এক যুগ পেরিয়ে গেলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় নিন্দা জানিয়ে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় গেলে এ হত্যাকাণ্ডের বিচার করবে তারা।
সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি আরো বলেন, পরিকল্পিতভাবে সাংবাদিকদের হত্যা করা হচ্ছে। ক্ষমতাসীনদের দুর্নীতি ও অনিয়মের খবর প্রকাশ করলেই, সাংবাদিকদের ওপর বিভিন্ন ধরনের নিপীড়ন নেমে আসে।
