বিনোদন

বেঁচে থাকার শক্তি নাই : মেহজাবীন চৌধুরী

post-img

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন এ অভিনেত্রী।

মেহজাবিন সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করেন। তবে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এক পোস্ট করেছেন যা দেখে অনুরাগীরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। মেহজাবিন তার ভেরিফায়েড ফেসবুকে পেজে এক পোস্ট করেছেন। যেখানে ক্যাপশানে লিখেছেন, ‘বেঁচে থাকার শক্তি নাই, মরে যাওয়ার সাহস নাই।’ এই পোস্টকে কেন্দ্র করে ভক্তদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই আবার এ অভিনেত্রীর সান্ত্বনা দিচ্ছেন। তানভির নামে এক ভক্ত লিখেছেন, ‘সবকিছু ছেড়ে একটু নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন। বাকি সবকিছু ছেড়ে ছুড়ে একটু পালিয়ে যান যেখানে আপনি হারিয়ে যেতে চান। আপনার সেই সুযোগ রয়েছে যা আমাদের নেই।’ এদিক আবার অনেকে এ বিষয়টিকে নিয়ে হাসি তামাশা করছে। আরিফুল ইসলাম জয় নামে একজন লিখেছেন, ‘চাঁপাই নবাবগঞ্জ এসে আম খেয়ে শক্তি নিয়ে যান।’ভক্ত অনুরাগীরা ভাবছেন নতুন কোনো ওয়েব ফিল্ম বা নাটকের নাম হতে পারে বা কোন বিজ্ঞাপন। তবে কী কারণে হঠাৎ এ ধরনের পোস্ট করেছেন তা নিয়ে অভিনেত্রী মেহজাবিন স্পষ্ট করে কিছু বলেননি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.