে রায়হান রাফী নির্মিত এই সিনেমাটি।রায়হান রাফী জানিয়েছেন, প্রথম সপ্তাহেই ২০ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং ১০ দিনে প্রায় ২৫ কোটি টাকার টিকেট বিক্রি হয়েছে। এদিকে ভিনদেশেও ‘তুফান’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দেশের মাটিতে ছবিটি সাফল্য দেখার পর এবার আন্তর্জাতিক অঙ্গনেও রেকর্ড গড়ার প্রস্ততি নিচ্ছে ছবিটি। রায়হান রাফী নির্মিত ‘তুফান’ ইতোমধ্যে অস্ট্রেলিয়াতে বেশ সাড়া ফেলেছে। জানা যায়, দেশটিতে মুক্তির ১০ দিন আগেই ২ হাজারেরও বেশি টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। এছাড়াও ‘তুফান’ দেখতে অস্ট্রেলিয়া ছাড়াও আরও ১৩ টি দেশের দর্শকেরা অপেক্ষা করছেন। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ছবিটির পরিচালক রায়হান রাফী জানান, ২৮ জুন থেকে চার মহাদেশের ১৪ টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে ‘তুফান’। দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন। এসব দেশের বিশ্ববিখ্যাত ১০০ এর বেশি থিয়েটারে চলবে ছবিটি।

post
বিনোদন

‘তুফান-২’ কবে আসছে- জানালেন রাফী

ঈদে মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমা। রায়হান রাফী নির্মিত এই সিনেমা মুক্তির পরই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে। একের পর এক রেকর্ড গড়েছে, ভেঙেছে। এই সিনেমা মুক্তির পরপরই দর্শকদের চমক দিয়েছেন পরিচালক রাফী। জানিয়েছেন, তুফানের পরবর্তী কিস্তি আসছে।এবার এই নিমার্তা ‘তুফান-২’ পর্দায় আসার সময়ও জানিয়ে রাখলেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে তারকা আড্ডায় রাফী জানান, তুফানের সিক্যুয়েল আসবে আগামী বছরের মাঝামাঝিতে এবং সেটা যেকোনো একটি ঈদকে কেন্দ্র করে। তিনি বলেন, ‘দেশে এখন তো প্রচণ্ড গরম, আবার সবকিছু মিলিয়ে মানুষের অনেক দুঃখ-কষ্ট, দুর্ঘটনা যাচ্ছে। অনেক রকম সমস্যা আমাদের জীবনে। ঈদে আমরা একটু আনন্দ-ফুর্তি করতে চাই, সেখানে গিয়ে যদি আবার একটা সমস্য দেখানো শুরু করি, আমার কাছে মনে হয়েছে যে—না, আমি একটু আনন্দ দিতে চাই মানুষকে। এক্ষেত্রে আমার মনে হয় আমরা সফল। আপনি যাবেন হলে, আড়াই ঘণ্টা আনন্দ-ফুর্তি করবেন, এবং এমন একটা জায়গায় গিয়ে সিনেমাটা শেষ হবে, এটাকে মাথায় নিয়ে আপনি ফিরে আসবেন এবং আপনাকে এক বছর অপেক্ষা করতে হবে এর সেকেন্ড পার্ট দেখার জন্য।’ রাফী বলেন, ‘‘আমরা যেটা করতে চেয়েছিলাম, ঠিক সেটাই হয়েছে প্রকৃতপক্ষে। আপনি যদি খেয়াল করে দেখেন, এই সিনেমা (তুফান) নিয়ে শুরু থেকেই আমি বলছিলাম— আমরা একটা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছি এবং ‘কেজিএফ’ বা ‘পুষ্পা’ যে মাপের কমার্শিয়াল সিনেমা সেটাকে ছুঁতে চাই। কিন্তু সেটা তো আর ধরতে পারব না তাদের মতো, তবে কাছাকাছি যেতে চাই। দর্শকরা আসলে সেটাই বলছে যে, আমরা সেটা করতে পেরেছি।’’

