এনআরবি লাইফ

যুক্তরাজ্যে অধ্যাপক মো. সালেহ আহমদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

post-img

সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ সদ্যপ্রয়াত অধ্যাপক মো. সালেহ আহমদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

লন্ডনে বসবাসরত সৈয়দপুরবাসীর উদ্যোগে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সৈয়দ ফররুক আহমেদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জিয়াউল ইসলাম সৈয়দ ও সাজিদুর রহমান। শুরুতে কোরআন তেলাওয়াত করেন সৈয়দ সুয়াইব আহমেদ।

আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ ফরিদ আহমেদ রেজা,লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ নাহাস পাশা,সলিসিটর সৈয়দ শাহীন, সাংবাদিক আনাস পাশা,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোয়াজ্জম হুসেন রওনক, সাংবাদিক আহমেদ ময়েজ,কবি মাশূক ইবনে আনিস,জামান সৈয়দ নাসের,ব্যারিস্টার আফজাল জামি,শিক্ষাবিদ শেখ সুজা উলাহ তালহা, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, মাওলানা সৈয়দ তামিম আহমেদ,সোহেল আহমেদ, শেখ রেজওয়ান, মো. রয়েছ মিয়া,সৈয়দ জামিল,কামরুল ইসলাম, সৈয়দ মামুন, সৈয়দ সুমন সহ অনেকে। এতে সহযোগিতায় ছিলেন মুজাক্কির হোসেন আব্দুল হক, মাওলানা সৈয়দ ফারুক আহমেদ চৌধুরী ও সৈয়দ আলফু মিয়া।

শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা সৈয়দ আসরাফ আলী।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.