বিনোদন

মঞ্চ মাতাতে আমিরাতে যাচ্ছেন প্রীতম

post-img

জনপ্রিয় গায়ক-অভিনেতা প্রীতম হাসান। গান গেয়ে লাখো ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি শাকিবের ছবিতে প্রথমবারের মতো ‘লাগে উরাধুরা’ শিরোনামে গান গেয়েছেন এই গায়ক। যা ইতোমধ্যে অনুরাগীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

এদিকে কোক স্টুডিও বাংলায় ‘মা লো মা’ গানের পাশাপাশি একইসঙ্গে লন্ডনে কনসার্টে মে মাসটা যেন অন্যভাবে মাতিয়ে রেখেছিলেন তিনি। ভক্তদের মাঝে পর পর দুটি সুপারহিট গান উপহার দিয়ে নিজের মেধা, প্রজ্ঞা ও দূরদর্শিতার ছাপ রাখলেন।

এবার গান গাইতে আমিরাতে যাচ্ছেন প্রীতম হাসান। এক ভিডিও বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিও বার্তায় বলেন, ‘হ্যালো এভরিওয়ান আমি প্রিতম হাসান। আমি আসছি আগামী ২২ জুন।’

প্রীতম জানান, আজমান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগ এন্টারটেইনমেন্ট শো ‘বাংলা কার্নিভ্যাল ২০২৪’। অনুষ্ঠানটি আয়োজন করেছে অ্যাকশন কাট ইভেন্ট এল.এল.সি।

দেশের জনপ্রিয় শিল্পী ও কলাকৌশলীদের মিলনে নাচ, গানসহ ও বিশেষ আকর্ষণ থাকছে এই আয়োজনে। জনপ্রিয় পরিচালক অনন্য মামুন-এর দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাকশন কাট ইভেন্ট অর্গানাইজিং এল.এল.সি আয়োজিত এই কার্নিভালে ভিন্নভাবে প্রবাসে এ যাবৎ কালের সব চেয়ে বড় মিলন মেলা অনুষ্ঠিত করতে যাচ্ছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.