post
বিনোদন

ওজন কমিয়ে হাজির শাবনূর

‘রঙ্গনা’ দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনুর। ইতোমধ্যেই ছবির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লটের শুটিংয়ের আগেই নিজের আমুল পরিবর্তন এনেছেন এই নায়িকা।রোববার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুইটি ছবি শেয়ার করেছেন শাবনূর। দেখেই বোঝা যাচ্ছে, শরীরের মেদ ঝেড়ে ফেলেছেন অভিনেত্রী। সেটাও সিনেমার চরিত্রের প্রয়োজনে। অভিনেত্রীর সেই দুইটি ছবি শেয়ার করে পরিচালক আরাফাত লিখেছেন, গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে । নায়িকার এমন পরিবর্তন দর্শকরাও বেশ ভালোভাবে নিয়েছেন। পছন্দের নায়িকার কাছ থেকে ভক্তরাও দারুণ কিছু প্রত্যাশা করছেন। তাদের আশা, পর্দায় আবারও পুরোনো শাবনূরের দেখা মিলবে।

post
বিনোদন

বুবলির নাম মুখে নিতে ‘ঘেন্না’ লাগে অপুর

ঢালিউডের দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির দা-কুমড়া সম্পর্কের বিষয়টা কারোই অজানা নয়। সুপারস্টার শাকিব খানের সঙ্গে তাদের দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন অনেক আগেই। তবে এখনও গণমাধ্যমে শাকিবের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলেন দুই নায়িকাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে শবনম বুবলিকে ইঙ্গিত করে নানাবিধ মন্তব্য করেছেন অপু বিশ্বাস।যদিও ওই সাক্ষাৎকারে বুবলির প্রসঙ্গে কথা বলতে একরকম অনিচ্ছা প্রকাশ করছিলেন অপু। নায়িকার কথায়, ‘ঈদের এত সুন্দর মুহূর্তকে অসুন্দর করতে চাই না। আসলে ওনার (বুবলির) নামটাই মুখে নিতে ইচ্ছা হয় না। ওকে পচা আলু বলছি, ঘেন্না লাগে ওর নামটা নিতে। একটা মানুষের স্ট্যাটাস লেভেলটা কেমন, সে জানার পরও যখন ধুলা উড়িয়ে ঘোরে, তাকে আসলে যোগ্য-অযোগ্য বলতেও বিবেকে বাধে।’ বুবলিকে ঘৃণা করলেও তার ছেলে শেহজাদ খান বীরকে ভালোবাসেন অপু বিশ্বাস। কিন্তু বুবলি সাংবাদিকদের কাছে দাবি করেন, ছেলে বীরকে বিরক্ত করেন অপু। অথচ বীরকে নিয়ে কখনও নেতিবাচক কথা তোলেননি অপু।

post
বিনোদন

তুফান নিয়ে সতর্ক করলেন শাকিব

বছর ঘুরে আবারও চলে আসলো কোরবানির ঈদ। আর এই উৎসবকে ঘিরেই ঢালিউডে এবার মুক্তি পাচ্ছে পাঁচ-পাঁচটি চলচ্চিত্র। এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে রায়হান রাফীর নির্মিত শাকিব খানের তুফান। ঈদের দিন সোমবার দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। গত বছর কোরবানির ঈদে মুক্তি পায় একই নির্মাতার সিনেমা ‘সুড়ঙ্গ’। তবে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরপরই পাইরেসির কবলে পরে। একদল কুচক্রী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুড়ঙ্গ সিনেমার দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান। তাই এ বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া তুফান চলচ্চিত্রের পাইরেসি ঠেকাতে সতর্ক বার্তা দিয়েছেন ঢালিউড কিং শাকিব খান। রোববার রাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন এই নায়ক। সেখানে বাংলা চলচ্চিত্রের ক্ষতি নিরসনে হলে এসে সিনেমা দেখার আহ্বান জানান তিনি। সেই ভিডিওতে তুফান চলচ্চিত্রের শাকিব খানের অ্যাকশন কিছু দৃশ্য দেখা যায়। এর মাঝেই আলাদা ক্যামেরায় ধরা দেন শাকিব। শুরু করেন পাইরেসি নিয়ে তার সতর্কতামূলক বক্তব্য। এ সময় শাকিবকে বলতে শোনা যায়, ‘আশা করছি এবার সবাই বন্ধু বান্ধব, স্বজন সবাই দলে দলে দেখতে আসবেন ’তুফান’ এবং খুব উপভোগ করবেন। কিন্তু, আমি একটু চিন্তিত; যদি ’তুফান’ পাইরেসি হয়ে যায়? পাইরেসির কারণেই প্রযোজক, পরিচালক , শিল্পী কলাকুশলী- সর্বোপরি পুরো বাংলা চলচ্চিত্রই অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছে। ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই রুখে দিন পাইরেসি।’

