post
বাংলাদেশ

প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, এতে দেশের রেমিট্যান্স প্রবাহ আরো বৃদ্ধি পাবে।প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সিলেট সফরে গিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। শফিকুর রহমান চৌধুরী বলেছেন,তার প্রথম কাজ হচ্ছে, প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করা। এরপর অগ্রাধিকার ভিত্তিতে তিনি সমস্যাগুলোর সমাধান করবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে ইতোমধ্যে প্রবাসীদের কল্যাণে উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছেন। পরে তিনি হজরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করেন।

post
এনআরবি সাফল্য

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বলে জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা সংগ্রামে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রবাসীরা বিরাট অবদান রাখেন বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। দুপুরে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই নির্বাচন গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতার বিজয় বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির চক্রান্ত এখনও শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।দ্বাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর, মঙ্গলবার গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ২৯ দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন। প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধে তাদের বিরাট অবদান রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, নির্বাচনে না গিয়ে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজে বেড়ায় বিএনপি। তবে তাদের ভোট বর্জনের লিফলেটে জনগণ ভোটদানে আরও উৎসাহীত হয়েছেন। সরকার যুদ্ধ নয় শান্তি চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,ফিলিস্তিনে গণহত্যাকে বাংলাদেশ সমর্থন করে না।

post
সংবাদ

ছিন্নমূল মানুষকে কম্বলের উষ্ণতায় জড়ালেন সিঙ্গাপুর প্রবাসী

শীতের তীব্রতায় যখন কাবু নোয়াখালীর ছিন্নমুল ও অসহায় মানুষগুলো। ঠিক তখনি তাদের কম্বল উপহার দিয়ে উষ্ণতায় জড়ালেন সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর আলম জনি।নিজ জন্মস্থান বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে সহস্রাধিক ছিন্নমূল, অসহায়, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় তার পক্ষ থেকে। জাহাঙ্গীর আলম জনির পক্ষ থেকে এমন উপহার পেয়ে খুশি হতদরিদ্র এসব মানুষ। জাহাঙ্গীর আলম জনির মতো সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে শীতার্ত মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে মনে করছেন সচেতন মহল।

post
এনআরবি বিশ্ব

ফুটবল খেলতে গিয়ে আটক বাংলাদেশিসহ ৫৯ প্রবাসী

নিজ নিজ কাজ শেষে নিয়মিত খেলাধুলা করতে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের জালান তোক জেম্বলের একটি মাঠে যেতেন ৬০-৬৫ জন প্রবাসী কর্মীর একটি দল। কিন্তু স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেই মাঠে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ অন্তত ৫৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে স্থানীয় অভিবাসন বিভাগ। স্থানীয় সময় রোববার (১৪ জানুয়ারি) তেরেঙ্গানু অভিবাসন বিভাগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তেরেঙ্গানু অভিবাসন বিভাগের পরিচালক আজহার আবদুল হামিদ। তিনি জানান, জালান তোক জেম্বলের মাঠে বিদেশিদের বড় একটি দল ফুটবল ম্যাচের আয়োজন করেছে বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাই। তারপর অভিযান চালানো হয়। অভিযানের সময় কিছু বিদেশি খেলোয়াড় মাঠে ফুটবল খেলছিল, অন্যরা দর্শক হয়ে খেলা উপভোগ করেছিলেন। অভিযানের সময় জার্সি পরিহিত কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম) ও সড়ক পরিবহন বিভাগের (জেপিজে) সহযোগিতায় কর্মকর্তা ও ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মীরা এলাকাটি ঘিরে ফেললে তাদের আটক করতে সক্ষম হয়।আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের মোট ৫৯ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে বৈধ ট্রাভেল ডকুমেন্ট না থাকায় ২০ থেকে ৫০ বছর বয়সী তিন বাংলাদেশি ও মিয়ানমারের ১০ জনকে আটক করা হয়েছে। দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ৬(১)(সি) ধারা অনুযায়ী, আটকদের সবাইকে আরও অধিকতর তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। এদিকে, দেশটিতে অনিয়মিত অভিবাসীদের বৈধতা দিতে আরটিকে ২.০ নামের একটি বৈধকরণ প্রকল্প চালু করা হয়, যা শেষ হয়েছে ৩১ ডিসেম্বর। এ সময়ের মধ্যে যেসব অনিয়মিত অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন, তাদের আগামী ৩১ মার্চের মধ্যে আবেদনগুলোর যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে নিয়োগকর্তাদের বলা হয়েছে। আবেদন যাচাই শেষে যেসব বিদেশি কর্মী ভেরিফিকেশন প্রক্রিয়ায় বাদ পড়বেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও অভিবাসন বিভাগ থেকে বলা হয়।

post
শিক্ষা

নতুন বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ শিক্ষামন্ত্রীর

নতুন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর পূর্বে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ল্যাব সুবিধা চালু ও দক্ষ জনবল নিয়োগের দিকে নজর দিতে হবে বলেও তিনি জানান। সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাতে তিনি এ পরামর্শ দেন। ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ইউজিসি সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. হাসিনা খান, সচিব ড. ফেরদৌস জামান উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী যুগের চাহিদা ও বাস্তবতার নিরিখে দেশের বিশ্ববিদ্যালয়সমূহে বিভাগ খোলার পরামর্শ দেন। তিনি দেশে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে ইউজিসিকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানান।

post
এনআরবি লাইফ

নরসিংদী জেলা সমিতি ইউএসএ'র নতুন কমিটি, সভাপতি হারুন সাধারণ সম্পাদক হাবিব

নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনকের ২০২৪ সালের নতুন কমিটি গত ২৮ ডিসেম্বর কুইন্সের জামাইকাস্থ চাংপাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় গঠন করা হয়েছে। ৩ জানুয়ারী নুতুন কমিটির শপথ গ্রহণ একই স্থানে সম্পন্ন হয়।উল্লেখ্য, ২০২২ সালের ২১ ডিসেম্বর দুটি পক্ষের একটি লিখিত চুক্তির (দুই পরিষদ এক বছর মেয়াদ কালের জন্য গঠিত হবে) পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠিত হলো।নতুন কমিটির সভাপতি- মোহাম্মদ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক- মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ সভাপতি- মোহাম্মদ মাহবুবুর রহমান , সহ সভাপতি যথাক্রমে তারিকুল ইসলাম (তুহিন), বাবু সন্তোষ সাহা ও মোহাম্মদ বেলাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক- মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক- উজ্জল মাহমুদ, কোষাদক্ষ- ওবায়দুর রহমান ইমন, সোশ্যাল ওয়েলফেয়ার সম্পাদক- লুৎফর রহমান, দপ্তর সম্পাদক নুরুল আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মোহাম্মদ কামরুজ্জামান, প্রচার সম্পাদক- শৈবাল সাহা, মহিলা বিষয়ক সম্পাদক- আসমা বেগম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- মোহাম্মদ আশরাফুল আজিজ (মুরাদ), কার্যকরী সদস্য যথাক্রমে আহসান হাবীব, নাজমুল হোসেন, মোহাম্মদ শহিদুল ইসলাম ভূঁইয়া, তাজুল ইসলাম কামাল, আলহাজ্জ্ব সোহন ভূঁইয়া ও মোহাম্মদ জাহিদুল হক খান (অরুন)।