post
বিনোদন

ফারহানের মাস্তান দেখে কাঁদছে সবাই

ঈদের আগেই মুক্তি পেয়েছে অভিনেতা মুশফিক আর ফারহানের বিশেষ নাটক ‘মাস্তান’। কোরবানির ঈদ ও একটি গৃহপালিত গরুর গল্পে নির্মিত হয়েছে এই নাটক। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তার গরু মাস্তান।আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে ‘মাস্তান’ নির্মাণ করেছেন রুবেল আনুশ। ঈদ উপলক্ষে ১৫ জুন দুপুরে নাটকটি মুক্তি পেয়েছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। এরপরই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে এই নাটক। ইউটিউবে নাটকটি দেখে রমজান হোসেন নামের এক দর্শক মন্তব্য করেছেন, ‘চোখের অজান্তে চোখ বেয়ে পানি পড়ছে কখন জানি না। আসলে আমাদের মতো মধ্যবিত্তদের ওই একটা পশুকে নিয়ে একরাশ স্বপ্ন থাকে, থাকে অফুরন্ত ভালোবাসা। কিন্তু আমরা তো মধ্যবিত্ত, অর্থের বিনিময়ে ভালোবাসা যে বিক্রয় করে দিতে হয়।’ জান্নাত আক্তার লিখেছেন, ‘নাটকটা খুবই সুন্দর ছিল। মন ছুঁয়ে গেল এমন নাটক দেখে। কুরবানির সময় এরকম লাখ লাখ মানুষ কান্নায় ভেঙ্গে পড়ে প্রিয় পশুর মায়ায়।’ ‘মাস্তান’ মুক্তির পর দারুণ সাড়া পাচ্ছে সংশ্লিষ্টরা। নাটকটি প্রকাশের চার ঘণ্টায় অতিক্রম করেছে প্রায় তিন লাখ ভিউ।

post
বিনোদন

আবারও খোলামেলা শাড়িতে রুনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন। বিভিন্ন সময় খোলামেলা পোষাকে হাজির হন। তার একটি চমৎকার দিক হলো, যেকোনো লুকে তিনি নজর কাড়েন।শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী। যেখানে ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ খোলামেলা ভাবে ধরা দিয়েছেন। এবার তারই ধারাবাহিকতায় রুনা খানকে ক্রিম কালারের মসলিন শাড়িতে উষ্ণতা ছড়াতে দেখা গেলো। কুরুশকাঁটার স্লিভলেস ব্লাউজে নিজেকে অন্যভাবে সাজিয়েছেন এ অভিনেত্রী। আকর্ষণীয় শাড়িটিতে পুঁতি দিয়ে কারুকাজ করা হয়েছে। হালকা লো-মেকাপ লুকে খোলা চুলে রুনা খান ভক্ত-অনুরাগীদের মাঝে আলাদাভাবে নজর কেড়েছে। অভিনেত্রী কপালে রয়েছে ছোট্ট সাদা টিপ। এদিকে ব্লাউজের সঙ্গে ম্যাচিং করে কানে পরেছে দুল। ঠোঁটে রয়েছে হালকা গোলাপি রঙের লিপস্টিক। চোখের চাহনি ও উষ্ণ হাসি যেন অনুরাগীদের ঘায়েল করে ফেলবে। নজরকাড়া এই লুক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। শফিক নামে একজন ছবির পোস্টে লিখেছেন, ‘নিজেকে এত সুন্দর রাখার জন্য নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে।’

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.