post
প্রযুক্তি

পরমাণু ব্যাটারি তৈরি করল চীন, এক চার্জেই ফোন চলবে ৫০ বছর

নতুন এক ধরনের ব্যাটারি তৈরি করেছে চীন। নতুন এই ব্যাটারি হলো নিউক্লিয়ার বা পরমাণু ব্যাটারি। বলা হচ্ছে, এই ব্যাটারিতে এক চার্জেই ৫০ বছর চলবে ফোন। খবর দ্য ইনডিপেন্ডেন্ট।ব্যাটারিটি তৈরি করেছে বেইজিংভিত্তিক কোম্পানি বিটাভোল্ট। তারা বলছে, পরমাণু শক্তি ব্যবহার করে পরমাণু ব্যাটারি তৈরি করতে সক্ষম হয়েছে তারা। যা বিশ্বে প্রথম। প্রতিবেদন মতে, ধাতব মুদ্রার আকৃতির চেয়ে ছোট মডিউলের মধ্যে ৬৩টি পরমাণু আইসোটোপ বসিয়ে এই ব্যাটারি তৈরি করা হয়েছে।  ব্যাটারি কিভাবে কাজ করে সে ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষয়িষ্ণু আইসোটোপ যে শক্তি নির্গত হয় একটি প্রক্রিয়ার মাধ্যমে সেই শক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করার মাধ্যমে এটি কাজ করে। এই প্রক্রিয়া গত শতকে প্রথম পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দাবি, এ ব্যাটারিতে আগুন ধরবে না। আঘাত করতে বা গুলি চালালেও এটি বিস্ফোরিত হবে না।  এই ব্যাটারিকে পরবর্তী প্রজন্মের ব্যাটারি হিসেবে উল্লেখ করে বিটাভোল্ট বলেছে, প্রকল্পটি এরই মধ্যে পাইলট পরীক্ষার পর্যায়ে প্রবেশ করেছে। পরীক্ষা শেষে ফোন ও ড্রোনের মতো যন্ত্রের জন্য ব্যাপকভাবে উত্পাদন করা হবে। ফোন ও ড্রোন ছাড়াও অন্যান্য যন্ত্রেও এই ব্যাটারি ব্যবহার করা যাবে বলে দাবি বিটাভোল্টের। কোম্পানির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিটাভোল্ট পারমাণবিক শক্তির ব্যাটারিগুলো মহাকাশ, এআই সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, মাইক্রোপ্রসেসর, উন্নত সেন্সর, ছোট ড্রোন ও মাইক্রো-রোবটের মতো যন্ত্রে বিদ্যুতের চাহিদা মেটাতে পারবে। পরমাণু ব্যাটারি নিশ্চিতভাবেই নতুন প্রযুক্তি। তবে চীনের আগেই এই পরমাণু ব্যাটারি তৈরির দাবি করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইরান। তবে এই দেশগুলো ভিন্ন ভিন্নভাবে এই ব্যাটারির ব্যবহার করছে।  ২০১৭ সালের ডিসেম্বরে দেশটির ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধানের উপদেষ্টা আসকার জারেয়ান এক ঘোষণায় জানান, চিকিৎসা ও শিল্প খাতে ব্যবহার উপযোগী পারমাণবিক ব্যাটারি তৈরির প্রযুক্তি অর্জন করেছে ইরান।  

post
বাংলাদেশ

যারা জ্বালাও-পোড়াও করেছে তাদের ছাড় দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

নির্বাচনের আগে যারা জ্বালাও-পোড়াও করেছে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, এখন ডিজিটাল বাংলাদেশ, সবার হাতে মোবাইল ফোন, সব জায়গায় সিসি ক্যামেরা আছে। যারা এই কাজগুলো করছে তাদের খুঁজে বের করা হবে। ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় যারা হুকুম দিয়েছে, খুঁজে বের করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, টুঙ্গিপাড়া, কোটালীপাড়ার মানুষই আমার বড় শক্তি, বাংলাদেশের জনগণ আমার শক্তি। আগামীতেও বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। রাস্তাঘাট, পুল, ব্রিজ, এখন যেগুলো বাকি আছে সেগুলো করা হবে। গ্রামের মানুষও শহরের সব নাগরিক সুবিধা পাবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা কখনো এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে দিতে চায়নি, যারা জাতির পিতাকে হত্যা করেছে, যারা পাকিস্তানের হানাদার বাহিনীর দোসর ছিল, তারা বাংলাদেশের কখনো উন্নতি চায় না। সব ষড়যন্ত্র ব্যর্থ করে সবাইকে এগিয়ে যেতে হবে।

post
প্রযুক্তি

'সাইবার সিকিউরিটি অডিট প্রয়োজন'

প্রযুক্তির অগ্রগতির এই সময়ে প্রতিনিয়ত তথ্যের অবাধ ব্যবহার দেখা যায়। বিশেষ করে ডিজিটাল যে কোনো সেবা গ্রহণের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য দিলে তবেই সেই সেবা নিশ্চিত হয়। এক্ষেত্রে সুবিধা যেমন আছে, তেমনি আছে ঝুঁকিও। সম্প্রতি দেশের লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। পূর্ণ নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বরসহ ব্যক্তিগত গোপনীয় এমন বিভিন্ন তথ্য এখন আছে ইন্টারনেটের উন্মুক্ত জগতে। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে-তাহলে সুরক্ষার উপায় কী? সাইবার নিরাপত্তা, ইন্টারনেট গভর্নেন্সসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তথ্যপ্রযুক্তি খাতে প্রায় তিন দশক ধরে কাজ করছেন সুমন আহমেদ সাবির। তিনি বলেন, তথ্যের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন সাইবার সিকিউরিটি অডিট। দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে প্রতি বছর আর্থিক অডিট করা হয়। এর পেছনে সরকারের রাজস্ব, স্বচ্ছতা বা আর্থিক নিরাপত্তা, যে কারণেই হোক না কেন এই অডিট কিন্তু হয়। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করলে সাইবার সিকিউরিটি অডিট করতে হবে। সেই অডিটের মাত্রা নির্ভর করবে প্রতিষ্ঠানভেদে। প্রতিষ্ঠানটির ব্যবহৃত তথ্যের আর্থিক গুরুত্ব কত এবং সামাজিক প্রভাব, রাজনৈতিক প্রভাব-এসবের বিবেচনায় সেই অনুসারে নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। সেটা করা না গেলে ডিজিটাল সেবায় যে তথ্যগুলো যাচ্ছে সেগুলো ঝুঁকির মুখে পড়বে। তিনি বলেন, এনআইডির তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ। যে ওয়েবসাইট এনআইডি ডেটা ব্যবহার করছে তার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে কি না সেটা দেখতে হবে এবং তাকে সিকিউরিটি গাইডলাইনও দিতে হবে। আর সেটা করা না গেলে এমন ঘটনা ঘটতেই থাকবে। তথ্যের সুরক্ষায় আইন প্রণয়নের কথা বললেন মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, এসব থেকে রক্ষা পেতে তথ্যপ্রযুক্তি সুরক্ষাসেবায় দ্রুত আইন প্রণয়ন করতে হবে। তথ্য হাতিয়ে নেওয়া ব্যক্তি এবং সুরক্ষা দিতে ব্যর্থ হওয়া ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। সাইবার নিরাপত্তায় পর্যাপ্ত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। পাশাপাশি সাইবার নিরাপত্তায় উন্নত প্রযুক্তিবান্ধব ডিভাইস ব্যবহার করতে বাধ্য করতে হবে। প্রত্যেক প্রতিষ্ঠানকে তথ্য সুরক্ষা দিতে সর্বোচ্চ নির্দেশনা এবং গ্যারান্টি প্রদান করতে হবে। তথ্য – সংগৃহীত

post
প্রযুক্তি

তরুণদের পছন্দের শীর্ষে টেলিফটো লেন্স!

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সম্প্রতি ‘মিডিয়া প্রিভিউ ইভেন্ট ২০২৪’ এর আয়োজন করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। অনুষ্ঠানে রিয়েলমি ১২ প্রো সিরিজে একটি ফ্ল্যাগশিপ পেরিস্কোপ টেলিফটো লেন্স যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ইভেন্টে পেরিস্কোপ টেলিফটো প্রযুক্তি এবং বিলাসবহুল ঘড়ির ডিজাইনের ফিচার সমৃদ্ধ রিয়েলমি ১২ প্রো সিরিজটি অংশগ্রহণকারীদের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। চলতি বছর থেকে রিব্র্যান্ডিংয়ের ঘোষণার পর রিয়েলমি প্রথম স্মার্টফোন হিসেবে বাজারে আনলো রিয়েলমি ১২ প্রো সিরিজটি। রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি সম্প্রতি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রিয়েলমি প্রেমীদের জন্য একটি খোলা চিঠি লেখেন। এ চিঠিতে তিনি ২০২৪ সালকে রিব্র্যান্ডিংয়ের বছর হিসেবে ঘোষণা করেন। এজন্য ‘মেক ইট রিয়েল’ শীর্ষক একটি নতুন স্লোগানও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি প্রতিষ্ঠানটি নিজেকে এমন একটি টেক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছে যা তরুণ ব্যবহারকারীদের টেক চাহিদা আরও ভালোভাবে উপলব্ধি করার পাশাপাশি তা পূরণেও কাজ করবে। নতুন ব্র্যান্ড পজিশনিং এর মাধ্যমে, রিয়েলমির এ নম্বর সিরিজ নেক্সট-জেন ইমেজিং এর ভবিষ্যত হিসেবে নিজের অবস্থান আরও পাকাপোক্ত করবে। রিব্র্যান্ডিং এর পর রিয়েলমি’র আনুষ্ঠানিক যোগাযোগের প্রাথমিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে এই মিডিয়া ইভেন্টকে। রিয়েলমি’র করা এক গবেষণায় দেখা গেছে, তরুণ স্মার্টফোন ব্যবহারকারীরা স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ৩ গুণ বা তারও বেশি টেলিফটো লেন্স পছন্দ করে, যা মূলত ফ্ল্যাগশিপ ফোনেই ব্যবহার করা হয়। তাই তরুণ প্রজন্মের পছন্দের কথা বিবেচনা করে, রিয়েলমি ১২ প্রো সিরিজটিতে একটি ফ্ল্যাগশিপ-এক্সক্লুসিভ পেরিস্কোপ টেলিফটো প্রযুক্তি যুক্ত করা হয়েছে। রিয়েলমি ১২ প্রো সিরিজটি রাতে ছবি তোলার সময় আশেপাশের উজ্জ্বলতা কমিয়ে সাবজেক্টকে আরও স্পষ্ট করে তোলে। স্বাভাবিক ছবি তোলার জন্য ৭১ এমএম গোল্ডেন ফোকাল লেংথের পাশাপাশি এতে রয়েছে একটি ৩ গুণ পোট্টেট মোড। ডিভাইসটিতে আরও রয়েছে অসাধারণ টেলিফটো সক্ষমতা, যা গ্রাহককে দিবে ১২০ গুণ পর্যন্ত ডিজিটাল জুমের অনন্য অভিজ্ঞতা। স্মার্টফোনের পেরিস্কোপ টেলিফটো সেন্সর রয়েছে রিয়েলমি ১২ প্রো সিরিজটিতে। সিরিজের টেলিফটো লেন্সটির আলো-সংবেদনশীলতা আইফোন ১৫ প্রো এর তুলনায় প্রায় ৩ গুণ বেশি। রিয়েলমি ১২ প্রো সিরিজের মূল ক্যামেরায় ব্যবহার করা হয়েছে সনি আইএমএক্স৮৯০ ওআইএস ফিচার। এই ক্যামেরায় রয়েছে একটি ১/১.৫৬ ইঞ্চির বৃহৎ সেন্সর, একটি ২৪ এমএম এর সমপরিমাণ ফোকাল লেংথ, এবং একটি বিস্তৃত এফ/১.৮ অ্যাপারচার। এই সিরিজে রয়েছে একটি পেরিস্কোপ টেলিফটো ও আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। এতে আছে ০.৬ গুণ, ১ গুণ, ২ গুণ, ৩ গুণ ও ৬ গুণ লসলেস জুমের সুবিধা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.